মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | রাজ্যের এই জেলায় শোকের ছায়া, একইদিনে বাজ পড়ে মৃত্যু হল পাঁচজনের, আহত আরও চার

রিয়া পাত্র | ২৪ জুলাই ২০২৫ ২০ : ১০Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: পূর্ব বর্ধমানে একইদিনে বাজ পড়ে মৃত্যু হল পাঁচজনের।‌ এঁরা সকলেই কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যায়। সকলের মৃত্যুই মাঠে কাজ করতে গিয়ে হয়েছে বলে জানা গিয়েছে। মৃতরা আউশগ্রামের সঞ্জয় হেমব্রম (২৮), মাধবডিহির সনাতন পাত্র (৬০), রায়নার অভিজিৎ সাঁতরা (২৫), মঙ্গলকোটের বুড়ো মাড্ডি (৬৪) এবং খণ্ডঘোষের পরিমল দাস (৩২)। 

জানা গিয়েছে, এদিন সঞ্জয় যখন আউশগ্রাম থানার গুসকরা ২ নম্বর পঞ্চায়েতের দেয়াশা গ্রামের মাঠে কাজ করছিলেন তখন আচমকাই বিরাট শব্দে একটি বাজ পড়ে। সেখানেই লুটিয়ে পড়েন সঞ্জয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় ধান রোয়ার কাজ করতেন। তাঁর বাড়ি ভেদিয়া গ্রামে। তিনি আউশগ্রাম থানার গুসকরা ২ নম্বর পঞ্চায়েতের দেয়াশা গ্রামে মাঠে যখন কাজ করছিলেন তখনই এই দুর্ঘটনা ঘটে। সঞ্জয় ভাতার থানার অন্তর্গত রাধামোহনপুর আদিবাসী পাড়ায় তাঁর মামারবাড়ি গিয়েছিলেন মামার চাষের জমিতে কাজ করার জন্য। সেইসময় তুমুল বৃষ্টির মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। 

আরও পড়ুন: আগামী পাঁচদিনে ঝড় বৃষ্টিতে ছারখার হবে উত্তর থেকে দক্ষিণ বঙ্গ, জেলায় জেলায় লাল-কমলা সতর্কতা, আবহাওয়ার লেটেস্ট

অন্যদিকে মাধবডিহির ঘটনায় জানা গিয়েছে, মৃত সনাতনের বাড়ি মাধবডিহি গ্রামে। বৃহস্পতিবার সকালে তিনি তাঁর পাশের গ্রাম আলমপুরের মাঠে যখন চাষের কাজ করছিলেন তখন আচমকাই বজ্রপাতে সনাতন গুরুতর জখম হন। স্থানীয় মাধবডিহি থানার পুলিশ উদ্ধার করে তাঁকে আলমপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

অন্যদিকে মৃত অভিজিতের বাড়ি রায়নার ১ নম্বর ব্লকের তেণ্ডুল গ্রামে। এদিন তিনি যখন জমিতে চাষের কাজ করছিলেন তখন বজ্রপাতে তাঁর মৃত্যু ঘটে। পাশাপাশি মৃত বুড়ো মাড্ডি মঙ্গলকোটের চানক কৃষ্ণপুরের বাসিন্দা। বৃহস্পতিবার তিনি যখন মাঠে ধান রোয়ার কাজ করছিলেন তখন বজ্রপাতে তাঁর মৃত্যু ঘটে। আরেক মৃত পরিমল খণ্ডঘোষের শেরপুরের বাসিন্দা। এদিন তিনি মাধবডিহি থানার মাঠে যখন ধান রোয়ার কাজ করছিলেন তখন বজ্রপাতে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। 

এর পাশাপাশি এই জেলাতেই পরপর পৃথক তিনটি বজ্রপাতের ঘটনায় আহত হলেন চারজন। এদিন পূর্ব বর্ধমানের ভাতারের ভূমশোরের মাঠে পরপর তিনটি বজ্রপাতের ঘটনা ঘটে। প্রথম বজ্রপাতে কেউ আহত হয়নি। দ্বিতীয় বজ্রপাতের ঘটনায় একই পরিবারের তিনজন আহত হন। আহতদের মধ্যে আছেন বাবা শেখ নাসির ও দুই ছেলে ইব্রাহিম ও শেখ হাসিব। এর পাশাপাশি আরেকটি যে বজ্রপাতের ঘটনা ঘটে সেখানে আহত হন বলগোনা গ্রামের বাসিন্দা আলাউদ্দিন শেখ। আহতদের উদ্ধার করে ভাতার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

মাঝে কয়কেদিন আবহাওয়া একটু বদলেছিল। বৃষ্টি থেমে রোদ, গরম। তবে ফের বদলে যাচ্ছে আবহাওয়া। আগামী কয়েকদিন উত্তর থেকে দক্ষিণবঙ্গ ভাসবে বৃষ্টিতে। হাওয়া অফিস জানাচ্ছে, এক নিম্নচাপ সরতেই, তৈরি হয়েছে আরও এক নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে।


হাওয়া অফিস জানাচ্ছে ২৪ জুলাই উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর ওডিশা উপকূলের দিকে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া