শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Easy Yoga Poses which can keep your Lungs Healthy during monsoon season

স্বাস্থ্য | বৃষ্টিতে ভিজে কফ বসেছে বুকে? তিনটি সহজ আসন করুন, দু’দিনে বেরিয়ে আসবে জমা কফ-ময়লা

আকাশ দেবনাথ | ২৫ জুলাই ২০২৫ ১৬ : ১৯Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: চারদিকে যা দূষণ, তাতে আলাদা করে ধূমপান করার দরকার নেই। তার সঙ্গে যুক্ত হয়েছে অনবরত বৃষ্টি। ফলে সর্দি কাশির সমস্যাও এখন ঘরে ঘরে। সব মিলিয়ে ভরা শ্রাবণে চাপ বাড়ছে ফুসফুসের উপর। আর ফুসফুস ঠিকমতো কাজ না করলে হাঁপানি, শ্বাসকষ্ট প্রভৃতি অবশ্যম্ভাবী। কিন্তু কথায় কথায় ওষুধ খেলে দেখা দিতে পারে নানান পার্শ্বপ্রতিক্রিয়া। তাই ফুসফুস ভাল রাখতে তাই ভরসা রাখুন যোগাভ্যাসে। রইল তিনটি আসনের বিবরণ যা ভাল রাখতে পারে ফুসফুস।
আরও পড়ুন: ৮৫ বছর বয়সে মাধ্যমিকে বসেও ফের অকৃতকার্য! ইনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক স্কুলছাত্র
ভুজঙ্গাসন
১. প্রথমে পেটের উপর ভর দিয়ে শুয়ে পড়ুন।
২. পা দুটো সোজা করে রাখুন এবং পায়ের পাতা মেঝের দিকে মুখ করে রাখুন।
৩. হাতের তালু কাঁধের ঠিক নিচে মেঝের উপর রাখুন। কনুই আপনার শরীরের কাছাকাছি রাখুন।
৪. শ্বাস নিন এবং ধীরে ধীরে আপনার মাথা এবং বুক মাটি থেকে উপরে তুলুন। আপনার নাভি যেন মেঝের সঙ্গে লেগে থাকে।
৫. হাত সোজা রাখুন এবং মেরুদণ্ডকে বাঁকিয়ে উপরের দিকে ধরে রাখুন। কাঁধ শিথিল রাখুন এবং মুখ সামনের দিকে সোজা রাখুন।
৬. এই অবস্থানে ২০-৩০ সেকেন্ড থাকুন এবং স্বাভাবিকভাবে শ্বাস নিতে থাকুন।
৭. শ্বাস ছাড়ুন এবং ধীরে ধীরে আপনার বুক এবং মাথা মেঝের দিকে নামিয়ে আনুন।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
মৎস্যাসন
১. প্রথমে চিৎ হয়ে শুয়ে পড়ুন।
২. পা দুটো সোজা করে রাখুন এবং হাত শরীরের পাশে রাখুন।
৩. হাতের তালু আপনার নিতম্বের নিচে রাখুন, তালু নিচের দিকে মুখ করে থাকবে।
৪. শ্বাস নিন এবং বুক ও মাথা মাটি থেকে উপরে তুলুন, এই সময় পিঠ ধনুকের মতো বাঁকাতে হবে।
৫. ধীরে ধীরে মাথার তালু মেঝের উপর রাখুন। এতে আপনার গলা প্রসারিত হবে।
৬. পা এবং নিতম্ব মেঝের উপর স্থির রাখুন।
৭. এই অবস্থানে ২০-৩০ সেকেন্ড থাকুন এবং ধীরে ধীরে শ্বাস নিতে থাকুন।
৮. শ্বাস ছাড়ুন এবং ধীরে ধীরে আপনার শরীর মেঝেতে নামিয়ে আনুন।
ত্রিকোণাসন
১. প্রথমে সোজা হয়ে দাঁড়ান এবং দু'পায়ের মধ্যে প্রায় তিন থেকে চার ফুটের দূরত্ব রাখুন।
২. ডান পা ৯০ ডিগ্রি এবং বাম পা সামান্য ভিতরের দিকে ঘোরান।
৩. এবার হাত দু'টো কাঁধের উচ্চতায় দুপাশে সোজা করে ছড়িয়ে দিন।
৪. শ্বাস ছাড়ুন এবং ধীরে ধীরে ডান হাত দিয়ে বাম পায়ের পাতা অথবা স্পর্শ করার জন্য নিচের দিকে ঝুঁকুন। আপনার বাম হাত উপরের দিকে সোজা করে তুলুন।
৫. এই সময় আপনার দৃষ্টি আপনার বাম হাতের দিকে থাকবে।
৬. আপনার শরীর যেন একদিকে বাঁকানো থাকে, সামনের দিকে বা পিছনের দিকে ঝুঁকে না থাকে।
৭. এই অবস্থানে ২০-৩০ সেকেন্ড থাকুন এবং স্বাভাবিকভাবে শ্বাস নিতে থাকুন।
৮. শ্বাস নিন এবং ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ান।
৯. একইভাবে বাম দিকেও করুন।

তবে মনে রাখবেন এই আসনগুলি কিন্তু ওষুধের বিকল্প নয়। তাই শ্বাসকষ্ট বা অতিরিক্ত সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন। পাশাপাশি আসন করার সময় যদি কোনও অসুবিধা অনুভব করেন, তবে সঙ্গে সঙ্গে বন্ধ করুন এবং প্রয়োজনে যোগ প্রশিক্ষকের পরামর্শ নিন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া