শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Akash Debnath | ২০ জুলাই ২০২৫ ১৪ : ৪৮Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: মানসিক চাপকে অনেকেই গুরুত্ব দেন না। কিন্তু জানেন কি এই মানসিক চাপ শুধুমাত্র নিজের উপর নয়, প্রভাব ফেলতে পারে আপনার সন্তানের উপরেও। এটি নিছক আচরণ বা শিক্ষা থেকে হয় না, সরাসরি জৈবিকভাবে পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত হতে পারে এই সমস্যা। ২০১৬ সালে ‘নেচার নিউরোসায়েন্স’ পত্রিকায় প্রকাশিত একটি গবেষণা এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা। গবেষণায় দেখা যায়, দীর্ঘস্থায়ী মানসিক চাপে থাকা পুরুষ ইঁদুরের শুক্রাণুর মধ্যে থাকা বিশেষ মলিকিউল বা অণুর মাধ্যমে তাদের সন্তানদের মধ্যেও মানসিক চাপ সংক্রান্ত বৈশিষ্ট্য সঞ্চারিত হয়েছে। আশ্চর্যের বিষয় হল, এই প্রক্রিয়ায় তাদের ডিএনএ-র গঠনে কোনও বদল ঘটেনি।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
গবেষণা বলছে, মানসিক চাপ জিনের গঠন পাল্টে দেওয়ার পরিবর্তে শুক্রাণুতে থাকা ক্ষুদ্র ‘নন-কোডিং আরএনএ’-র মাত্রা পরিবর্তন করে দেয়। এই আরএনএ অণুগুলিই নিষিক্ত হওয়ার পর ভ্রূণের প্রাথমিক বিকাশ এবং মস্তিষ্কের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। এর ফলেই সন্তানদের মধ্যে মানসিক চাপের প্রভাব সঞ্চারিত হয়।
কীভাবে এই চাপ সঞ্চারিত হয়?
আরও পড়ুন: লাবুবু ঘিরে বাড়ছে আতঙ্ক! পুতুল, নাকি শয়তানের দূত? ভয়াবহ অভিজ্ঞতায় সন্ত্রস্ত বলি নায়িকাও
আণবিক বার্তাবাহক: মানসিক চাপে থাকা পুরুষ ইঁদুরদের শুক্রাণুতে নির্দিষ্ট নয়টি মাইক্রো-আরএনএ-র মাত্রা বেশি থাকে। এই অণুগুলি একপ্রকার সংকেত হিসাবে কাজ করে, যা নিষিক্ত হওয়ার পর জিনের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে।
আচরণগত পরিবর্তন: বিজ্ঞানীরা যখন এই নির্দিষ্ট আরএনএগুলিকে সুস্থ ইঁদুরের ভ্রূণে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করান, তখন দেখা যায় যে, জন্ম নেওয়া সন্তানদের মানসিক চাপ মোকাবিলার ক্ষমতা বদলে গিয়েছে। তারা চাপের প্রতি অনেক কম সংবেদনশীল ছিল এবং তাদের মধ্যে উদ্বেগজনিত আচরণেও ফারাক রয়েছে।মস্তিষ্কের বিকাশ: ওই সন্তানদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশে জিনের কার্যকারিতায় পরিবর্তন লক্ষ্য করা গেছে। মস্তিষ্কের এই অংশটিই মানসিক চাপ নিয়ন্ত্রণের জন্য দায়ী। মস্তিষ্কের গঠন এবং ব্লাড-ব্রেন ব্যারিয়ারের সঙ্গে যুক্ত জিনেও এই বদল ধরা পড়ে।
প্রাথমিক প্রভাব: শুক্রাণুর মধ্যে থাকা এই পরিবর্তিত আরএনএ নিষিক্ত হওয়ার পরেই দ্রুত কাজ শুরু করে। এটি মাতৃ-আরএনএ-কে নষ্ট করে দেয় এবং মস্তিষ্কের বিকাশে দীর্ঘমেয়াদী পরিবর্তন ঘটায়।
এই গবেষণা প্রমাণ করে যে, ডিএনএ-র পরিবর্তন ছাড়াই বাবার অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মকে প্রভাবিত করতে পারে। মানসিক চাপ শরীরে এক ধরনের ‘জৈবিক ছাপ’ রেখে যায়, যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে উত্তরাধিকার সূত্রে শুধু জিনই মেলে না, শরীর তার নিজের অভিজ্ঞতাও পরবর্তী প্রজন্মে বয়ে নিয়ে চলে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ