বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৭ জুলাই ২০২৫ ২০ : ৪৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: দেশের মধ্যে নজির গড়ল পশ্চিমবঙ্গ। এই প্রথম ডিজিটাল অ্যারেস্টের জন্য কাউকে দোষী সাব্যস্ত করল আদালত। বৃহস্পতিবার কল্যাণী মহকুমা আদালত এই ধরনের আর্থিক প্রতারণার দায়ে একসঙ্গে ন'জন অভিযুক্তকে দোষী বলে ঘোষণা করল। শুক্রবার তাদের সাজা ঘোষণা করা হবে। যা এক ঐতিহাসিক নিদর্শন। অভিযুক্তদের বিরুদ্ধে ২০০০ পাতার চার্জশিট দাখিল করা হয়েছে। বাকি আরও চার অভিযুক্তকে অন্য মামলায় বিচারের জন্য পাঠানো হয়েছে।
ঘটনার সূত্রপাত গত বছরের ৬ নভেম্বর। নদীয়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত এক বিজ্ঞানীকে প্রতারকরা বলে তাঁকে 'ডিজিটাল অ্যারেস্ট' করা হয়েছে। এরপর তাঁকে ভয় দেখিয়ে দফায় দফায় ১ কোটি টাকারও বেশি হাতিয়ে নেয় প্রতারকরা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ওই বিজ্ঞানী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে কল্যাণী সাইবার ক্রাইম থানার পুলিশ।
ঘটনার খোঁজ নিয়ে এরপর পুলিশের পক্ষ থেকে শুরু হয় অভিযান। দেখা যায় প্রতারকরা বিভিন্ন রাজ্যে বসে থেকে সেখান থেকে কলকাঠি নেড়েছে। মহারাষ্ট্র, রাজস্থান, হরিয়ানা ও গুজরাটে অভিযান চালিয়ে মোট ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে একাধিক মোবাইল ফোন, ব্যাঙ্কের পাসবই, চেকবই, প্যান কার্ড-সহ বহু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে পুলিশ। শুরু হয় এই মামলার বিচার।
সমস্ত পক্ষের শুনানির পর বৃহস্পতিবার আদালত এই মামলায় অভিযুক্ত ন'জনকে দোষী সাব্যস্ত করে। আদালতের এই রায় ঘোষণা করার পর উচ্ছসিত সরকার পক্ষের আইনজীবী ও পুলিশ মহল। সরকার পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানিয়েছেন, 'এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। নজির গড়ল পশ্চিমবঙ্গের পুলিশ। দেশে এই প্রথম ডিজিটাল অ্যারেস্টের অপরাধে প্রথম কারুর সাজা ঘোষণা হল। এই ধরনের অপরাধ হল অর্থনৈতিক আতঙ্কবাদ। যার মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে।' পুলিশ এবং সরকারি আইনজীবী জানিয়েছেন, এই রায় ভারতের ডিজিটাল প্রতারণা বিরোধী আইনি লড়াইয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করল।
এরাজ্য-সহ গোটা দেশে একের পর এক ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটেছে। যেখানে ফোনের মাধ্যমে অপরাধী নিজেকে কোনও তদন্তকারী সংস্থার আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। পরিসংখ্যান থেকে দেখা গিয়েছে অধিকাংশ ক্ষেত্রেই এদের লক্ষ্য হয় আর্থিকভাবে স্বচ্ছল তুলনামূলক বয়স্ক ব্যক্তিরা। আগে থেকে খোঁজখবর নিয়ে রীতিমতো আটঘাট বেঁধে অপরাধীরা নেমেছে এরকম নজিরও আছে।
এমন ঘটনাও সামনে এসেছে প্রতারিত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে ভয় দেখিয়ে তাঁকে দিনের পর দিন তাঁর ঘরেই আটকে রাখা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে রাজ্যের বাইরে থেকে অপরাধীরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। বুঝে ওঠার আগেই ফাঁকা হয়ে যাচ্ছে প্রতারিত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট। স্বাভাবিকভাবেই এই মামলার রায়ে আরও একবার প্রমাণিত হল সাইবার অপরাধ জটিল হলেও প্রযুক্তি এবং চেষ্টা থাকলে অপরাধী গ্রেপ্তার করা সম্ভব এবং সঠিক তদন্তের মাধ্যমে আদালতের সামনে তথ্য প্রমাণ তুলে ধরাও সম্ভব। তদন্তকারীদের মতে, জনসচেতনতা ও কড়া নজরদারির মধ্যে দিয়েই এই ধরনের প্রতারণা রোধ করা সম্ভব বলে মনে করছেন তদন্তকারীরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার