মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২৪ জুলাই ২০২৫ ১৯ : ১৭Rajit Das
মিল্টন সেন,হুগলি: রাজ্যের তরফে হিন্দুস্থান মোটর কারখানার জমি অধিগ্রহণ পর্ব বৈধ ছিল। আগেই সেই রায় দিয়েছে কলকাতা হাই কোর্ট। তাঁর পরই বিড়লাদের তরফে কলকাতা হাই কোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ জানানো হয় দেশের সর্বোচ্চ আদালতে। সম্প্রতি সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। তাঁর পর থেকেই শুরু হয়েছে খালি জমিতে নতুন শিল্প টানার তোড়জোড়। বৃহস্পতিবার হিন্দমোটরের জমি রাজ্যের দখল নেওয়ার বোর্ড লাগিয়ে দিল রাজ্য সরকার।

কয়েকদিন আগে বন্ধ হিন্দুস্তান মোটর কারখানার জমি অধিগ্রহণ করেছিল রাজ্য সরকার। এবার অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসকের-সহ জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে অধিগৃহীত জমিতে রাজ্য সরকারের অধিগ্রহনের সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হল।
২০১৪ সালে বন্ধ হয়েছিল হিন্দুস্তান মোটর কারখানা। ইতিমধ্যেই কারখানা সমস্ত যন্ত্রপাতি এবং সেড বিক্রি হয়ে গিয়েছে। রাজ্য সরকারের তরফে অধিগ্রহণের পরবর্তী সময়ে অধিগৃহিত ৪০ একর জমি টিটাগর ওয়াগান কারখানাকে দেওয়া হয়। টিটাগড় ওয়াগন কারখানা সম্প্রসারণের জন্য জমি দেওয়া হয়েছে। কারণ রেলের এসি ইএমইউ কোচ তৈরির বরাত পেয়েছে টিটাগড় ওয়াগন। সেই মর্মে তাদের জমির প্রয়োজনীয়তা জানিয়ে রাজ্যের কাছে আবেদন জানায় ওই সংস্থা। সম্প্রসারিত ওই জমিতে আগামী দিন তৈরি হবে মেট্রো রেলের কোচ ও ইএমইউ এসি কোচ। অধিগ্রহণ করা বাকি জমিতে নতুন করে শিল্প গড়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- রাজ্যের মুখ্যমন্ত্রীকে কুকথা, অভিযুক্তকে শাস্তি দিল চুঁচুড়া আদালত!
এশিয়ার প্রথম মোটর গাড়ি কারখানা ছিল হিন্দুস্থান মোটর। তৈরি হত অ্যাম্বাসাডার গাড়ি। এক সময় প্রশাসনের সর্বোচ্চ স্তরের আধিকারিক থেকে নেতা, মন্ত্রী, আমলা সকলের পছন্দের তালিকার শীর্ষে ছিল এই গাড়ি। কালের নিয়মে সেই গাড়ির চাহিদা ক্রমশই কমতে থাকে। ধীরে ধীরে সেই জায়গা দখল করে অন্য়ান্য নানা কোম্পানির বিভিন্ন মডেলের আধুনিক সব গাড়ি। ধুঁকতে ধুঁকতে রুগ্ন হয়ে এক সময় ঝাঁপ বন্ধ হয়ে যায় হিন্দুস্থান মোটরের। দীর্ঘ সময়ে পেরিয়েছে। এবার পড়ে থাকা বন্ধ কারখানার সেই জমি ফিরিয়ে নেয় রাজ্য সরকার। অধিগ্রহণ করা সেই জমির ৪০ একর শিল্পের জন্য লিজ দিয়েছে টিটাগড় ওয়াগনকে। বাকি জমিতেও দ্রুত শিল্প হবে, আশাবাদী হিন্দমোটর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার