বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২২ জুলাই ২০২৫ ০৯ : ১৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: উত্তর বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপের কারণে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নতুন করে বঙ্গোপসাগের নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার কারণে বুধবার থেকে তুমুল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল থেকে সপ্তাহের শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জারি থাকবে বৃষ্টির দাপট থাকবে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। সোমবার এবং মঙ্গলবার মোটের ওপর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে বলেই জানিয়েছিল আলিপুর। কিন্তু ফের নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ায় আবহাওয়ায় বদল বুধবার থেকেই।

একটানা পাঁচদিন টালমাটাল হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। চলতি সপ্তাহে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে একাধিক জেলায়। জারি কমলা, হলুদ সর্তকতাও। বুধবার থেকে টানা পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আবারও দুর্ভোগের আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: ২১ জুলাইয়ের সভা সেরে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল কর্মীর
ওইদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বুধবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির জেরে নীচু এলাকাগুলিতে জল জমতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। পাশাপাশি পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরে কমতে পারে দৃশ্যমানতা। এই আবহাওয়ায় স্থানীয়দের ও পর্যটকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে নিম্নচাপের বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের সব নদীতে জলস্তর ফের বাড়তে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে চাষের জমির ও ফসলের। জল জমতে পারে রাস্তাঘাট ও নীচু এলাকায়। মঙ্গলবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৩%।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার