মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচার, তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের রিপোর্টে, এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রীর

পল্লবী ঘোষ | ২৬ জুলাই ২০২৫ ২০ : ৩১Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: এবার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের রিপোর্টেও উঠে এসেছে বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী জনগণের উপর অত্যাচার। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) একথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানান, আমেরিকার নিউ ইয়র্ক-এর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচ আর ডব্লিউ) তাদের রিপোর্টে তুলে ধরেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী জনগণকে হেনস্থা, ধর্মীয় বা অন্যান্য বিষয় তুলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার ছাড়াও বেআইনিভাবে তাঁদেরকে দেশছাড়া করা হচ্ছে। 

 

এবিষয়ে মমতা বলেন, এই সংগঠনের এশিয়া ডিরেক্টর এলাইন পিয়ারসন সরকারিভাবে জানিয়েছেন, বাংলাভাষীদের যাকে খুশি তাকে দেশছাড়া করে বিজেপি ভেদাভেদকেই প্রশ্রয় দিয়ে যাচ্ছে। এমনকী এই দেশ থেকে বিতারিত হওয়া বাসিন্দাদের মধ্যে ভারতীয় নাগরিকরাও আছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানাচ্ছেন তাঁরা অনুপ্রবেশ আটকাচ্ছেন। কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নয়। 

 

আরও পড়ুন: চাকরির পরীক্ষায় জ্ঞান হারান, হাসপাতালে যাওয়ার পথে চলন্ত অ্যাম্বুল্যান্সেই গণধর্ষণ! তরুণীর বর্ণনায় শিউরে উঠল পুলিশ

 

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এইচ আর ডব্লিউ'র প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে বিজেপি শাসিত রাজ্য অসম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তর প্রদেশ, ওড়িশা এবং দিল্লিতে ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়ের এক নির্দেশে এই জিনিসগুলি একেবারে 'সিস্টেমেটিক্যালি' করা হচ্ছে। যা লজ্জার এবং এখনই বন্ধ করতে হবে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এবার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলিও এই সমস্ত বিষয়গুলি নিয়ে সরব হচ্ছে। 

 

ইতিমধ্যেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষের উপর এই অত্যাচারের ঘটনা একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। কোনও আটকে রেখে অত্যাচারের অভিযোগ আবার কোথাও জল বা বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার মতো অভিযোগ উঠে এসেছে। এমনকী বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে 'পুশব্যাক' করা এবং পরে যখন জানা যায় ওই ব্যক্তি আদতে ভারতীয় তখন তাঁকে ফিরিয়ে আনার ঘটনাও ঘটেছে। অভিযোগ, ভোটার, রেশন কার্ড বা আধার কার্ড দেখালেও মানতে রাজি হয়নি সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ।‌ এর সঙ্গে যোগ হয়েছে এনআরসি'র মতো বিষয়। ইতিমধ্যেই কোচবিহারের দুই বাসিন্দার কাছে এই নোটিশ এসে পৌঁছেছে। ওই জেলার বাসিন্দারা জানাচ্ছেন তাঁদের কাছে সমস্ত কিছু প্রমাণপত্র থাকা সত্ত্বেও তাঁরা এনআরসি আতঙ্কে ভুগছেন। ইতিমধ্যেই ভিন রাজ্যে কাজ করতে যাওয়া এরাজ্যের বাসিন্দাদের সহায়তার জন্য রাজ্য পুলিশের তরফে চালু করা হয়েছে একটি হেল্পলাইন। 

 

আরও পড়ুন: খেলার মাঝে বিরক্ত! খপ করে ধরল কোবরা, কামড় দিয়েই দুই টুকরো, এক বছরের শিশুর কীর্তিতে চক্ষু চড়কগাছ সকলের

গত ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে বাংলাভাষী মানুষের উপর এই অত্যাচারের অভিযোগে তীব্র প্রতিবাদ জানান তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। পরিষ্কার ভাষায় মমতা ঘোষণা করেন তিনি কোনওভাবেই এই জিনিস মেনে ‌নেবেন না। দিনের পর দিন বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালির উপর অত্যাচারের বিরুদ্ধে বড় আন্দোলনের পথে নামবেন। প্রয়োজনে গড়ে তোলা হবে তীব্র আন্দোলন। ওই মঞ্চ থেকেই তিনি ডাক দেন 'ভাষা আন্দোলন'-এর। যা আগামী ২৭ জুলাই বীরভূম থেকে শুরু হবে বলে জানা গিয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া