বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | রেষারেষির জের, ভয়াবহ বাস দুর্ঘটনা, আশঙ্কাজনক অবস্থায় যাত্রীদের নিয়ে যাওয়া হল হাসপাতালে

Pallabi Ghosh | ১৯ জুলাই ২০২৫ ২১ : ৪৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ফের রেষারেষির জেরে ঘটল বাস দুর্ঘটনা। এবার ঘটনাস্থল হাওড়া শিবপুরের কাজীপাড়া মোড়ে ফোরশোর রোডে। শনিবার সন্ধ্যায় রেষারেষি করতে গিয়ে রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে একটি বাস। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ থেকে ৩০ জন যাত্রী। তাঁদের নিয়ে হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। এঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তাঁরা এবং স্থানীয়রা উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে যান। এদিকে দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

 

জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় ধর্মতলা থেকে দানেশ শেখ লেন যাওয়ার সময় একই রুটের দুটি বাস রেষারেষি করতে গিয়ে তীব্র গতিতে ছুটছিল। শেষপর্যন্ত নিয়ন্ত্রণ করতে না পেরে একটি বাসের চালক সরাসরি বাস নিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে একটি বিদ্যুতের খুঁটিতে। এত জোরে ধাক্কা লাগে যে ধাক্কার অভিঘাতে দুর্ঘটনাগ্রস্ত বাসটি ফের ফুট চারেক পিছিয়ে যায়। বিকট শব্দ হতেই ছুটে আসেন স্থানীয়রা। 

 

স্থানীয় বাসিন্দা অভিষেক চট্টোপাধ্যায় জানিয়েছেন, 'এদিন সন্ধ্যায় ফোরশোর রোডের ৫ নম্বর গেটের সামনে দানেশ শেখের দিকে যাওয়ার সময় একটি বাস এই দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি সোজা ধাক্কা মারে রাস্তার ধারে একটি বিদ্যুতের খুঁটিতে। এরপর সেই ধাক্কার অভিঘাতে ফের চার ফুটের মতো পিছিয়ে যায়। সৌভাগ্যজনকভাবে ঘটনার জেরে কোনও প্রাণহানি হয়নি। বাসের বহু যাত্রী জখম হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে হাত লাগাই।' 

 

আরও পড়ুন: হল না শুভদৃষ্টি, দূর থেকেই ছুড়লেন মালা, বিয়ের পিঁড়িতে বসেও একের পর এক অপমান পাত্রীর, শেষমেশ কী হল?

 

আহত বাসের যাত্রী আহত আতিফ নওয়াজ বলেন, 'সাধারণ যাত্রী ছাড়াও আগামিকাল রবিবার ছুটির জন্য শনিবার অনেকেই বাড়ি ফিরছিলেন। রাস্তা ফাঁকা থাকায় তাঁরা চালককে দ্রুত গতিতে গাড়ি চালাতে বলেন। চালকও তাঁদের কথা শুনে গাড়ির গতি বাড়িয়ে দেন। এরপর ফোরশোর রোডে সিগন্যাল পার হতে গিয়ে হঠাৎ বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সোজা একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। আমি এবং আমার বন্ধু সামনের দিকে বসে ছিলাম। আচমকা ধাক্কায় ছিটকে গিয়ে বাসের কাঁচে গিয়ে পড়লে মাথায় আঘাত লেগে যথেষ্ট আহত হই। আমরা ছাড়াও বাসের বহু যাত্রী জখম হয়েছেন।' 

জানা গিয়েছে, আচমকা ধাক্কায় বাসের প্রায় সমস্ত যাত্রী ছিটকে পড়েন। গোটা বাস জুড়ে আহতদের আর্তনাদে ভরে যায়। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে আহত যাত্রীদের দেখতে যান হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিক সুজাতা কুমারী বীণাপাণি। তিনি জানিয়েছেন, ধর্মতলা থেকে দানেশ শেখ লেনের রুটের বাস ফরশোর রোড দিয়ে দানের শেখ লেনের দিকে যাওয়ার সময় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাঁদিকের একটি দোকানে ধাক্কা দেয়। দুর্ঘটনায় বেশ কয়েকজন বাসের যাত্রী জখম হন। এর মধ্যে দু'জনকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনায় মোট ১৪ জন আহত হন। দুর্ঘটনার মামলা রুজু করা হয়েছে। তদন্ত চালাচ্ছে পুলিশ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া