বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | দুর্যোগ কাটতে না কাটতেই ফের হাজির হচ্ছে নিম্নচাপ, সপ্তাহান্তে ভারী বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি 

Rajat Bose | ১৯ জুলাই ২০২৫ ০৮ : ৩২Rajat Bose

‌আজকাল ওয়েবডেস্ক:‌ সপ্তাহান্তে ফের বৃষ্টির ভ্রুকুটি। টানা বৃষ্টির পর গত বৃহস্পতিবার থেকে রোদের দেখা মিলেছিল। কিন্তু হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরের উপর ফের নিম্নচাপ তৈরি হতে পারে। যার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। গত সপ্তাহেই নিম্নচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। টানা বৃষ্টির ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ফের দুর্যোগের চোখরাঙানি। 


হাওয়া অফিসের খবর অনুযায়ী, আগামী সপ্তাহের মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার জেরে শনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গেও রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা পাহাড়ি জেলাগুলিতে। কোথাও কোথাও রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা।


হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। ২৪ জুলাই পর্যন্ত কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়ায়। এছাড়া দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় শনিবারের পাশাপাশি রবিবারও ঝড়বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। ২৩ ও ২৪ জুলাই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ২৩ জুলাই দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ জুলাই হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 
এদিকে, উত্তরবঙ্গে এই মুহূর্তে বর্ষার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অত্যন্ত সক্রিয়। সেই কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকেই। রবিবার এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিপাত চলবে আগামী সোমবার পর্যন্ত। 

 

আরও পড়ুন:‌ ধূসর মেঘ সরে ঝকঝকে রোদ শহরে, ১১ জেলায় কিন্তু দুর্ভোগ কমছে না, আজও প্রবল বৃষ্টিতে ভাসবে, জারি চরম সতর্কতা

প্রসঙ্গত, বৃহস্পতিবারই হাওয়া অফিস জানিয়েছিল নিম্নচাপের প্রভাব কমেছে বঙ্গে। তার জেরেই কমেছিল বৃষ্টিপাতের পরিমাণ। তবে আবহাওয়া দপ্তরের আশঙ্কা ছিল রোদের দেখা পাওয়া গেলেও যখন তখন কয়েক পশলা হালকা বৃষ্টি হতে পারে। 


এটা ঘটনা বুধবার সন্ধে থেকেই আবহাওয়া বদলাতে শুরু করেছিল। আর বৃহস্পতিবার সকাল থেকে ধূসর মেঘের দল সরে যায় আকাশ থেকে। গত টানা কয়েকদিন পর ফের বৃহস্পতিবার দেখা মেলে ঝকঝকে রোদের। হালকা মেঘের আনাগোনা থাকলেও, ছিল মনোরম আবহাওয়া। রোদে অস্বস্তিও পোহাতে হচ্ছিল না। গত কয়েকদিনের বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ ছিল নিম্নমুখী। তবে দাপট কমলেও হাওয়া অফিস জানিয়েছিল বৃষ্টির হাত থেকে এখনই মিলবে না রেহাই। আগামী সাতদিন উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। কিন্তু এখন হাওয়া দপ্তর জানাচ্ছে, ফের হাজির হতে চলেছে একটি নিম্নচাপ। যার জেরে সপ্তাহান্ত তো বটেই, আগামী সপ্তাহেও থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া