বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | অল্প বয়সে 'বিখ্যাত' হওয়ার নেশা, রেল লাইনের উপর রিলস বানানোর চেষ্টা, শেষে হল এই পরিণতি

Riya Patra | ২১ জুলাই ২০২৫ ১৯ : ০১Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: অল্প বয়সে বিখ্যাত হওয়ার নেশায় রেল লাইনের উপর দাঁড়িয়ে বিভিন্ন রকম ভিডিও শুট করার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল সদ্য কৈশোর পার হওয়া এক যুবকের। জানা গিয়েছে, কখনও রেললাইনের পাশে আবার কখনও তার উপর দাঁড়িয়ে সমাজমাধ্যমে পোস্ট করার জন্য বিভিন্ন রকম ছবি তোলা এবং 'রিলস' বানানোর সময়  সোমবার সকালে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই যুবকের। 


ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত সুজনিপাড়া স্টেশনের কাছে।  পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম  ইয়াসের আহমেদ (১৯) । তার বাড়ি সুতি থানার দেবীপুর গ্রামে। জিআরপি-র তরফ থেকে ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: উড়ানের পরেই ভবনে ভেঙে পড়ল বিমান, মৃত্যু মিছিল পড়ুয়াদের, যেভাবে জুড়ে গেল আহমেদাবাদ-ঢাকা দুর্ঘটনা ...

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে সুতির দেবীপুর গ্রামের বাসিন্দা  ইয়াসের বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সুজনিপাড়া এলাকায় নিজের সমাজমাধ্যমের পাতায় পোস্ট করার জন্য নতুন ভিডিও শুট করতে যান। 


বেলা ন'টা নাগাদ ইয়াসের যখন আপন মনে বিভিন্ন ছবি এবং ভিডিও তুলছিলেন সেই সময়  ওই লাইন ধরে দ্রুত গতিতে মালদার দিক থেকে জঙ্গিপুরের দিকে ছুটে আসছিল  ডাউন আজিমগঞ্জ-মালদা টাউন প্যাসেঞ্জার ট্রেন। 

সূত্রের খবর, সুজনিপাড়া হল্ট স্টেশন এবং নিমতিতা স্টেশনের মাঝে ট্রেনের সঙ্গে ইয়াসেরের ধাক্কা লাগে। এরপরই ইয়াসেরের দেহটি ট্রেনের সঙ্গে আটকে যায়। চালক সুজনিপাড়া হল্ট স্টেশনে ট্রেন থামালে  ইঞ্জিনের সামনে লেগে থাকা দেহটি উদ্ধার করেন রেলকর্মীরা। 

 

ইয়াসেরের এক কাকা আশরাফুল হক বলেন,' ইয়াসের এক সময় পড়াশোনা করলেও বর্তমানে সে কোনও স্কুল বা কলেজে যেত না। তিন ভাই এক বোনের মধ্যে সবথেকে বড় ইয়াসের বছরখানেক আগে দিল্লিতে কাজ করতে গিয়েছিল। কিন্তু সেখানে বেশিদিন থাকতে পারেনি। এরপর থেকে বেশিরভাগ সময় সে বাড়িতেই থাকত।'
 
তিনি জানান,'সোমবার সকালে কাউকে কিছু না জানিয়ে  ইয়াসের বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সুজনিপাড়া এলাকায় চলে যায়। পরে আমরা জানতে পারি একটি ট্রেনের সঙ্গে তার ধাক্কা লেগেছে।'
 
দুর্ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেন, আজ সকাল থেকেই ইয়াসের আপন মনে রেল লাইনের পাশে দাঁড়িয়ে বিভিন্ন রকমের ছবি তুলছিল এবং ভিডিও শুট করছিল। ইয়াসেরকে লাইনের উপর দাঁড়িয়ে থাকতে দেখে ট্রেন চালক বহুদূর থেকেই হর্ন দিয়েছিলেন। অনেকের ধারণা ভিডিও শুট করার কারণে ইয়াসরের কানে 'এয়ারপড' লাগানো ছিল এবং তাতে জোরে গান বাজছিল।  সম্ভবত সেই কারণেই ট্রেন চালকের হর্ন ইয়াসের শুনতে পায়নি। দুর্ঘটনাস্থলের কিছুটা দূর থেকেই পুলিশ তাঁর মোবাইল ফোনটিও উদ্ধার করেছে।
 
সমাজমাধ্যমে খ্যাতি পাওয়ার জন্য ভিডিও শুট করতে গিয়ে অকালে ইয়াসের মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
প্রসঙ্গত , ২০২৩ সালের ডিসেম্বর মাসে সুতি থানারই আহিরণ ব্রিজের কাছে দাঁড়িয়ে সমাজমাধমের পাতায় পোস্ট করার জন্য 'রিলস ' বানানোর সময়  ট্রেনের  ধাক্কায় মৃত্যু হয় তিন কিশোরের। ওই ব্রিজের উপর থেকে পড়ে গুরুতর আহত হয় আরও দুই কিশোর। ভয়াবহ সেই দুর্ঘটনার পরও সাধারণ মানুষের মধ্যে যে বিন্দুমাত্র হুঁশ ফেরেনি এই ঘটনা তা ফের একবার প্রমাণ করে দিল। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, 'রেলের তরফে এবিষয়ে বারবার সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। কিন্তু তারপরও বলব এই বিষয়ে অভিভাবকদেরও এগিয়ে আসা দরকার। তাঁরাই কিন্তু এর ভয়াবহ ঝুঁকি ও বিপদের দিকটি বাড়িতে তাঁদের সন্তানদের সামনে ব্যাখ্যা করতে পারেন।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া