বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | অতি ভারী বৃষ্টিতে কাঁপবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ! আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বিরাট বদল, জারি চরম সতর্কতা

Pallabi Ghosh | ২৩ জুলাই ২০২৫ ০৯ : ৪০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: সকাল থেকে ঝকঝকে রোদ বাংলা জুড়ে। তবে বেলা গড়ালে ঘন কালো মেঘের আনাগোনা শুরু হবে। আগামী ২৪ ঘণ্টা পর থেকে আবারও প্রবল দুর্যোগের ঘনঘটা বাংলায়। জেলায় জেলায় অতি ভারী বৃষ্টির দাপট শুরু হতে চলেছে। আবারও নিম্নচাপের জেরে একটানা প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের জন্যেও জারি রয়েছে সর্তকতাও। 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসগারের উপর আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তার জেরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই একই এলাকায় নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। তার প্রভাবেই বঙ্গোপসাগর থেকে স্থলভাগের দিকে ছুটে আসবে জলীয় বাষ্প। সে কারণে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। নিম্নচাপ অঞ্চলের কারণে উত্তাল থাকবে সমুদ্র। বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। 

আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে। সকালে চড়া রোদ থাকলেও, বেলা গড়ালে বিক্ষিপ্তভাবে কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
অন্যদিকে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। 

আরও পড়ুন: দাম্পত্যের নজির! স্বামীকে কাঁধে নিয়ে ১৫০ কিমি পথ হাঁটলেন স্ত্রী, কানওয়ার যাত্রায় চোখে জল আসা ঘটনা

নিম্নচাপের কারণে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে চরম সতর্কতাও। কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার, কোথাও আবার ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আগামিকাল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। 

শুক্রবারেও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা। ওইদিন ভারী বৃষ্টি হতে পারে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 

শনিবার হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। রবিবার শুধুমাত্র ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরুতেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 

পাশাপাশি উত্তরবঙ্গের কোনও জেলাতেই আজ ও আগামিকাল ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে ফের বাড়বে বৃষ্টির দাপট। ওইদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। শনিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে এবং রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। আগামী সোমবার ও মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, এই দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া