বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৬ জুলাই ২০২৫ ০৯ : ০৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ভোরবেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি। কয়েক ঘণ্টা পরেই মেঘ সরে হালকা রোদের দেখা। এভাবেই শুরু হয়েছে বুধবারের সকাল। রোদ-বৃষ্টির খেলায় ভোগান্তি বরং আরও বেড়েছে নিত্যযাত্রীদের। আজ দিনভর বাংলার আবহাওয়া কেমন থাকবে? আগামী সাতদিনে ভোগান্তি বাড়বে না আরও কমবে? জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস জানিয়েছে, বাংলার উপর বর্তমানে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তার দোসর বঙ্গোপসাগরে নিম্নচাপ। দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে একটি গভীর নিম্নচাপ। আবার এটির অভিমুখ রয়েছে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। আজ, বুধবারে এই নিম্নচাপের প্রভাব কমবে। যার জেরে বাংলায় বৃষ্টির পরিমাণও কমবে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। ফলে আজ থেকে বৃষ্টির জেরে ভোগান্তি কমবে জেলায় জেলায়।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ভোরে কলকাতায় বিক্ষিপ্তভাবে তুমুল বৃষ্টি হয়েছে। খানিকক্ষণ রোদের দেখা পাওয়া গেলেও, বেলায় আবারও ঝেঁপে বৃষ্টি নামতে পারে।
বুধবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুধুমাত্র এই জেলাগুলিতেই হলুদ সর্তকতা জারি রয়েছে।

আজকের পর, আপতত সতর্কতা না থাকলেও, একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। আগামী সাতদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতেও পারে। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। জল যন্ত্রণা খানিকটা কমতে পারে।
দিন কয়েক ধরেই উত্তাল ছিল সমুদ্র। নিম্নচাপের ভ্রুকুটি না থাকায়, পরিস্থিতি ফের স্বাভাবিক হতে পারে। আপাতত মৎস্যজীবীদের জন্য কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। টানা ভারী বৃষ্টির জেরে সব নদীর জলস্তর বেড়েছে। পাশাপাশি ডিভিসির জল ছাড়ার কারণ দক্ষিণবঙ্গের বহু গ্রাম জলমগ্ন। বৃষ্টি কমে, রোদের দেখা মিললে, পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা রয়েছে। ফলে জলমগ্ন দশা থেকে নাজেহাল আর হবেন না সাধারণ মানুষ।
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পাঁচ জেলায় জারি রয়েছে হলুদ সর্তকতা। আবার শনিবার ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। আগামী সপ্তাহেও উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
টানা প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। যার জেরে আগেভাগেই সতর্ক করেছে হাওয়া অফিস। ইতিমধ্যেই উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর অনেকটাই বেড়েছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাহাড়ে ঘুরতে গেলে পর্যটকদের আগাম সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার