মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৬ জুলাই ২০২৫ ১৬ : ২০Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ভরা শ্রাবণে জল থইথই শহর থেকে গ্রাম। টানা ভারী বৃষ্টি বাংলা জুড়ে। জল যন্ত্রণা থেকে সহজেই মিলবে না রেহাই। একটানা আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। গভীর নিম্নচাপের ভ্রুকুটিতে আরও দুর্ভোগ পোহাতে হবে সাধারণ মানুষকে। জেলায় জেলায় প্রবল বৃষ্টির চরম সতর্কতাও জারি রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর অবস্থানরত গভীর নিম্নচাপটি গত ৬ ঘণ্টায় প্রতি ঘণ্টায় ২৫ কিমি বেগে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ, ২৬ জুলাই, শনিবার ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আনুমানিক ২৩.৪° উত্তর অক্ষাংশ ও ৮৫.২° পূর্ব দ্রাঘিমাংশে, রাঁচি (ঝাড়খণ্ড) থেকে প্রায় ২০ কিমি উত্তর-পশ্চিমে, জামশেদপুর (ঝাড়খণ্ড) থেকে ১২০ কিমি পশ্চিম-উত্তর পশ্চিমে, জশপুরনগর (ছত্তিশগড়) থেকে ১২০ কিমি পূর্ব-উত্তর পূর্বে এবং অম্বিকাপুর (ছত্তিশগড়) থেকে ২০০ কিমি পূর্বে অবস্থান করছিল। এটি সম্ভাব্যত পশ্চিম-উত্তর পশ্চিম দিকে আরও অগ্রসর হয়ে আগামী ৩৬ ঘণ্টায় ঝাড়খণ্ড, সংলগ্ন উত্তর ছত্তিশগড়, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশে অতিক্রম করবে।
গভীর নিম্নচাপের জেরেই টানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ, শনিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
সোমবার থেকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগামী সোমবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। পাশাপাশি পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান ও বাঁকুড়ায়। আগামী বুধবার শুধুমাত্র বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টির দাপট। যদিও আগামী সপ্তাহেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে আজ উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
আগামী সোমবার কালিম্পং, মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমবে। বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার