বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | আজ ৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, শুক্রবারেও দক্ষিণবঙ্গ কাঁপাবে প্রবল বর্ষণ, আবহাওয়ার চরম সতর্কতা জারি

পল্লবী ঘোষ | ২৪ জুলাই ২০২৫ ০৯ : ২৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: এক নিম্নচাপ সরতেই, ফের আরও এক নিম্নচাপের জেরে আকাশের মুখভার। বঙ্গোপসাগরে নিম্নচাপ ইতিমধ্যেই ঘনীভূত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আবারও আবহাওয়ার রূপ বদলে গেল। গত কয়েক দিনে ঝকঝকে রোদের দেখা পাওয়া গিয়েছিল। এদিন ভোর থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু শহরে। কোনও কোনও জেলায় সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি। এই বৃষ্টি চলবে একটানা। আজ থেকে একাধিক জেলায় কমলা ও হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। 

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। আজ ২৪ জুলাই, বৃহস্পতিবার থেকে পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির জেরে বাড়বে নদীর জলস্তর। আবারও নিচু এলাকাগুলি নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে আংশিক মেঘলা থাকলেও, বেলায় তার রূপ বদলাবে। ঘন কালো মেঘে ঢাকবে শহর। দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে আজ। জারি রয়েছে হলুদ সর্তকতা। 

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে কোমর সমান জল! দিল্লির রাস্তায় কেউ সাঁতার কাটছেন, কেউ চালাচ্ছেন নৌকা, আরও ভোগান্তির আশঙ্কা!

আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের সব জেলায় তুমুল বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 

আগামিকাল, শুক্রবারেও দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। আগামিকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী‌ বৃষ্টির হলুদ সর্তকতা এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। 

শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। আগামী সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে। শনিবার থেকে সোমবার এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সর্তকতা। 

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ সব জেলায় হলুদ সর্তকতা জারি রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং জেলায়। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। রবিবার শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া