শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ভাইরাল ভিডিওয় কি দিলীপ ঘোষ? জল্পনা তুঙ্গে, কেন বারবার আক্রমণের মুখে প্রাক্তন বিজেপি সভাপতি

রিয়া পাত্র | ২৫ জুলাই ২০২৫ ১৫ : ২০Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। ঘনিষ্ঠ মুহূর্তের, একান্তই  ব্যক্তিগত মুহূর্তের। ঘরের ভিতরের ভিডিও বাইরে ছড়িয়ে পড়তেই শোরগোল। সোশ্যাল মিডিয়া জুড়ে মন্তব্যের ছড়াছড়ি। নানা জনের নানা মত। কেউ ছি ছি করছেন। কেউ আবার বলছেন, এভাবে ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া উচিত হয়নি। কীভাবে একান্ত ব্যক্তিগত ভিডিও বাইরে এল, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। অনেকেই জানতে চাইছেন, ভিডিওতে কি সত্যি তিনিই?

এত প্রশ্ন,  কারণ, অনেকের মত, ভিডিওতে যাঁকে দেখা গিয়েছে, তিনি অন্য কেউ নন, স্বয়ং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, বঙ্গ বিজেপির এক সময়ের রাশ ধরে রাখা দিলীপ ঘোষ। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ভিডিওতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি কি সত্যিই দিলীপ ঘোষ? নাকি ভিডিও এআই নির্মিত? সত্যিটা কী? উত্তর জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হয়েছিল দিলীপ ঘোষের সঙ্গে। যদিও তাঁকে ফোনে পাওয়া যায়নি। ফোনে পাওয়া যায়নি তাঁর সদ্য বিবাহিত স্ত্রী রিঙ্কু মজুমদারকেও। 

আরও পড়ুন: বিজেপি শাসিত মহারাষ্ট্রে কুপিয়ে খুন বাংলার পরিযায়ী শ্রমিককে, টুকরো করা দেহ এল বাড়িতে...

এই ভিডিও ছড়িয়ে পড়তেই বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। তারমধ্যে অবশ্যই অন্যতম, যদি এই ভিডিও দিলীপ ঘোষের হয়, তাহলে এই একান্ত ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দিলেন কে বা কারা? যদি এই ভিডিও দিলীপের না হয়, তাহলে তাঁকে নিশানা করে এই কাজ কে করলেন? বা কারা করলেন? যাঁরা করলেন তাঁদের উদ্দেশ্য কী? দিলীপকে কালিমালিপ্ত করা? যদি তাই হয়? তাহলে কেন? কেন বারবার রাজনীতি থেকে ব্যক্তিগত জীবন আক্রমণের মুখে পড়তে হচ্ছে তাঁকে? লক্ষ্য কি তবে ঘরে-বাইরে একেবারে কোণঠাসা করে দেওয়া? বঙ্গ বিজেপি থেকে একেবারে মুছে দেওয়া দিলীপের নাম?


দিলীপ ঘোষ, এক সময়ের সাংসদ। এক সময়ের বঙ্গ বিজেপির সভাপতি। তিনি বহুবার  নিজেই বলেছেন, বাংলায় যখন বিজেপির অস্তিত্ব ছিল না সেভাবে, দলের রাশ শক্ত করে ধরে ছিলেন তিনি। পরে বঙ্গ বিজেপিতে দিলীপ জমানা শেষে সুকান্ত জমানা এখন শমীক যুগ। সুকান্ত জমানা থেকেই দিলীপকে একপ্রকার কোণঠাসা করা শুরু হয়েছিল, রাজনীতি সচেতন যে কোনও মানুষ বুঝতে পেরেছেন তা। কফিনে শেষ পেরেক যেন দিলীপের বিয়ে। তার আগে পর্যন্ত ঘর সংসার না করে অক্লান্তভাবে দলকে আগলে রেখেছিলেন যিনি, তিনি বিয়ের পিড়িতে বসতেই এক পক্ষ রে রে করে উঠেছিল। যেন বিয়ে করে অন্যায় করে ফেলেছিলেন তিনি। কেউ কেউ বলেওছিলেন, দিলীপের বিয়ে ভালভাবে দেখছে না দল। বিয়ের পর সস্ত্রীক দিলীপের দীঘা জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে বিস্তর জলঘোলা হয় বাংলার রাজনীতিতে। এপ্রিলের শেষে জগন্নাথধামে স্ত্রী রিঙ্কুকে নিয়ে দিলীপ হাজির হতেই তাঁকে জগন্নাথধাম চত্বরে উত্তরীয় পরিয়ে বরণ করেছিলেন তৃণমূলের মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে গল্প করতেও দেখা যায় তাঁকে। তারপরেই এক পক্ষ যেন দিলীপকে নিশানা করার ছাড়পত্র পেয়ে যান। 


বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শমীক যেদিন সংবর্ধিত হলেন দলের তরফ থেকে, ডাক পাননি দিলীপ। এমনকি রাজ্য সভাপতি নির্বাচনের গোটা প্রক্রিয়াতেই দিলীপের কোনও ভূমিকা ছিল না। একাধিক সংবাদ মাধ্যমে দিলীপ বলেছিলেন, তাঁকে সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য আলাদা করে কিছু বলা হয়নি। মোদি বঙ্গে এলেন। সেই সভাতেও ডাক পেলেন না দিলীপ। একাধিক ঘটনার পর, নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা বলেছিলেন, দিলীপকে সংগত কারণেই নাকি দূরে রাখছে কেন্দ্রীয় কমিটি। কিন্তু দিলীপ বর্তমানকালে আগের মতো অহরহ বিতর্কিত মন্তব্যও করেন না। তাহলে কি বঙ্গ বিজেপিতে তাঁর প্রয়োজন ফুরিয়েছে? দিলীপ তৃণমূলে যোগ দিতে পারেন বলেও মাঝে রটিয়ে দিয়েছিলেন কেউ কেউ।

সেসব না হয় রাজনৈতিক বিষয়। কিন্তু এবার আঘাত একেবারে ব্যক্তিগত জীবনে। একেবারে ব্যক্তিগত ভিডিও বলে ভাইরাল করা হল একটি ভিডিও, অনেকেই বলছেন ভিডিও দিলীপের। তাতেই কুৎসা, কটাক্ষ আর প্রয়োজনের প্রশ্ন জোরাল হচ্ছে আরও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া