মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ২৫ জুলাই ২০২৫ ১৯ : ০৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ঠিক যেন থ্রিলার ছবির দৃশ্য। শুটিং চলতে চলতেই চিত্র পরিচালককে অপহরণ করল দুষ্কৃতীরা। হতভম্ব সকলেই। খবর গেল পুলিশের কাছে। ধাওয়া শুরু করল পুলিশ। জঙ্গলের পথে বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর পরিচালককে ফেলে পালিয়ে গেল দুষ্কৃতীরা। অক্ষত রয়েছেন পরিচালক। তাঁকে উদ্ধার করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে মন্দারমণি থানার পুলিশ।
গত বৃহস্পতিবার ২৪ জুলাই ঘটনাটি ঘটেছে সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ। মন্দারমণি কোস্টাল থানার পুরুষোত্তমপুর লাগোয়া সৈকতে। ওই সময় সেখানে একটি মিউজিক ভিডিওর শুটিং চলছিল। শুটিং উপলক্ষে তার তিনদিন আগে মোট ১৭ জনের একটি টিম আসে মন্দারমণিতে। এই মিউজিক ভিডিওর পরিচালক তথা কোরিওগ্রাফার শ্রীকান্ত ঝাঁ ওরফে প্রিন্স নিজেও ছিলেন এই দলে। শুরু হয় শুটিং।
আরও পড়ুন: ম্যানহোলের ঢাকনা গোলাকার কেন? এগুলি চৌকো হলে কি খুব অসুবিধা হতে পারে?
প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল। টিমকে নিয়ে হচ্ছিল শুটিং। সেই সময় আচমকাই কয়েকজন দুষ্কৃতী সৈকতে এসে কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রিন্সের কপালে বন্দুক ঠেকিয়ে বলে তাদের সঙ্গে নিয়ে আসা একটি গাড়িতে উঠতে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে প্রিন্স কথা না বাড়িয়ে গাড়িতে উঠে পড়েন। গাড়ি জোর গতিতে প্রিন্সকে নিয়ে চম্পট দেয়। আচমকা ঘটে যাওয়া এই ঘটনার জেরে উপস্থিত সকলেই হতভম্ব হয়ে যান। এরপর সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ স্থানীয় সূত্রে জানতে পায় স্থানীয় মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। সঙ্গে সঙ্গে তদন্তে নামে তারা। সতর্ক করে দেওয়া হয় আশেপাশের সমস্ত থানাকে। রাস্তার ধারে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে থাকেন পুলিশকর্মীরা।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, নানা জায়গা থেকে তথ্য সংগ্রহ করে পুলিশ জানতে পারে অপহরণকারীরা কাঁথি হয়ে খড়গপুরের দিকে প্রিন্সকে নিয়ে পালাচ্ছে। খবর আসা মাত্রই থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্কদীপ হালদার নিজে বাহিনী নিয়ে ধাওয়া শুরু করেন। প্রাথমিকভাবে গাড়ির গতি বাড়িয়ে দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও যখন বুঝতে পারে পালানো সম্ভব নয় তখন গাড়ি ফেলে তারা প্রিন্সকে নিয়ে কেশিয়াড়ির জঙ্গলে গা-ঢাকা দেয়। কিন্তু একটু পরেই তারা বুঝতে পারে খুব তাড়াতাড়িই পুলিশ তাদের কাছে চলে আসবে। এরপরেই তারা জঙ্গলের ভিতর পুলিশ পৌঁছনোর আগেই অপহৃতকে ফেলে দ্রুত চম্পট দেয়। জঙ্গলের ভিতর থেকে পরিচালককে উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: ক’টি দেশ প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? সেই তালিকায় ভারত রয়েছে কি
পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্তে তাদের মনে হয়েছে এক প্রযোজকের সঙ্গে টাকা-পয়সা নিয়ে পুরনো বিবাদের জেরেই এই অপহরণের ঘটনা ঘটেছে। এবিষয়ে শুটিংয়ের সঙ্গে আসা একজনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। এবিষয়ে আদালতের সামনে পরিচালককে গোপন জবানবন্দি নেওয়া হবে ওই পরিচালকের। যদিও এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাদের ধরতে নানা জায়গায় চলছে তল্লাশি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার