বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বাংলায় কথা বলার অভিযোগ? মহারাষ্ট্রে সাত মাস ধরে জেলবন্দি রানাঘাটের দুই যুবক

AD | ১৮ জুলাই ২০২৫ ১৯ : ৩৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: নদিয়ার রানাঘাট থানার রায়নগর মাঠপাড়ার দুই যুবক পরিযায়ী শ্রমিক হিসেবে মহারাষ্ট্রে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার। এরপর গত সাত মাস ধরে তাঁরা সেখানকার জেলে বন্দি। পরিবারের অভিযোগ, কোনও সুস্পষ্ট কারণ ছাড়াই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁরা বাঙালি এবং মতুয়া বলেই পরিকল্পিতভাবে এই রোষের শিকার। এমনই অভিযোগ মাঠপাড়ার একাংশের।

গ্রেপ্তার হওয়া দুই ভাই, নয়ন বিশ্বাস (২০) ও মণিশঙ্কর বিশ্বাস (২২), ২০২৪-এর নভেম্বর মাসে কাজের খোঁজে পাড়ি দেন মহারাষ্ট্রে। কিন্তু সেই বছরের ২৭ ডিসেম্বর হঠাৎ তাঁদের গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিশ। পরিবারের লোকজন প্রথমে কিছুই জানতে পারেননি। পরে এক প্রতিবেশীর মারফত এই খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েন বাবা-মা, নিশিকান্ত বিশ্বাস ও পুষ্প বিশ্বাস।

নিশিকান্তবাবুর কথায়, 'আমরা গরিব মানুষ। ছেলেরা কাজের জন্য বাইরে গিয়েছিল। এখন মহারাষ্ট্রে জেলে আটকে রয়েছে। কীভাবে তাদের ছাড়ানো যাবে, কিছুই বুঝতে পারছি না।' স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারটি আর্থিকভাবে যথেষ্টই পিছিয়ে। দিনমজুরের কাজ করেই কোনওরকমে দিন চলে তাঁদের। আশা ছিল, সন্তানরা কাজ শুরু করলে সমস্যা মিটে গিয়ে সুদিনের মুখোমুখি হবেন। কিন্তু উল্টে তাঁরা পড়েছেন সমস্যায়। এই অবস্থায় আইনি লড়াই চালানো কিংবা ছেলেদের খোঁজে মহারাষ্ট্র যাওয়া তাঁদের কাছে কার্যত অসম্ভব। কারণ আর্থিক টানাটানি। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তারের পর একবার মণিশঙ্করকে নিয়ে মহারাষ্ট্র পুলিশের একটি দল তাঁদের রায়নগরের বাড়িতে তদন্তে আসে। তারা পরিবারের থেকে বেশ কিছু পরিচয়পত্র সংগ্রহ করে ফের ফিরে যায়। কিন্তু ওই পর্যন্তই।‌ তারপর আর কোনও খবর মেলেনি। অভিযোগ, মহারাষ্ট্র পুলিশের তরফ থেকে পরিবারের সঙ্গে কোনোরকম যোগাযোগ করা হয়নি। 

আরও পড়ুন: দেশভাগ আটকাতে দুই নেতা বৈঠক করেছিলেন বাথরুমে, বাংলাদেশ তৈরির আগে কী কী ঘটেছিল পাকিস্তানে?

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 'ওঁরা মতুয়া বলেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। নিরপরাধ ছেলেদের অকারণে ফাঁসানো হচ্ছে। কাজের সন্ধানে গিয়ে তাঁরা পুলিশের হাতে ধরা পড়েছেন।' প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ দেখা দিয়েছে। দুই যুবকের মুক্তির দাবিতে স্থানীয়ভাবে আন্দোলনের প্রস্তুতিও চলছে। প্রশাসনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। গোটা বিষয়টি নিয়ে মতুয়া মহা সংঘের অন্যতম আহ্বায়ক এবং লিগাল সেলের চেয়ারম্যান মুকুল বিশ্বাস বলেন, 'দেশজুড়ে যেভাবে বাঙালি বা পিছিয়ে পড়া মানুষ বা নমঃশূদ্র ও মতুয়াদের হেনস্থা করা হচ্ছে আমরা তার তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি এবং কীভাবে পরিবারটিকে আইনি সহায়তা দেওয়া যায় সেই বিষয়েও চিন্তাভাবনা করছি।'

প্রসঙ্গত, বুধবার বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত যেমন বিঁধেছিলেন কেন্দ্র সরকারকে। তেমনই মনে করিয়ে দেন, দেশ জুড়ে অকারণে  বাঙালিদের উপর এই অত্যাচার মেনে নেবেন না তিনি।  বক্তব্যে মমতা সাফ জানিয়েছিলেন, কোন পন্থায়, কীভাবে বাংলাকে হেনস্থা করার পরিকল্পনা করছে গেরুয়া শিবির। কেন্দ্রের কেন এত বাংলা বিদ্বেষ, কেন খুঁজে খুঁজে বারবার অপদস্থ করা হচ্ছে তাঁদের? সেই প্রশ্নও তুলেছিলেন মমতা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া