বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AG | ১৭ জুলাই ২০২৫ ১৬ : ৩৩Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি এক শিক্ষক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ভয়ানক অভিযোগ এসছে। জানা গিয়েছে শিক্ষক ও তাঁর স্ত্রী'র বেধড়ক মারধরে হাসপাতালে ভর্তি তাঁরই ১২ জন ছাত্রী। বীরভূমের রামপুরহাটে ঘটনাটি ঘটেছে৷ এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ঘটনায় মূল অভিযুক্ত। অভিযোগের তির ওই স্কুলেরই জীববিদ্যার শিক্ষক কে। খবর অনুযায়ী শিক্ষক কে. আলম ও তাঁর স্ত্রী মাসুমা আলমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনায় আহত ওই ছাত্রীরা বর্তমানে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হসপিটালে চিকিৎসাধীন। অভিযুক্ত শিক্ষক ও তাঁর স্ত্রীকে আটক করেছে পুলিশ। ঘটনা ঘিরে চাঞ্চল্য।
খবর মারফত ঘটনাটি রামপুরহাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। ওয়ার্ডের সুন্দিপুর এলাকার একটি স্কুলে এই নির্মম ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষক কে. আলম ও তাঁর স্ত্রী মাসুমা আলম ওই প্রতিষ্ঠানে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন দীর্ঘদিন ধরেই। বেশ কিছুদিন ধরেই তাঁদের সঙ্গে স্কুলের পরিচালন কমিটির অশান্তি চলছিল। এমনকি পরিচালন কমিটির সদস্যদের সঙ্গে তাঁরা বেশ কয়েকবার তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি কে. আলম যখন ক্লাস করাতে যান তখন ওই ক্লাসের ছাত্রীরা তাঁর ক্লাস করতে রীতিমত অস্বীকার করে। এমনটা বেশ ক'দিন ধরেই চলতে থাকে৷ কিছুক্ষণ ছাত্রীদের সঙ্গে কথাবার্তার পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই শিক্ষক। শুরু করেন ছাত্রীদের মারতে। যোগ দেন তাঁর স্ত্রী।
অভিযোগ, ছাত্রীদের চুলের মুঠি ধরে তাদের বেধরক মারধর করা হয়। ভয়ে চিৎকার করতে থাকে ছাত্রীরা। তারা মাটিতে লুটোপুটি খেয়ে কাঁদতে থাকে। ছাত্রীদের আর্তনাদে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলে। ঘটনার জেরে হতচকিত হয়ে যান স্কুলে উপস্থিত অন্যরা। চেঁচামেচিতে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান পরিচালন কমিটির সদস্যরা। ঝামেলার আভাস পেয়ে ছুটে চলে আসেন স্থানীয়রাও । তাঁরা এবং পরিচালন কমিটির সদস্যরা আহত ছাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
নির্মম ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সকলেই। স্কুল আবাসনের মালিক বলেন, ছাত্রীরা ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও অভিযোগ করেছিল। এই ঘটনার পর বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে। পাশপাশি স্কুল হস্টেলের ইনচার্জ জানান, ঘটনায় ছাত্রীরা এতই আতঙ্কিত ছিল যে তারা ভয়ে কাঁপছিল। কিছু বলতেও পারছিল না। তাদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুনঃ নিজের ৫ বছরের মেয়েকে খুন করে মৃতদেহের সামনেই পার্টি! উদ্দেশ্য স্বামীকে ফাঁসান, হাড়হিম সত্য জানুন ...
ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলেন, ছোট ছোট মেয়েদের এভাবে মারা কিছুতেই মেনে নেওয়া যায় না। অভিযুক্তরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। যদিও অভিযুক্তের মেয়ে সমর্থন জানিয়েছেন তাঁর বাবাকেই। তাঁর দাবি, বাবা কিছু ভুল করেননি। মেয়েরা আগ্রাসী আচরণ করেছে। আইনিভাবে যা পদক্ষেপ নেওয়ার সেটা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণ তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে স্কুল চত্বরে নজরদারি জারি রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার