মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বিজেপি শাসিত মহারাষ্ট্রে কুপিয়ে খুন বাংলার পরিযায়ী শ্রমিককে, টুকরো করা দেহ এল বাড়িতে

রিয়া পাত্র | ২৫ জুলাই ২০২৫ ১২ : ২১Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: নৃশংসভাবে খুন করা হল বাংলার পরিযায়ী শ্রমিককে। কুপিয়ে খুনের পর তাঁর দেহ একটি বস্তায় ভরে জলে ফেলে দেওয়া হয়েছিল। বস্তাবন্দি দেহ উদ্ধারের পর বৃহস্পতিবার কফিনবন্দি সেই দেহ এল তাঁর বাড়িতে। মৃত শ্রমিক আবুবক্কর মণ্ডল (৩৩) উত্তর ২৪ পরগণার বাদুড়িয়ার বাসিন্দা ছিলেন। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকবছর আগে কাজের খোঁজে ওই যুবক মহারাষ্ট্রে গিয়েছিলেন। সেখানেই কাজের পাশাপাশি তিনি থাকতেন মহারাষ্ট্রের ভাসি থানার ওয়াসিগাওতে। পেশায় আবুবক্কর ছিলেন রাজমিস্ত্রি। বিয়ের পর স্ত্রীকেও সঙ্গে নিয়ে যান তিনি। জানা গিয়েছে, গত ২০ জুলাই রবিবার সন্ধ্যার পর থেকেই তাঁর আর কোনো খোঁজ পাচ্ছিলেন না তাঁর পরিবার। যোগাযোগ করতে চেয়ে বারবার ফোন করলেও ফোন সুইচড অফ পাওয়া যায়। গোটা রাত উৎকণ্ঠায় কাটানোর পর তাঁর পরিবারের পরদিন সকালেও খোঁজ শুরু করেন। কিন্তু সারাদিন খুঁজেও ওই পরিযায়ী শ্রমিকের কোনও খোঁজ মেলেনি। 

আরও পড়ুন: ‘আমি অবাঙালি বাংলায় থেকে তা বুঝতে পারি না’, রাজ্যের প্রশংসা করে বাঙালি-বিদ্বেষকে আক্রমণ কীর্তির ...

পরিবারের পক্ষ থেকে এরপর ভাসি থানায় যোগাযোগ করা হয়। সেখানেই তাঁর নিখোঁজের বিষয়টি জানানো হয়। তদন্তে নামে ওই থানার পুলিশ। গত মঙ্গলবার আবুবক্কর যেখানে থাকত তার বেশ কিছুটা দূরে একটি ডোবার মধ্যে বস্তাবন্দি তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। দেখা যায় দেহটি টুকরো টুকরো করে কেটে বস্তায় ভরে রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আবুবক্করের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা এসে দেহটি শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য দেহটি পাঠিয়ে দেয় পুলিশ‌। 

ময়নাতদন্তের পর কফিনবন্দি ওই পরিযায়ী শ্রমিকের দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার দেহ এসে পৌঁছেছে বাদুড়িয়ায় রুদ্রপুরে তাঁর বাড়িতে‌। দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবার। দাবি তোলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির। 

রাজ্য সরকারের কাছে পরিবারের পক্ষ থেকে কাতর আবেদন করা হয় তারা যেন খুনের সঙ্গে জড়িত দোষীদের শাস্তির ব্যবস্থা করতে উদ্যোগী হয়। বৃহস্পতিবার রাতেই আবুবক্করের দেহ কবর দেয় তাঁর পরিবার। জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্তে নেমেছে মহারাষ্ট্রের পুলিশ।

দেশের বিভিন্ন রাজ্য বা বলতে গেলে মূলত বিজেপি শাসিত রাজ্যে সাম্প্রতিক সময়ে একের পর এক আঘাত নেমে এসেছে বাংলাভাষী মানুষের উপর। বাংলাদেশি সন্দেহে তাঁদের উপর এই অত্যাচার বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। কখনও মারধর আবার কখনও তাঁরা যে এলাকায় থাকেন সেই এলাকার জল, বিদ্যুৎ বন্ধ করে দেওয়া। এমনকী বাংলাদেশি সন্দেহে থানায় আটকে রেখে অত্যাচারের বিষয়টিও উঠে এসেছে‌। উপযুক্ত নথি বা বৈধ প্রমাণপত্র দেখিয়েও নিস্তার পাওয়া যায়নি। অভিযোগ, কোনও প্রমাণপত্রই মানতে চায়নি ভিন রাজ্যের পুলিশ। 

গত ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এই বিষয়টি নিয়ে সোচ্চার হন। সোজাসাপ্টা জানিয়ে দেন এরাজ্যের মানুষ বা বিশেষত বাংলাভাষী মানুষের উপর এই অত্যাচার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিজেপির দিকে প্রশ্ন ছুঁড়ে বলা হয়, এরাজ্যেও বহু মানুষ আছেন যারা অন্য রাজ্য থেকে এখানে এসে থাকছেন। যদি তাঁদের উপর এখানে কোনও অত্যাচার না হয় তবে কেন অন্য রাজ্যে বাংলাভাষী মানুষের উপর হবে! গোটা রাজ্য জুড়ে তৃণমূল নেত্রী তাঁর দলের নেতাকর্মীদের 'ভাষা আন্দোলন' গড়ে তোলার ডাক দেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া