শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Five home remedies of Stomach illness during monsoon season

স্বাস্থ্য | বর্ষায় ঘন ঘন পেট খারাপ? পাঁচটি টোটকা মানলে ওষুধ ছাড়াই দূর হবে পেটের সমস্যা

Akash Debnath | ১৯ জুলাই ২০২৫ ১৪ : ০৯Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: কয়েক সপ্তাহ ধরেই চলছে আকাশভাঙা বৃষ্টি। বর্ষাকাল মানেই খিচুড়ি,ইলিশ,ভাজাভুজি। কিন্তু রসনাতৃপ্তির সঙ্গেই হাজির হয় পেটের একগাদা সমস্যা। এই সময় পেট খারাপ, গ্যাস্ট্রোএনটেরাইটিস, ফুড পয়জনিং বা বদহজমের মতো সমস্যা খুবই বেড়ে যায়। নেপথ্যে থাকে আবহাওয়ার আদ্রতা, জলবাহিত জীবাণুর বাড়বাড়ন্ত আর বাইরের খাবার। তাই বর্ষায় কিছুটা অতিরিক্ত সতর্ক থাকা জরুরি। অনেকেই পেটের সমস্যা হলে টপাটপ ওষুধ খান। কিন্তু বাজার চলতি ওষুধ অতিরিক্ত খেলে নানা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। তার বদলে ঘরোয়া উপায়ে যদি নিয়ন্ত্রণ করা যায় এই সমস্যা, তাহলে লোকসানের চেয়ে লাভ বেশি।

আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
আরও পড়ুন: ১২ জন স্ত্রী! বাচ্চা করাই নেশা! ১০২ সন্তানের বাবা হয়ে অবশেষে থামলেন ৬৮-র মুসা, কেন ক্ষান্ত দিলেন? কী বললেন এ যুগের ধৃতরাষ্ট্র?

১. আদা-লেবুর মিশ্রণ
বর্ষায় হজমের সমস্যা খুব একটা অস্বাভাবিক নয়। গ্যাস, অম্বল, বদহজমের ঘনঘটা লেগেই থাকে। এমন অবস্থায় আদা আর লেবুর মিশ্রণ দুর্দান্ত কাজ করে। এক চামচ আদা থেঁতো করে ফুটন্ত জলে দিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিন। ঠান্ডা হলে তাতে অর্ধেক লেবুর রস মিশিয়ে নিন। দিনে দু’বার এই মিশ্রণ খালি পেটে খেলে হজমশক্তি বাড়ে, পেট হালকা থাকে।
২. দই-ভাত
বর্ষাকালে পেট গরম বা বদহজম ঘটে পেট খারাপের প্রবণতা বেশি থাকে। দই-ভাত এই সময় পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। সকালে বা দুপুরে এক বাটি ঠান্ডা ভাতের সঙ্গে ঘরোয়া টক দই, এক চিমটে নুন আর কিছুটা জিরে গুঁড়ো মিশিয়ে খেলে হজমে আরাম মিলবে। এই মিশ্রণ পেটের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়। ফলে গ্যাস্ট্রিক সমস্যা কমে, হজম ভাল হয়।
৩. জিরে-ধনে জল
বৃষ্টির দিনে নানান জলবাহিত রোগ দেখা যায়। তাই এই সময় এদিক সেদিক থেকে জল না খাওয়াই ভাল। কিন্তু জল যদি কম খাওয়া হয় সেক্ষেত্রে ডিহাইড্রেশন বা জলশূণ্যতা দেখা দিতে পারে। তাই শরীরের ভেতর জলের ভারসাম্য বজায় রাখা জরুরি। কিন্তু শুধু জল নয়, জিরে আর ধনে সেদ্ধ করে ঠান্ডা করা জল পেটের জন্য আরও উপকারী। এক চামচ করে জিরে আর ধনে ২ কাপ জলে ফুটিয়ে নিন। জল অর্ধেক কমে এলে ছেঁকে বোতলে ভরে রাখুন। দিনে ৩-৪ বার অল্প অল্প করে এই জল খেলে গ্যাস, পেট ফাঁপা, ব্যথার সমস্যা অনেকটাই কমে।
৪. হিং-মিশ্রিত গরম জল
কিন্তু দীর্ঘমেয়াদি সমস্যার জায়গায় যদি আচমকা ব্যথা শুরু হয়? হঠাৎ পেট ব্যথা শুরু হলে রান্নাঘরের হিং হতে পারে প্রাকৃতিক ওষুধ। এক গ্লাস গরম জলে এক চিমটে হিং মিশিয়ে খেলে পেটের পেশি শিথিল হয় এবং গ্যাস বা ব্যথা থেকে তাৎক্ষণিক আরাম মেলে। শিশুদের পেট ব্যথাতেও এই টোটকা খুবই কার্যকর।
৫. তুলসী পাতার রস
বর্ষার আর্দ্র আবহাওয়ায় পেটে ব্যাকটেরিয়ার সংক্রমণ খুব দ্রুত ছড়ায়। তুলসী পাতা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অর্থাৎ জীবাণুনাশক এবং প্রদাহনাশক হওয়ায় তা এই সমস্যা কমাতে সাহায্য করে। ৫-৬টি তুলসী পাতা পেস্ট করে এক চামচ মধুর সঙ্গে মিশিয়ে দিনে দু’বার খেলে পেট পরিষ্কার থাকে এবং হজমও ভাল হয়।

সবমিলিয়ে, বর্ষাকালের পেটের সমস্যা একেবারে অবহেলা করা যাবে না দীর্ঘদিন পথ্য ব্যবহার করলেও যদি সমস্যা না কমে, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়। প্রাথমিক ভাবে এই ঘরোয়া পদ্ধতিগুলি অবলম্বন করলে বহু সমস্যা এড়ানো সম্ভব। আর বাইরের তেলঝাল খাবার ও অপরিষ্কার জল থেকে দূরে থাকাটাও এই সময় খুবই জরুরি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া