বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সপ্তাহ ঘুরতেই প্রবল দুর্যোগ, আগেভাগেই রাজ্যের এই জেলাগুলিকে চরম সতর্ক করে দিল আবহাওয়া দপ্তর, জানুন বিস্তারিত

Kaushik Roy | ১৯ জুলাই ২০২৫ ১৪ : ০৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বাংলা জুড়ে বর্ষার প্রভাবে গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে। শনিবার হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে মৌসুমি অক্ষরেখা সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতায় উত্তর-পশ্চিম ও সংলগ্ন উত্তর-পূর্ব রাজস্থানে অবস্থানরত নিম্নচাপের কেন্দ্রের উপর দিয়ে ফতেহগড়, মুজফ্ফরপুর, বাঁকুড়া, কন্টাই হয়ে পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত হয়েছে। জানানো হয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় উত্তর বিহারের মধ্যভাগ থেকে ঝাড়খণ্ড হয়ে ওড়িশা পর্যন্ত আরেকটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী ২৪ জুলাইয়ের আশেপাশে উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এবং জলীয়বাষ্পের প্রবল প্রবাহ থাকায় আগামী ১৯ থেকে ২২ জুলাই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর। অন্যদিকে, আগামী ২৪ জুলাই উত্তর বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপের কারণে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে। বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। প্রসঙ্গত, হাওয়া অফিসের খবর অনুযায়ী, আগামী সপ্তাহের মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার জেরে শনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গেও রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা পাহাড়ি জেলাগুলিতে। কোথাও কোথাও রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। ২৪ জুলাই পর্যন্ত কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়ায়। এছাড়া দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় শনিবারের পাশাপাশি রবিবারও ঝড়বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। ২৩ ও ২৪ জুলাই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ২৩ জুলাই দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ জুলাই হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

এদিকে, উত্তরবঙ্গে এই মুহূর্তে বর্ষার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অত্যন্ত সক্রিয়। সেই কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকেই। রবিবার এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিপাত চলবে আগামী সোমবার পর্যন্ত। বৃহস্পতিবারই হাওয়া অফিস জানিয়েছিল নিম্নচাপের প্রভাব কমেছে বঙ্গে। তার জেরেই কমেছিল বৃষ্টিপাতের পরিমাণ। তবে আবহাওয়া দপ্তরের আশঙ্কা ছিল রোদের দেখা পাওয়া গেলেও যখন তখন কয়েক পশলা হালকা বৃষ্টি হতে পারে। এটা ঘটনা বুধবার সন্ধে থেকেই আবহাওয়া বদলাতে শুরু করেছিল। আর বৃহস্পতিবার সকাল থেকে ধূসর মেঘের দল সরে যায় আকাশ থেকে। গত টানা কয়েকদিন পর ফের বৃহস্পতিবার দেখা মেলে ঝকঝকে রোদের। কিন্তু ফের নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি বাংলা জুড়ে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া