শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ২৬ জুলাই ২০২৫ ১২ : ১৩Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: সকালে ঘুম থেকে উঠে যে টুথপেস্ট দিয়ে দাঁত মেজে দিনটা শুরু করছেন, কিংবা মাথা ব্যথায় যে বাম কপালে ঘষছেন, তা-ই কি অজান্তে ডেকে আনছে মারাত্মক বিপদ? সাধারণ মানুষের নিত্য ব্যবহার্য এই দুই সামগ্রী নিয়েই এবার আশঙ্কার কথা শোনালেন চিকিৎসক ও স্নায়ুবিশেষজ্ঞরা। তাঁদের দাবি, টুথপেস্ট, বাম বা নানা সুগন্ধি তেলে থাকা কর্পূর, মেন্থল, ইউক্যালিপটাস তেলের মতো সাধারণ উপাদানও ধীরে ধীরে ক্ষতি করতে পারে মস্তিষ্কের।
কী ভাবে মস্তিষ্কে পৌঁছয় এই সব উপাদান?
বেঙ্গালুরুর সেন্ট জন'স মেডিক্যাল কলেজের ভাইস ডিন, ডঃ থমাস ম্যাথিউয়ের কথায়, “এই উপাদানগুলির অনেকগুলিই মুখের ভিতরের শ্লেষ্মা ঝিল্লি দিয়ে সরাসরি রক্তে মেশে। যকৃৎ বা লিভারের বিপাকক্রিয়াকে পাশ কাটিয়ে তা সহজেই রক্ত-মস্তিষ্কের প্রাচীর (ব্লাড ব্রেইন ব্যারিয়ার) ভেদ করতে পারে।” তিনি আরও জানান, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বারংবার এই উপাদানগুলি ব্যবহারের ফলে মস্তিষ্কে ‘কেমিক্যাল কিন্ডলিং’ নামক এক পরিস্থিতি তৈরি হতে পারে। এর ফলে মস্তিষ্কের কোষ বা নিউরনগুলি অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ে, যা থেকে খিঁচুনি, মাইগ্রেন বা অন্য স্নায়ু সংক্রান্ত সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে।
ওয়ার্ল্ড ফেডারেশন অফ নিউরোলজির ট্রাস্টি, পদ্মশ্রী ডঃ চন্দ্রশেখর মেশরামের পর্যবেক্ষণ আরও চাঞ্চল্যকর। তিনি জানান, বহু ক্ষেত্রে দেখা গিয়েছে মাথাব্যথা, উদ্বেগ বা অবসাদের কোনও সুস্পষ্ট কারণ খুঁজে না পাওয়া গেলেও, শুধুমাত্র টুথপেস্টের ব্র্যান্ড বদল করে বা নির্দিষ্ট বামের ব্যবহার বন্ধ করেই রোগীরা সুস্থ হয়ে উঠেছেন। তাঁর কথায়, “আমরা দেখেছি, নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের পণ্য ব্যবহার বন্ধ করলে দিন কয়েকের মধ্যেই ক্লাস্টার হেডেক বা মাইগ্রেনের মতো সমস্যাও সেরে গিয়েছে।”
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
বিষয়টি শুধু পর্যবেক্ষণে সীমাবদ্ধ নেই, গবেষণাতেও উঠে এসেছে এমন তথ্য। সম্প্রতি ‘দ্য ইন্টারন্যাশনাল জার্নাল অফ হেড অ্যান্ড ফেস পেইন’ নামক এক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত একটি কেস সিরিজেও টুথপেস্টের সঙ্গে ক্লাস্টার হেডেকের পারস্পরিক সম্পর্কের প্রমাণ মিলেছে। গবেষণায় জেব্রাফিশ নামক এক ধরনের মাছের উপর করা পরীক্ষায় দেখা গিয়েছে, সামান্য পরিমাণ টুথপেস্টের সংস্পর্শে আসতেই মাছগুলির মধ্যে আক্রমণাত্মক আচরণ, উদ্বেগ ও অতিসক্রিয়তা বেড়ে গিয়েছে।
আরও পড়ুন: ৮৫ বছর বয়সে মাধ্যমিকে বসেও ফের অকৃতকার্য! ইনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক স্কুলছাত্র
শুধু টুথপেস্ট বা বামের মতো পণ্যই নয়, বিশেষজ্ঞরা মুখের স্বাস্থ্য নিয়েও চিন্তিত। সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, মাড়ির রোগ বা দাঁতের অপরিচ্ছন্নতা থেকে অ্যালঝাইমার্স এবং পারকিনসনসের মতো রোগও দেখা দিতে পারে।
সতর্ক থাকতে হবে কোন কোন বিষয়ে?
বাম ও তেল: প্রচলিত বহু বাম এবং সুগন্ধি চুলের তেলে এমন রাসায়নিক থাকে, যা মস্তিষ্ককে সরাসরি উত্তেজিত করতে পারে। যদি এই ধরনের কোনও সমস্যা অনুভব করেন তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন এবং ওই টুথপেস্ট বা বাম ব্যবহার করা বন্ধ করুন।
টুথপেস্টের উপাদান: কয়েকটি টুথপেস্টের উপাদান মাথাব্যথা, উদ্বেগ এমনকি খিঁচুনির কারণ হতে পারে।
মুখের স্বাস্থ্য: মাড়ির রোগ এবং দাঁতের অপরিচ্ছন্নতা স্ট্রোক ও অ্যালঝাইমার্স মতো রোগের ঝুঁকি বাড়ায়।
পড়ে দেখুন: যে কোনও পণ্য কেনার আগে তার লেবেল খুঁটিয়ে পড়ুন এবং তীব্র গন্ধযুক্ত সামগ্রীর অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ