শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | 'তুমি কবে বাংলাদেশ থেকে এসছ?' বাংলা ভাষায় কথা বলায় বনগাঁর যুবককে চরম হেনস্থা হরিয়ানা পুলিশের

আর্যা ঘটক | ২৪ জুলাই ২০২৫ ১৯ : ৪৭Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের বনগাঁ শহরের বাসিন্দা নাজমুল। জানা গিয়েছে জীবিকার খোঁজে নাজমুল চার মাস আগে গিয়েছিলেন হরিয়ানায়। সেখানে একটি হাউসকিপিং-এর চাকরি পেয়ে ওখানেই চলে যান। নাজমুল নিজের মা-বাবাকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন হরিয়ানায়। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবেই দিন কাটছিল তাঁদের। কিন্তু চলতি মাসের ১৯ জুলাই সেই শান্তি ভেঙে পড়ে এক আকস্মিক ঘটনায়। সেই দিনই নাজমুল ও তাঁর পরিবারের জীবনে নেমে আসে ভয়াবহ এক দুর্দশা।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানা গিয়েছে, নাজমুলের অভিযোগ হরিয়ানা পুলিশ হঠাৎ করেই তাঁর বাড়িতে পৌঁছয়। তাঁদের পরিচয়পত্র দেখতে চায়। 'আমি সব পরিচয়পত্র দেখাই,' জানিয়েছেন যুবক। তবু তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় সঙ্গে যেতে বলা হয়। এরপর পুলিশ তাঁকে ও আরও কিছু বাঙলা ভাষার মানুষকে একটি গাছতলায় বসিয়ে রাখে।

জানা গিয়েছে সেখানে পুলিশ তাঁদের প্রশ্ন করে, 'তুমি কবে বাংলাদেশ থেকে এসেছ?' এই প্রশ্নে স্তব্ধ হয়ে যান নাজমুল। তিনি বলেন, 'আমি ভারতীয় নাগরিক, বনগাঁর ভোটার। আমাকে কেন বাংলাদেশি বলা হচ্ছে?' তিনি জানান। মুর্শিদাবাদ ও মালদার আরও কয়েকজন জনৈককেও আটক করা হয়েছিল।

রাতের দিকে নাজমুলের বাবা তাঁর সমস্ত আসল নথিপত্র নিয়ে দেখা করতে আসলেও, পুলিশ তাঁদের সেই নথিপত্র জমা দিতে দেয়নি। পরদিন সকাল পর্যন্ত তাঁকে কিছু খেতেও দেওয়া হয়নি বলে অভিযোগ। পরিবার হতাশ হয়ে বনগাঁ থানার দ্বারস্থ হয়।

আরও পড়ুনঃ 'সুখ দিতে পারো না বেঁচে থেকে লাভ কী?' শরীরী খিদে মেটাতে ব্যর্থ স্বামীর উপর ঝাঁপিয়ে পড়লেন স্ত্রী

বনগাঁর পুলিশ সুপার দিনেশ কুমার জানিয়েছেন, '২১ জুলাই আমরা বিষয়টি জানতে পারি। পরিবারের সদস্যরা আমাদের জানিয়েছে, এবং সঙ্গে সঙ্গেই আমরা স্থানীয়ভাবে তদন্ত শুরু করি ও সমস্ত প্রয়োজনীয় নথি হরিয়ানা পুলিশের কাছে পাঠিয়ে দিই। ২২ জুলাই আমি হরিয়ানার জোনাল ডিসিপিকে অনুরোধ করি, তারপর নাজমুলকে মুক্তি দেওয়া হয়।'

নাজমুলের পরিবার জানায়, এই ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটাচ্ছেন নাজমুল। 'আমরা হরিয়ানায় কাজ করতে এসেছি। এইবার আমাকে তুলে নিয়ে গেল। পরেরবার যদি আবার নিয়ে যায়, তবে কি বারবার প্রমাণ দিতে হবে যে আমি ভারতীয়? কতবার এই হয়রানির মুখে পড়তে হবে?' — প্রশ্ন ছোড়েন নাজমুল।

অন্যদিকে, এই ঘটনার তীব্র নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, হরিয়ানার গুরুগ্রামে ৫২ জন বাঙালি ভাষাভাষী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করেছে প্রশাসন। এমনকি এর পেছনে তাদের  রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও কটাক্ষ করা হয়৷ 

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে ট্রেনে হাতেনাতে ধরা পড়ল চোর, কোনওমতে মায়ের অস্থি বাঁচালেন বিজেপি নেতা

এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'নাগরিকদের সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। বিজেপি যদি ভাবে এইভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে তারা জিততে পারবে, তাহলে তারা ভুল করছে। দিল্লি ও মহারাষ্ট্রেও ঠিক একই কাজ করেছে।'

এই ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী ২৭ জুলাই থেকে এক বছরের জন্য 'ভাষা আন্দোলন' শুরু করার ঘোষণা দিয়েছেন। যা বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাঙালি ভাষাভাষীদের ওপর হওয়া হয়রানির বিরুদ্ধে এক প্রতিবাদ রূপে দেখা হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া