বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | দামোদরের উপর ভেঙে পড়ল জল প্রকল্পের পাইপ লাইন, তীব্র জল সঙ্কটের আশঙ্কা আসানসোল-রাণীগঞ্জে

রিয়া পাত্র | ২৩ জুলাই ২০২৫ ১৯ : ৫৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বড়সড় সমস্যার মুখোমুখি হতে পারেন আসানসোল-রাণীগঞ্জের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। আগামী কয়েকদিন ওই এলাকার বেশ কিছু অঞ্চলে তীব্র পানীয় জলের সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। হঠাৎ করেই ভেঙে পড়ল আসানসোলের কালাঝরিয়ায় দামোদর নদের উপর জল প্রকল্পের সেতু ও পাইপলাইন। এই পাইপলাইনটি রয়েছে বার্নপুরে। বুধবার হঠাৎ করেই পাইপ লাইনের সেতু নদীর উপরে ভেঙে পড়ে। যে কারণে মাঝ নদীতে ওয়াটার প্রজেক্ট বিচ্ছিন্ন হয়ে যায়। 

আরও পড়ুন: কফিনে ভুল দেহ! আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ব্রিটিশ নাগরিকদের পরিবারের বড় অভিযোগ, প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের...

জানা গিয়েছে, ওই সময় পাইপলাইনের ভিতরে কাজ চলছিল। এই দুর্ঘটনার পর যিনি কাজ করছিলেন তিনিও ভিতরে আটকে পড়েন। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমান বাসিন্দারা। দুর্ঘটনার খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। বাহিনীর সদস্যরা নৌকা করে গিয়ে আটকে থাকা ওই কর্মীকে উদ্ধার করেন। ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাঁদের অভিযোগ, স্থানীয় কিছু দুষ্কৃতী অবৈধভাবে দামোদর থেকে বালি উত্তোলন করছে। যার জন্য আলগা হয়ে গিয়েছে সেতুর পিলার। কেউ কেউ আবার অভিযোগ করেন, যথাযথ রক্ষণাবেক্ষণ না করার ফলেই এই ঘটনা ঘটেছে।

তবে যে বিষয়টি নিয়ে সকলে চিন্তিত সেটা হল এই ওয়াটার প্রজেক্ট থেকে আসানসোল ও রাণীগঞ্জ এলাকায় এক বিরাট সংখ্যক বাসিন্দাদের জল সরবরাহ করা হত। ফলে ওই দুই এলাকার প্রায় ৫২টি গ্রামের বাসিন্দারা এক বিরাট জল সঙ্কটের মুখোমুখি হতে চলেছেন। ঘটনার পরপরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর‌। বিরোধী দলগুলির তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে সরকারের দিকে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব সেই অভিযোগ অস্বীকার করেছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া