শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ২৪ জুলাই ২০২৫ ১৪ : ০৯Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: বন্যা বিধ্বস্ত ঘাটালে বিভিন্ন পঞ্চায়েতের রাস্তাঘাট জলমগ্ন। জল কমলেও নাজেহাল হয়ে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। দুর্বিষহ পরিস্থিতির মধ্যে বন্ধুদের নিয়ে জল থইথই কোমর জলে বসে মদ্যপান করছেন বিজেপির পঞ্চায়েত সদস্য। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। ঘটনাটি ঘটেছে ঘাটালের বীরসিংহ গ্রাম পঞ্চায়েত এলাকায়।
জানা গিয়েছে, ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্য শ্রীকান্ত কারক কোমর সমান জলের মাঝখানে বসে রয়েছেন। তাঁর দুই পাশে বসে রয়েছেন তাঁর দুই বন্ধু। তাঁদেরকে নিয়েই খোশ মেজাজে মদ্যপান করছেন তিনি। মদ্যপান করতে করতে আবার তাঁকে বিজেপি নেতাদের নাম করে জয়ধ্বনি দিতেও শোনা যাচ্ছে। ইতিমধ্যে এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে ঘটনা প্রসঙ্গে বিজেপির পঞ্চায়েত সদস্য শ্রীকান্ত কারক জানিয়েছেন, এই ভিডিও অনেক পুরনো। কোনও কারণে ভাইরাল হয়েছে। এ ব্যাপারে ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তন্ময় দাস বলেন, যে রাজ্যের সরকার বলছে মদ খাও, সিগারেট খাও সেই রাজ্যের জনগণ তো এগুলোই শিক্ষা পাবে।
অন্যদিকে ভাইরাল ভিডিওর তীব্র নিন্দা করেছে তৃণমূল। এ ব্যাপারে ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অজিত মাইতি বলেন, এটা হচ্ছে বিজেপির চরিত্র। বিজেপি মানুষের সঙ্গে নেই। কিন্তু নেশার ঘোরে যেসব কথা বলেছে যেন দেব কিছুই করেননি। বিজেপি মাস্টার প্ল্যান করছে। অথচ বিজেপির কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে মাস্টার প্ল্যানের কোনও টাকা দেবে না। বিজেপি পঞ্চায়েত সদস্য নেশার ঘরে মিথ্যে কথা বলছে। আবার বিজেপির কেউ নেশা না করেও মিথ্যে কথা বলছে। এদের দু’পক্ষই আমাদের কাছে সমান। এই ঘটনার আমরা নিন্দা করছি।
তবে এটা ঘটনা, ঘাটালের বন্যা রাজ্যে একটি পুরনো ইস্যু। বন্যায় যেমন ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়ে পাশাপাশি দেখা যায় সাপের উপদ্রব। স্থানীয় প্রশাসনের তরফে এই এলাকায় সাপ ধরার জন্য লোক নিয়োগ করতে হয়। তাও সাপের কামড়ের মতো ঘটনা ঘটে। বন্যার মোকাবিলায় ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ তৈরির কথা ঘোষণা হলেও এখনও সেই প্ল্যান কার্যকরী হওয়া শুরু হয়নি। তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের তরফে এবিষয়ে টাকার জন্য বারবার দরবার করা হলেও অভিযোগ উঠেছে কেন্দ্র এবিষয়ে উদাসীন। এই পরিকল্পনা রূপায়ণের জন্য যে জমি দরকার তা নিয়ে তৈরি হয়েছে জট। এমনকী রাজ্য সরকারের তরফে বাজার থেকে বেশি মূল্য দিয়ে জমি কেনার কথা বলা হলেও জমি সমস্যার সমাধান করা যায়নি। এই পরিকল্পনার বাস্তবায়নের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে সেই সময় ঘাটালের সাংসদ দেব জানিয়েছিলেন, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য প্রয়োজন ১৫০০ থেকে ২০০০ কোটি টাকা। এটা একা রাজ্য সরকারের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন এবং সে কথা রেখেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার