বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৭ জুলাই ২০২৫ ১৮ : ২২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বর্ষা মানে কী? ঘন মেঘে ছেয়ে ফেলা আকাশ। মাঝে মাঝেই ফোঁটা ফোঁটা বা মুষলধারে বৃষ্টি। ছপাৎ ছপাৎ জল ডিঙিয়ে বাজারে যাওয়া এবং অতি অবশ্যই নধর দেখে চকচকে একখানি ইলিশ মাছ কিনে বাড়ি ফেরা। বর্ষার এই দৃশ্যের সঙ্গে পরিচিত বাঙালি। কারণ, বর্ষাকালে অন্য সব মাছ গৌন হয়ে গিয়ে লোকের চোখ খুঁজে বেড়ায় ইলিশ মাছকেই। বিশেষ করে ভোজনরসিকদের কাছে বর্ষাকাল প্রিয় হয়ে ওঠার পিছনে অনেকটাই দায়ী থাকে এই ইলিশ মাছ।
পাতুরি, ভাপা, ভাজা বা সাধারণ ঝোলের সঙ্গে ধোঁয়া ওঠা ভাত। আবার খিচুড়ির সঙ্গেও জমে যায় ইলিশ মাছ ভাজা। ভালো জাতের ইলিশ যখন বাড়িতে রান্না হয় তখন গোটা বাড়িতেই ছড়িয়ে যায় সেই গন্ধ। বাজারে এখন ইলিশের আধিক্য থাকলেও দাম কিন্তু মোটেও কমেনি। ঠিকঠাক মাছ পেতে হলে খরচ করতে হবে ১৮০০ থেকে ২০০০ টাকা। আবার এটাও শোনা গিয়েছে, দাম দিয়ে ইলিশ কিনলেও খাওয়ার পর হাত কামড়াচ্ছেন অনেকেই। এমনকী রান্নার সময়েও ইলিশের সেই চেনা গন্ধ পাওয়া যাচ্ছে না।
স্বাদও সেইরকম নয়। খাওয়ার পর মন ভরছে না। কী জানাচ্ছেন মৎস্যজীবীরা? ডায়মন্ড হারবারের মৎস্যজীবীদের কথায়, একের পর এক নিম্নচাপের প্রভাবে অশান্ত হয়ে উঠছে বঙ্গোপসাগর। যার জেরে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না। যার জন্য মাছ ধরায় ভাঁটা পড়েছে এবং যোগানের সমস্যাও তৈরি হচ্ছে। মৎস্যজীবীদের কথায়, ইলিশ ধরার অনুকূল আবহাওয়া হল ঝিরঝির বৃষ্টি এবং মাঝে মাঝে রৌদ্রজ্জ্বল আকাশ। শ্রাবণের শুরুতে এই আবহাওয়া কিছুটা দেখা মিলেছে। যার জন্য ফের আশায় বুক বাঁধছেন মৎস্যজীবীরা। আশা করছেন জাল ভরে যাবে রুপোলি শস্যে। চাহিদা অনুযায়ী বাজারে ইলিশের যোগানও দেওয়া যাবে বলে মনে করছেন তাঁরা। কারণ ইলিশ ধরা না পড়লে তো যাতায়াতের খরচই উঠবে না।

মৎস্যজীবীদের কথায়, ট্রলার নিয়ে সমুদ্রে পাড়ি দিতে খরচ প্রায় লক্ষাধিক টাকা। কিন্তু মাছ সেভাবে না ওঠায় সেই খরচ উঠছে না। বাধা হয়ে দাঁড়াচ্ছে আবহাওয়া। কবে বাজার ছেয়ে যাবে ইলিশ মাছ? মৎস্যজীবীরা জানাচ্ছেন গভীর সমুদ্রে যেতে পারলেই মিলবে মাছ। কিন্তু আবহাওয়ার কারণে যেটা সম্ভব হচ্ছে না। সে কারণেই দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ, নামখানার মতো বন্দরে ইলিশ ছাড়া বাকি সব মাছ আসছে। ফলে আকাশের দিকেই নজর মৎস্যজীবীদের।
আরও পড়ুন: হাতের কাছেই রয়েছে ‘নাগমনি’, শুধু নজর রাখতে হবে এই সাপের গতিবিধিতে, তাহলেই...
এদিকে প্রতিদিন বাজারে বাড়ছে ইলিশের চাহিদা। সেই বুঝে একদল ব্যবসায়ী ইচ্ছা করে ইলিশের দাম ইচ্ছামতো বাড়িয়ে দিচ্ছেন বলেই খবর মিলেছে। আষাঢ় শেষে শ্রাবণের ধারা ইতিমধ্যে শুরু হয়েছে। সেদিক থেকে দেখতে হলে বাজারে ইলিশের যে হারে চাহিদা রয়েছে সেই পরিমানে যোগান না মেলাতে ক্রেতারা বেশ হতাশ হয়েছে। কয়েকজন আবার বাজারে গিয়ে ইলিশের বদলে অন্য মাছ কিনে নিয়ে বাড়িতে যাচ্ছেন। ইলিশের অভাব মেটাতে তারা অন্য মাছের দিকেই ঝুঁকেছেন। অন্যদিকে মাছ বিক্রেতারা জানিয়েছেন যে দামে তারা ইলিশ পাচ্ছেন সেখান থেকে যদি সেই মাছ বাজারে তারা নিয়ে আসেন তাহলে সেখানে মাছের যে দাম হবে তা সহজে কিনবেন না ক্রেতারা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার