বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | টাকা ছাপাচ্ছে 'মনোরঞ্জন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া'! নতুন ৫০০-র নোট হাতে পেয়েই হতবাক পুলিশ

AD | ২১ জুলাই ২০২৫ ১৮ : ১৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: লক্ষ্য থাকত বড় ব্যবসায়ীরা। ব্যবসার প্রয়োজনে যাদের প্রয়োজন মোটা অঙ্কের টাকা। আচমকা টাকার প্রয়োজনে এঁরা নগদে ধার নিতেন। আর সেই ধারের টাকার মধ্যেই গুজে দেওয়া হত হুবহু ৫০০ টাকার আদলে তৈরি এই কাগজের টুকরো। একেবারে আসল নোটের মতো দেখতে এই নোটে সবকিছু থাকলেও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া'র জায়গায় লেখা মনোরঞ্জন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেটাও এত সুন্দর করে ছাপানো যে আচমকা দেখলে বোঝার উপায় নেই। গত শুক্রবার সন্দেশখালি এলাকার একটি গেস্ট হাউস থেকে দুই প্রতারককে গ্রেপ্তারের পর তাদের হেফাজত থেকে এরকম বিরাট পরিমাণ টাকার আদলে তৈরি কাগজের টুকরো পেয়েছে পুলিশ। পুলিশের একটি সূত্র জানায়, যদি এগুলো সত্যি সত্যি আসল টাকা হত তবে এর মূল্য হত ৭ কোটি টাকা। এই মামলায় বীরভূমের রামপুরহাট থেকে এক মহিলাকে গ্রেপ্তার করেছে বসিরহাট পুলিশ জেলার পুলিশ। 

এবিষয়ে জেলার পুলিশ সুপার মেহেদি হাসান জানান, 'ধৃত মহিলার নাম তিস্তা সেন। সে এই মামলায় যুক্ত। এবিষয়ে তদন্ত চলছে এবং আমাদের সন্দেহ আরও কেউ এই দলটির সঙ্গে যুক্ত আছে।' অভিযুক্ত মহিলা উত্তর ২৪ পরগণার রাজারহাট এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। এই মামলায় এর আগে আরও দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা সিরাজ উদ্দিন মোল্লা এবং দেবব্রত চক্রবর্তী বলে পুলিশ জানায়। দু'জনেই দক্ষিণ ২৪ পরগণার বাসিন্দা। 

বসিরহাট জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, মহিলা-সহ যে দলটি ধরা পড়েছে তারা সকলেই কলকাতা ও রাজ্য পুলিশের হাতে এর আগেও গ্রেপ্তার হয়েছিল। অভিযোগ, জালনোট ছাড়াও এরা জমি কেনাবেচার কেলেঙ্কারিতেও যুক্ত। আপাতত গ্রেপ্তার হওয়া তিন অভিযুক্তের মধ্যে তিস্তা সেন নামে ওই মহিলা দলে এদের মধ্যে উপরে ছিল। অপরাধের পরিকল্পনা থেকে কীভাবে সেটা করা হবে তা ঠিক করতে অনেকটাই বড় ভূমিকা সে নিত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।‌ ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, ঝাড়খণ্ডে পালিয়ে যাওয়ার জন্য তিস্তা সেন ছক কষছিল। রবিবার তাকে একটি গেস্ট হাউস থেকে গ্রেপ্তার করা হয়।‌ তাকে ১০ দিনের হেফাজতে চেয়ে আদালতে পেশ করা হয়েছে।

আরও পড়ুন: শিবের তাণ্ডবনৃত্যের ভঙ্গিমায় কিসের ইঙ্গিত? সার্নের পদার্থবিদ্যার গবেষণাগারে কেন রয়েছেন নটরাজ?

কীভাবে কাজ করত এই চক্রটি? প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে নগদে টাকা ধার দেওয়ার অছিলায় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে এরা নিয়ে আসত সুবিধাজনক জায়গায়। এরপর কিছু পরিমাণ আসল টাকার বান্ডিলের মধ্যে গুজে দেওয়া হত এই টাকা এবং জাল ভারতীয় টাকা।‌ পরে যখন ওই ব্যবসায়ী বিষয়টি খেয়াল করতেন তখন আর কিছু করার থাকত না। অভিযুক্তরা সটান অস্বীকার করত এবিষয়ে তাদের কোনো যোগাযোগের কথা।

আরও পড়ুন: মৃত্যুর ৫৭ বছর পরে ডিউটিতে রয়েছেন এই ভারতীয় সেনা, তাঁর নাম শুনে এখনও থরথরিয়ে কাঁপে শত্রুরা

শুক্রবার ১৮ জুলাই সন্দেশখালি ধামাখালি এলাকার একটি গেস্ট হাউসের সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়। স্থানীয়রা দেখেন গাড়ি থেকে নামানো হচ্ছে একের পর এক বিস্কুটের পেটি। এলাকার একটি সূত্র জানিয়েছে, গেস্ট হাউস সম্পর্কে স্থানীয়দের ধারণা খুব একটা ভালো নয়। সেইসঙ্গে যারা এই পেটিগুলি নামাচ্ছিল তাদের সন্দিগ্ধ আচরণ দেখে লোকের সন্দেহ হওয়ায় তাঁরা স্থানীয় সন্দেশখালি থানায় খবর দেন। পুলিশ এসে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করে দুই অভিযুক্তকে‌। বাজেয়াপ্ত করে মনোরঞ্জন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেখা এই ৫০০ টাকার নোটের আদলে কাগজ। এরপরেই তদন্ত চালিয়ে বীরভূম থেকে গ্রেপ্তার করা হয় ঘটনার সঙ্গে জড়িত ওই মহিলাকে। তবে যে বিষয়টি সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে পুলিশকে সেটা হল এই ৫০০ টাকার মতো দেখতে কাগজগুলি কোথায় ছাপা হয়েছিল এবং তার পরিমাণ কত?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া