বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | যাত্রীচাপ কমাতে বিরাট সিদ্ধান্ত, শিয়ালদহের এই শাখাগুলিতে এবার চলবে অতিরিক্ত লোকাল ট্রেন

Kaushik Roy | ১৭ জুলাই ২০২৫ ২১ : ০৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের লক্ষ লক্ষ যাত্রীর দৈনন্দিন যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেন পরিষেবা। বিশেষ করে যারা জেলা থেকে কলকাতায় কাজের জন্য আসেন তাদের জন্য লোকাল ট্রেন অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। আর এবার যাত্রীচাপ সামলাতে এবং যাত্রীদের আরও বেশি জায়গা ও সুবিধা দিতে শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে সম্প্রতি শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখায় ৩টি এবং বারাসত-বসিরহাট শাখায় ২টি নতুন ইএমইউ লোকাল ট্রেন চালু করা হয়েছে। 

শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা যাত্রী নিরাপত্তা, সুরক্ষা ও আরামের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলে জানানো হয়েছে রেলের তরফে। এই উদ্দেশ্যেই ডায়মন্ড হারবার রুট এবং বারাসত – বসিরহাট শাখার ভিড় কমাতে আরও ৫টি ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার বিস্তারিত সময়সূচি এরকম। সোনারপুর – ডায়মন্ড হারবার স্পেশাল: সোনারপুর থেকে ছাড়বে সকাল ৫:০০ মিনিটে, ডায়মন্ড হারবার পৌঁছবে সকাল ৬:০৫ মিনিটে। ডায়মন্ড হারবার – বালিগঞ্জ স্পেশাল: ডায়মন্ড হারবার থেকে ছাড়বে সকাল ৬:৩০ মিনিটে, বালিগঞ্জ পৌঁছবে সকাল ৭:৫৬ মিনিটে। বালিগঞ্জ – সোনারপুর স্পেশাল: বালিগঞ্জ থেকে ছাড়বে সকাল ৮:১৪ মিনিটে, সোনারপুর পৌঁছবে সকাল ৮:৩৩ মিনিটে। বারাসত – বসিরহাট স্পেশাল: বারাসত থেকে ছাড়বে সকাল ৬:২৫ মিনিটে, বসিরহাট পৌঁছবে সকাল ৭:২৫ মিনিটে। বসিরহাট – বারাসত স্পেশাল: বসিরহাট থেকে ছাড়বে সকাল ৭:৩৫ মিনিটে, বারাসত পৌঁছবে সকাল ৮:৩৭ মিনিটে।

রেলের তরফে জানানো হয়েছে, এই অতিরিক্ত ইএমইউ লোকাল ট্রেন পরিষেবাগুলি বিশেষ করে সকালের ব্যস্ত সময়ে চালু হওয়ায় যাত্রীদের চাপ কমবে, যোগাযোগ আরও দৃঢ় হবে এবং যাত্রী অভিজ্ঞতাও উন্নত হবে। শহরতলির এই দুই গুরুত্বপূর্ণ রুটে ভিড় সামলাতে এটি একটি কার্যকর পদক্ষেপ বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, কিছুদিন আগে শিয়ালদহ ডিভিশনের তরফে ঘোষণা করা হয় অফিসের ব্যস্ত সময়ে অতিরিক্ত ভিড় সামাল দিতে শিয়ালদহ সেকশনে আরও পাঁচটি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁ জংশনের মধ্যে চালানো হবে অতিরিক্ত পাঁচটি লোকাল ট্রেন। পূর্ব রেল এক বিজ্ঞপ্তিতে জানায়, সকাল ৭.‌৪১ মিনিটে একটি ট্রেন বনগাঁ থেকে ছাড়বে। দমদম ক্যান্টনমেন্ট পৌঁছবে সকাল ৯.‌১৬ মিনিটে। আবার একটি ট্রেন সকাল ৯.‌৪৫ মিনিটে দমদম ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে বারাসত জংশন পৌঁছবে সকাল ১০.‌১৫ মিনিটে। একইভাবে বিকেল ৫.‌৩৭ মিনিটে একটি ট্রেন বারাসত থেকে ছেড়ে দমদম ক্যান্টনমেন্ট পৌঁছবে সন্ধে ৬ টায়। অন্য একটি ট্রেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সন্ধে ৬.‌২৬ মিনিটে ছেড়ে রাত ৮.‌১০ মিনিটে পৌঁছবে বনগাঁয়। রাত ৮.‌২০ মিনিটে ট্রেনটি বনগাঁ থেকে ছেড়ে বারাসত পৌঁছবে রাত ৯.‌২৫ মিনিটে। শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, অফিস টাইমে ও অফিস ফেরত যাত্রীদের কথা মাথায় রেখেই এই অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। প্রসঙ্গত, বিধাননগর ও দমদম স্টেশনে অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখেই দমদম ক্যান্টনমেন্ট থেকে অতিরিক্ত ট্রেন চালানোর এই সিদ্ধান্ত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া