বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২০ জুলাই ২০২৫ ১৬ : ১৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সমুদ্রতলের গড় উচ্চতায় মৌসুমি অক্ষরেখা বিস্তৃত হয়ে গিয়েছে নিম্নচাপ কেন্দ্রের মধ্য দিয়ে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে পশ্চিম রাজস্থান ও সংলগ্ন পাকিস্তানের ওপর সুস্পষ্ট নিম্নচাপ কেন্দ্রের মধ্য দিয়ে চুরু, আয়ানগর, শাহজাহানপুর, লখনউ, পাটনা, বাঁকুড়া, দিঘা হয়ে পূর্বদিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত রয়েছে অক্ষরেখাটি। যে কারণে আগামী ২৪ জুলাইয়ের আশেপাশে উত্তর বঙ্গোপসাগরের ওপর আরও একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মৌসুমি বায়ু প্রবাহ এবং প্রচুর জলীয় বাষ্প প্রবেশের ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে ২০ থেকে ২২ জুলাই অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তর বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপের কারণে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস রবিবার উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। তালিকায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে মালদা ছাড়া এদিন রাজ্যের বাকি সব জেলায় হলুদ সতর্কতা জারি।
অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে উত্তর থেকে দক্ষিণের সব জেলাতেই। আগামী কয়েকদিন, অর্থাৎ আগামী সপ্তাহেও রাজ্যের জেলায় জেলায় টানা দুর্যোগ চলবে। ২১ জুলাই উত্তর এবং দক্ষিণ, দুই বঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা। ২২ জুয়ালি হলুদ সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। ২৩ জুলাই উত্তর এবং দক্ষিণ চব্বিশপরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলিতে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুতের সম্ভাবনা। জারি হলুদ সতর্কতা। ২৪ জুলাই দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দোসর হতে পারে ঝোড়ো হাওয়া।
দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই চব্বিশ পরগনায় ২৪ জুলাই জারি কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় জারি হলুদ সতর্কতা। আগামী ২৫ জুলাই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি হলুদ এবং কমলা সতর্কতা। দুই বর্ধমান, হুগলি, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি হলুদ সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে কমলা সতর্কতা। ২৫ জুলাই জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও জারি হলুদ সতর্কতা। ২১ জুলাই, সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং জেলায় জারি হলুদ সতর্কতা।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার এক বা দুটি স্থানে ভারী থেকে অতি বৃষ্টিপাতের (০৭-১১ সেমি) সম্ভাবনা। ২২ জুলাই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ২৩ থেকে ২৪ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার