রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৭ জুলাই ২০২৫ ১৯ : ৪৫Abhijit Das
মিল্টন সেন, হুগলি: চন্দননগরে রাশিয়ান গুপ্তচর! সোশ্যাল মিডিয়ায় পরিচয়, তারপর বিয়ে। আর সেই বিয়ের পরই গুপ্তচরবৃত্তির আশঙ্কা চন্দননগরের বসু পরিবারের। রাশিয়ান তরুণী চন্দননগরের বধূ ভিক্টোরিয়া জিগালিনার বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তাঁর স্বামী সৈকত বসু। অভিযোগ, তাঁদের সন্তানকে নিয়ে পালিয়ে গিয়েছেন ভিক্টোরিয়া। অভিয়োগ পেয়েই স্বরাষ্ট্র মন্ত্রককে লুক আউট নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
জানা গিয়েছে, চন্দননগর পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের শ্রীপল্লীর বাসিন্দা সৈকত বসু। কয়েক বছর আগে রুশ যুবতী ভিক্টোরিয়া জিগলিনার সঙ্গে তাঁর বিয়ে হয়। এটি সৈকতের দ্বিতীয় বিবাহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সৈকত তথ্যপ্রযুক্তি সেক্টরে কাজ করেন। অনেক দিন বিদেশে ছিলেন। রাশিয়ান যুবতীকে বিবাহ করার পর চন্দননগরের বাড়িতে কিছু দিন ছিলেন। আগেও একবার বাড়ি থেকে চলে গিয়েছিলেন ভিক্টোরিয়া। ভারতীয় দূতাবাসে সৈকতের গোটা পরিবারকে টেনে নিয়ে গিয়েছিলেন। সৈকতের অভিযোগ করেছেন, তাঁর স্ত্রী রুশ গুপ্তচরবৃত্তি করতেন।
এদিকে এই বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন মেয়র রাম চক্রবর্তী। তিনি বলেন, “চন্দননগরে থাকত রাশিয়ান গুপ্তচর! জানা ছিল না।“ তিনি জানিয়েছেন, চন্দননগরের নাম এবং রাশিয়ান গুপ্তচর এর কথা তিনি সংবাদমাধ্যম থেকেই জানতে পেরেছেন।

চন্দনননগরের ওই ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত জানিয়েছেন, তিনি ওই পরিবার বা বধূকে চিনতেন না। গোটা বিষয়টা তিনি সংবাদ মাধ্যম থেকে জেনেছেন।
প্রথমে সোশ্যাল মিডিয়ায় পরিচয়। সেখান বন্ধুত্ব হয়ে শেষ পর্যন্ত বিয়ে। ২০১৭ সালে রাশিয়ান বান্ধবীকে বিয়ে করেছিলেন হুগলির চন্দননগরের বাসিন্দা সৈকত। তাঁর দাবি, বিয়ের পর তিনি জানতে পারেন, স্ত্রী ভিক্টোরিয়া রাশিয়ার এক প্রাক্তন গুপ্তচরের মেয়ে। এরপরই শুরু হয় অশান্তি। সৈকতের বাবা সমীর বসু প্রাক্তন নৌসেনা অফিসার। অভিযোগ, ভারতীয় সেনার সদর দপ্তরে বারবার যেতে চান ভিক্টোরিয়া। কিন্তু তাঁর পারিবারিক ইতিহাস জানার পর সাড়া দেয়নি বসু পরিবার। অভিযোগ এরপরই নানাভাবে ওই পরিবারকে বিপাকে ফেলার চেষ্টা করেন তরুণী।
আরও পড়ুন: বিশ্বের একমাত্র দেশ যার নিজের কোনও সেনা নেই, নাগরিকদের সুরক্ষা দেওয়া হয় কীভাবে?
কয়েকদিন আগে কর্ণাটকের উপকূলবর্তী পর্যটন শহর গোকর্ণয় একটি আশ্চর্য ঘটনা নজরে আসে। রামতীর্থ পাহাড়ের একটি দুর্গম ও বিপজ্জনক গুহা থেকে এক রাশিয়ান মহিলা এবং তাঁর দুই শিশু কন্যাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। জানা গিয়েছে ৪০ বছর বয়সী যুবতীর নাম নিনা কুটিনা। পুলিশ সূত্রে খবর, তাঁরা প্রায় দুই সপ্তাহ ধরে বিচ্ছিন্নভাবে ওই গুহায় বসবাস করছিলেন। গত ৯ জুলাই বিকেল ৫টা নাগাদ রুটিন টহলদারির সময়ে পুলিশ তাঁদের খুঁজে পায় এবং উদ্ধার করে।
পুলিশ, ওয়েলফেয়ার অফিসার এবং আশ্রমের প্রধানদের নিয়মিত জিজ্ঞাসাবাদের সময়, রুশ মহিলা নিনা কুটিনা স্বীকার করে নেন য়ে তাঁর ভিসা এবং পাসপোর্ট গুহায় হারিয়ে যেতে পারে। গোকর্ণ পুলিশ এবং বন বিভাগের কর্মকর্তাদের যৌথ অনুসন্ধান অভিযানের ফলে কুটিনার পাসপোর্ট এবং ভিসা উদ্ধার হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় যে, নিনা মূলত ২০১৭ সালের ১৭ এপ্রিল বৈধ ব্যবসায়িক ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। ২০১৮ সালের ১৯ এপ্রিল গোয়ার পানাজিতে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বা FRRO একটি বহির্গমন অনুমতিপত্র জারি করা হয়। রেকর্ড অনুসারে, নিনা পরবর্তীতে নেপাল ভ্রমণ করেন এবং ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর ফের ভারতে আসেন। ফলে প্রমাণিত যে, তিনি অনুমোদিত সময়সীমার বেশি সেখানে ছিলেন।
নিজস্ব ছবি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার