বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বন্ধুত্ব করে বিদেশ ঘোরানোর ব্যবস্থা, ফেরার সময়েই লাগেজে 'বিশেষ' একটি প্যাকেট, বিমানবন্দরে ধরা পড়ছেন একের পর এক মহিলা

AD | ১৫ জুলাই ২০২৫ ১৮ : ৫১Abhijit Das

বিভাস ভট্টাচার্য

বলতে গেলে একদিনও বাদ নেই। প্রায় প্রতিদিনই কলকাতা বিমানবন্দরে ধরা পড়ছে মারিজুয়ানা। ব্যাঙ্কক থেকে বিমানে করে যা এদেশে নিয়ে আসা হচ্ছে। অথচ দেখা গিয়েছে, যারা এই পাচারের দায়ে ধরা পড়ছেন তাঁরা আদৌ এই পাচারের বিষয়ে বিন্দু বিসর্গও জানে না। 

মঙ্গলবার কলকাতা বিমানবন্দরের একটি সূত্র জানায়, এদিন বিকেল পর্যন্ত ১১কেজি মারিজুয়ানা উদ্ধার হয়েছে। যারা ধরা পড়ছেন তাঁরা অধিকাংশই মহিলা। এই মারিজুয়ানা এদেশে চড়া দামে বিক্রি হয়। 

পুলিশের একটি সূত্র জানায়, গাঁজা হিসেবে মারিজুয়ানাকে ধরা হলেও নেশার জগতে সাধারণ গাঁজার থেকে এর চাহিদা অনেকগুণ বেশি। পুরিয়া হিসেবে বিক্রি করা হলেও এর দাম হাজার টাকার বেশি। যেখানে এমনি গাঁজার পুরিয়া বিক্রি হয় ১০০ বা ১৫০ টাকায়। 

স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে পাচারকারী হিসেবে যে মহিলারা ধরা পড়ছেন তাঁরা কারা? সূত্র মারফত জানা গিয়েছে, এই পাচারকারীদের অধিকাংশই ব্যাঙ্ককে বেড়াতে যাওয়া পর্যটক। যাদেরকে খুব সুকৌশলে ব্যবহার করে এই পাচারের কাজে লাগানো হচ্ছে। 

আরও পড়ুন: জুনে মুদ্রাস্ফীতির হার কমে ২.১%, সাড়ে ছয় বছরে সর্বনিম্ন, আগস্টে ফের রেপ রেট কমাবে আরবিআই?

কীভাবে হচ্ছে এই কাজ? সূত্রটি জানায়, দেখা গিয়েছে এই মহিলারা প্রায় সবাই বিভিন্ন সামাজিক মাধ্যমে আসক্ত। এদের সঙ্গে সামাজিক মাধ্যমেই আলাপ হচ্ছে বিভিন্ন লোকের সঙ্গে। যার মধ্যে একজন এই ব্যবসা চালায়। আলাপ যখন খুব ভালোভাবে জমে ওঠে তখন এরা এদেশের এই মহিলাদের 'অফার' দেন ব্যাঙ্কক ঘুরে আসার জন্য। যার মধ্যে থাকে একেবারেই নামমাত্র খরচে ব্যাঙ্ককে বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে আসার প্রতিশ্রুতি। কথায় ভুলে অনেকেই এদের ফাঁদে পা দেন। ব্যাঙ্ককে পৌঁছনোর পর সেখানে তাঁর বন্ধুও প্রতিশ্রুতি রক্ষা করেন। নামমাত্র খরচে ঘুরিয়ে দেওয়া হয় বিভিন্ন পর্যটনের জায়গাগুলি। এটা করা হয় স্রেফ বিশ্বাসটা তৈরি করার জন্য।‌ এক্ষেত্রে যে বন্ধুত্ব করেন সে একেবারেই সামনে আসেন না। ব্যস্ততার বাহানা দেখিয়ে দেয়। পাঠিয়ে দেয় নিজের কোনও লোককে। আসল খেলাটা শুরু হয় ফিরে আসার দিন। 

আরও পড়ুন: ৬৫ বার ইঞ্জিন বন্ধ, ১৭টি মে ডে কল, গত পাঁচ বছরে আহমেদাবাদের মতো আরও বিপর্যয় হতে পারত: ডিজিসিএ

যে মহিলা পর্যটক ব্যাঙ্ককে গিয়েছিলেন তাঁকে ফেরার সময় ওদেশের বন্ধু বলে ভারতের অমুক জায়গায় তাঁর এক বন্ধু আছে। ফেরার সময় সে যেন একটা প্যাকেট নিয়ে যায়। যেটা কলকাতায় পৌঁছনোর পর তাঁর বন্ধু নিয়ে যাবে। এতদিনের সুন্দর আতিথেয়তার পর স্বাভাবিকভাবেই ওই পর্যটকের 'না' বলার কোনও উপায় থাকে না। সে বিদেশি বন্ধুকে বিশ্বাস করেই ওই প্যাকেট নিয়ে এদেশে ফিরে আসেন। যা বিমানবন্দরে চেকিংয়ে ধরা পড়ে। 

ওই সূত্রটি জানিয়েছে, ধরা পড়ার পর অধিকাংশ মহিলাই জানায় তাঁদেরকে বলা হয়েছিল প্যাকেটটা ওই দেশ থেকে এই দেশে নিয়ে আসতে হবে। এর বাইরে তারা কিছুই জানে না। ওই সূত্রটির দাবি, পাচারকারী হিসেবে ধরা পড়া এই মহিলাদের আর্থিক অবস্থা যথেষ্টই স্বচ্ছল। ফলে আপাতদৃষ্টিতে এটা কখনোই মনে হয় না যে সামান্য অর্থের জন্য এরা এইভাবে 'ক্যারিয়ার' হিসেবে কাজ করবে। তাঁর কথায়, পরপর এভাবে মারিজুয়ানা-সহ মহিলা পাচারকারী ধরা পড়ার পর এটাই সন্দেহ পাচারকারীদের সফট টার্গেট হল মহিলারা এবং অবশ্যই এই মহিলারা হল সামাজিক মাধ্যমে ভীষণভাবে সক্রিয়। যেখানে ফাঁদ পেতে এরা এভাবে মারিজুয়ানা ব্যাঙ্কক থেকে এদেশে পাচারের চেষ্টা করছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া