মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | 'বাবা আমি ভুল করিনি, ওই মেয়েটাকে আমি চিনি না', অপবাদের অপমানে আত্মঘাতী ছাত্র, জেগে উঠল পাঁশকুড়ায় চিপস কাণ্ডের স্মৃতি

সুমিত চক্রবর্তী | ২৬ জুলাই ২০২৫ ১৬ : ০৭Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ফের পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া কাণ্ডের ছায়া। প্রায় একইরকম একটি ঘটনা ঘটল পিছাবনিতে। স্কুলের এক ছাত্রীকে কটূক্তির মিথ্যা অপবাদের অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হল নবম শ্রেণির এক ছাত্র। সুইসাইড নোটে সে লেখে, 'বাবা আমি ভুল করিনি, ওই মেয়েটাকে আমি চিনি না।'। ১৫ বছর বয়সী এই মৃত ছাত্রের বাড়ি কাঁথির পিছাবনিতে। মৃত্যুর আগে সে লিখে যায় সে নির্দোষ এবং যে ছাত্রীকে নিয়ে তাকে কটুক্তি শুনতে হয়েছে তাকে সে চিনত না। 

 

জানা গিয়েছে, ওই ছাত্রের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কটূক্তির অভিযোগ ওঠে। এরপর পিছাবনি বাজারে কয়েকজন লোক তাকে আটকে মারধরের সঙ্গে অপমান করে বলে অভিযোগ। যখন এই ঘটনাটি ঘটে তখন সেখানে উপস্থিত ছিলেন ওই ছাত্রের বাবা-মাও। তাকে যারা নিগ্রহ করছিল তাদের কাছে ওই ছাত্র বারবার নিজেকে নির্দোষ বলে কাকুতি মিনতি করে ছেড়ে দিতে বললেও অভিযুক্তরা তাকে রেহাই দেয়নি বলে অভিযোগ। বাড়ি ফিরে বাবা-মা'র কাছেও সে জানায় যে সে নির্দোষ। শেষপর্যন্ত পরদিন গলায় দড়ি দেওয়া তার ঝুলন্ত দেহ ঘর থেকে উদ্ধার হয়। 

 

ঘটনার পর ভেঙে পড়ে মৃত ছাত্রের পরিবার। তাঁদের অভিযোগ, ওই ছাত্রীর বাবার মদতেই তাঁদের ছেলেকে এই ধরনের নির্যাতনের ঘটনা ঘটেছে। ছাত্রের বাবার দাবি, যখন তাঁর ছেলেকে নিগ্রহ করা হচ্ছিল তখন ছাত্রীর বাবা নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। যদিও অভিযুক্তের দাবি, তিনি ঘটনার সময় সেখানে ছিলেন না। আপাতত পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। এবিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস জানান, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃতের পরিবারের তরফে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন: ৫ টি এসবিআই মিউচুয়াল ফান্ড, বিনিয়োগ করলেই মিলবে সুফল

 

এর আগে পাঁশকুড়ায় গত মে মাসে সপ্তম শ্রেণির এক ছাত্রকে দোকান থেকে চিপস চুরির অভিযোগে মারধরের অভিযোগ ওঠে এক সিভিক ভল্যান্টিয়ারের বিরুদ্ধে। বাড়ি ফিরে অভিমানে ওই ছাত্র আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। মৃত্যুর আগে নিজেকে নির্দোষ বলে জানিয়ে একটি সুইসাইড নোটও সে লিখে গিয়েছিল। তার পরিবারের দাবি, যে দোকানে সে গিয়েছিল সেই দোকানে চিপস ছিল না। দোকানদারকে বারবার ডেকেও সাড়া না পাওয়ায় ছাত্রটি ফিরে আসছিল। ফেরার পথে রাস্তার উপর সে একটি চিপসের প্যাকেট কুড়িয়ে পায়। এরপর সে যখন ফিরছিল তখন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শুভেন্দু দীক্ষিত তাকে ধাওয়া করে পাকড়াও করে। 

 

অভিযোগ, মারধরের পাশাপাশি অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সপ্তম শ্রেণির ওই ছাত্রকে সকলের সামনে 'চোর' বদনাম দেয়। ছাত্রের বাবা-মায়ের দাবি কুড়িয়ে পাওয়ার বিষয়টি বলে চিপসের প্যাকেট ফেরত দিলেও অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার তাঁদের ছেলেকে রেহাই দেয়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া