মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | ভাঁওতাবাজি, সিএএ শিবির খুলে বসলেন বিজেপি নেতা, বাগদার কাণ্ড নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূলের 

কৌশিক রয় | ২৪ জুলাই ২০২৫ ২০ : ৩৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: নাগরিকত্ব আবেদনের জন্য এবার সিএএ শিবির খুলে বসলেন উত্তর ২৪ পরগণার এক বিজেপি নেতা। এই জেলার বাগদা ব্লকের পঞ্চায়েত সমিতিতে বিরোধী দলনেতা সৌরভ গোয়ালি বাগদার চোয়াটিয়া বাজারে নিজের অফিসে নাগরিকত্ব আবেদনের বিশেষ এক সিএএ শিবিরের আয়োজন করেন। সেখানে তিনি অনলাইনে আবেদনের ব্যবস্থা করেন। এই শিবিরে উপস্থিত হয়ে নাগরিকত্বের জন্য আবেদন করতে দেখা যায় অনেককেই।

আবেদনকারীরা তাঁদের সঙ্গে নিয়ে এসেছিলেন ভারত ও বাংলাদেশে তাঁদের বসবাসের নথিপত্র। ছিল এদেশে তাঁদের ভোটার আইকার্ড-সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র। এই বিষয়ে যুধিষ্ঠির মণ্ডল জানান, তিনি ১৯৯৩ সালে ভারতে এসেছিলেন। বাংলাদেশের প্রমাণপত্র এবং ভারতে বসবাসের তাঁদের অন্যান্য নথিপত্র নিয়ে তিনি আজ এই সিএএ শিবিরে অনলাইনে আবেদন করেছেন। 

লাইনে উপস্থিত আরেক আবেদনকারী অমলানন্দ ব্রক্ষচারী জানিয়েছেন, তিনিও সিএএ শিবিরে এসেছেন নাগরিকত্বের আবেদনের জন্য। তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবেদন করতে বলেছেন সেজন্য তিনি আবেদন করছেন। এবিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ বলেন, 'আমরা বিশেষ শিবির খুলে সাধারণ মানুষকে সিএএ'র জন্য আবেদন করার ব্যবস্থা করে দিচ্ছি। এই বিষয়টি আইনে রূপান্তরিত হয়েছে। সে কারণেই সাধারণ মানুষ আবেদন করছেন এবং আমরা তাঁদের সহযোগিতা করছি। এদিন ৪০ থেকে ৫০ জন এই শিবিরে আবেদন করেছেন বলে তিনি দাবি করেছেন। 

বিষয়টি নিয়ে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নিউটন বালা বলেন, প্রায় এক বছর ধরে সিএএ লাগু হয়েছে। জনগণের কোনো সাড়া পাওয়া যায়নি। মানুষ বলছেন তাঁরা নি:শ্বর্ত নাগরিকত্ব চান। শর্তসাপেক্ষে কিছু নয়। কিছু কিছু বিজেপি নেতা ছোট ছোট শিবির খুলে মানুষকে ভুল বুঝিয়ে ভাঁওতা দিছেন। মানুষ মমতা ব্যানার্জির পাশেই আছেন এবং আগামীদিনেও থাকবেন। বিজেপি শাসিত রাজ্যগুলি বাংলা বিদ্বেষী আর এখানে বিজেপি নেতারা সিএএ'র জন্য আবেদন করাচ্ছেন। এটা একটা হাস্যকৌতুক।

বিষয়টি সার্কাস বলে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। সেখানে সাংসদ ও কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কথা উল্লেখ করে বলা হয়েছে, মতুয়া সম্প্রদায়ের সদস্যদের হাতে শান্তনু 'আইডেন্টিটি কার্ড' তুলে দিয়েছিলেন। আবার পুণেতে মতুয়াদেরই বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপির প্রতিমন্ত্রীর সাক্ষর করা কার্ডকে আমল দেননি মহারাষ্ট্র পুলিশের ডিজিপি।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলের তরফে লেখা হয়, 'প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায়ের সদস্যদের হাতে ‘পরিচয় পত্র’ তুলে দিচ্ছিলেন। সেই পরিচয়পত্র নিয়ে যখন পুণেতে কয়েকজন মতুয়া সম্প্রদায়ের মানুষকে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বলে গ্রেপ্তার করা হয়, তখন মহারাষ্ট্রের ডিজিপি স্পষ্ট জানিয়ে দেন, শান্তনু ঠাকুর স্বাক্ষরিত কার্ড তাঁদের কাছে বৈধ নয়। তারপরেও বিজেপি ‘সার্কাস’ চালিয়ে যাচ্ছে। বাগদায়, বিজেপির এক তুচ্ছ পঞ্চায়েত সমিতির বিরোধী নেতা একটি তথাকথিত সিএএ ক্যাম্প চালাচ্ছেন। প্রশ্ন উঠছে—এই লোকটির কী ক্ষমতা আছে সিএএ প্রক্রিয়া চালানোর? সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ বাস্তবায়নের সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের, যার নেতৃত্বে রয়েছেন অমিত শাহ। নাগরিকত্ব দেওয়ার আবেদনপত্র গ্রহণ, যাচাই ও মঞ্জুর করা সবকিছুই স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন। তাহলে স্থানীয় বিজেপি নেতার কী অধিকার আছে সিএএ ক্যাম্প করার? মতুয়া ভাই-বোনেদের প্রতি আমাদের আবেদন এই ধরণের ফাঁদে একদম পা দেবেন না। এটা বিজেপির পুরনো কৌশল, ভোটের আগে সিএএ-এর মিথ্যে আশ্বাস, আর ভোট মিটলেই সব চুপ'।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া