মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ২৪ জুলাই ২০২৫ ২১ : ২৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: আচমকা বজ্রাঘাতে রাজ্যজুড়ে মৃত্যু হল ১৬ জনের। এদের মধ্যে ৮ জনই বাঁকুড়ার বাসিন্দা। বাঁকুড়া ছাড়াও বর্ধমানে মৃত্যু হয়েছে ৬ জনের। দক্ষিণ দিনাজপুর জেলায় ১, পুরুলিয়ায় ১ জন এবং পশ্চিম মেদিনীপুরে ১ জন প্রাণ হারিয়েছেন। বেশির ভাগের মৃত্যুই মাঠে কাজ করতে গিয়ে হয়েছে বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে হঠাৎ করেই বদলে যায় আবহাওয়ার চিত্র। সকাল থেকে রোদ থাকলেও দুপুরের পর কালো করে মেঘ করে আসে বাঁকুড়া জেলায়। প্রবল বৃষ্টির পাশাপাশি বজ্রপাত এবার বাঁকুড়াবাসীর কাছে হয়ে উঠল অভিশাপ। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল বৃষ্টি আর তার সঙ্গে বজ্রপাতে জেলার একাধিক ব্লকে শুরু হয় এক প্রকার প্রাকৃতিক তাণ্ডব। ফলত, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বজ্রাঘাতে প্রাণ হারালেন অন্তত ৮ জন। আহত হয়েছেন আরও অনেকে। গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে ভয় আর শোকের মেঘ। প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁকুড়ার কোতুলপুর, পাত্রসায়র, জয়পুর, ইন্দাস ও ওন্দা ব্লক।
মৃতদের মধ্যে রয়েছেন কোতুলপুর ব্লকের খিরি গ্রামের আসিয়া মোল্লা, পাত্রসায়েরের কাঁটাবন গ্রামের যুবক জীবন ঘোষ, জয়পুরের খোরকাসুলি গ্রামের উত্তম ভুঁইয়া (জগন্নাথপুর পঞ্চায়েত প্রধানের ভাই), ইন্দাস থানার বাঙালচক গ্রামের শেখ ইসমাইল, ওন্দার কামারকাটা গ্রামের নারায়ণ সাওয়ার, ভাদুলডাঙ্গা ও কল্যাণী এলাকার আরও দু’জন। জানা গিয়েছে, মৃতদের মধ্যে কেউ ছিলেন মাঠে চাষের কাজে, কেউ আবার বাড়ির পাশেই দাঁড়িয়ে ছিলেন। আচমকা বজ্রাঘাতে প্রাণ হারান। ভয়াবহ বিপর্যয়ের পর স্থানীয় মানুষজন ছুটে যান ঘটনাস্থলে। অনেককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয়নি।
চিকিৎসকদের দাবি, বজ্রাঘাতে আহতদের মধ্যে একাধিক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে গ্রামীণ জনজীবন। বহু পরিবার এখন আকাশ কালো হলেই ভয়ে কাঁপছেন। স্থানীয় বাসিন্দাদের কথায়, ‘আমরা এখন ঘর থেকে বেরোতেই ভয় পাচ্ছি। জানি না কখন কার মাথায় বাজ পড়ে!’ আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘প্রশাসন কি আগে থেকেই সতর্ক করতে পারত না?’
পূর্ব বর্ধমানে মৃতদের মধ্যে রয়েছেন আউশগ্রামের সঞ্জয় হেমব্রম (২৮), মাধবডিহির সনাতন পাত্র (৬০), রায়নার অভিজিৎ সাঁতরা (২৫), মঙ্গলকোটের বুড়ো মাড্ডি (৬৪), খণ্ডঘোষের পরিমল দাস (৩২) এবং মদন বাগদি। এদিন পূর্ব বর্ধমানের ভাতারের ভূমশোরের মাঠে পরপর তিনটি বজ্রপাতের ঘটনা ঘটে। প্রথম বজ্রপাতে কেউ আহত হয়নি। দ্বিতীয় বজ্রপাতের ঘটনায় একই পরিবারের তিনজন আহত হন। আহতদের মধ্যে আছেন বাবা শেখ নাসির ও দুই ছেলে ইব্রাহিম ও শেখ হাসিব। এর
পাশাপাশি আরেকটি যে বজ্রপাতের ঘটনা ঘটে সেখানে আহত হন বলগোনা গ্রামের বাসিন্দা আলাউদ্দিন শেখ। আহতদের উদ্ধার করে ভাতার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকায় বাজ পড়ে মৃত্যু হয়েছে লক্ষ্মীকান্ত পালের (৪২)। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের মোহনা গ্রাম পঞ্চায়েতের ভগবতীপুরের কমল সরকার (৫৬)-এর প্রাণ হারিয়েছেন বজ্রাঘাতে। অন্যদিকে, ধান রোপন করতে গিয়ে পুরুলিয়ার ঝালদায় গুরিডি গ্রামে বজ্রপাতে মৃত্যু হয়েছে সুমিত্রা মাহাতোর।
আবহাওয়া দপ্ততরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে, আগামী কয়েকদিনও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলবে। বিশেষ করে, আগামী রবিবার পর্যন্ত জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই সব পঞ্চায়েত এলাকায় মাইকিং করে সাবধানতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। চাষিরা যাতে বজ্রপাত চলাকালীন মাঠে না যান, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। কিন্তু তারপরেও এদিন রাজ্যজুড়ে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার