শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | '২৭ হাজার লক্ষ কিউসেক মিটার জল ছেড়েছে ডিভিসি', বন্যার আশঙ্কায় নবান্নে বৈঠক মমতার, ত্রাণ নিয়ে বড় নির্দেশ

Pallabi Ghosh | ১৫ জুলাই ২০২৫ ১৮ : ০৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: একটানা প্রবল বৃষ্টিতে টালমাটাল একাধিক জেলা। গত সপ্তাহান্তে দু'দিন রোদের দেখা পাওয়া গেলেও, চলতি সপ্তাহের শুরু থেকেই আবারও প্রবল বৃষ্টি শুরু। জলমগ্ন বহু জেলা। বন্যা পরিস্থিতির আশঙ্কায় এবার ডিভিসিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

আজ, মঙ্গলবার রাজ্যের পরিস্থিতি নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে ডিভিসির বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্য সরকারকে না জানিয়েই লক্ষ লক্ষ কিউসেক জল ছাড়ছে ডিভিসি। এর জেরেই প্লাবিত বিস্তীর্ণ এলাকা। ভারী বৃষ্টির জেরে পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। 

আজকের বৈঠকে আবারও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি চিঠি লিখেছিলেন। কিন্তু তারপরেও কাজ হয়নি। এদিকে ডিভিসি একনাগাড়ে জল ছাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ শিবির, বাড়তি খাবারের ব্যবস্থার নির্দেশ দেওয়া হল জেলাশাসকদের। 

মঙ্গলবারের নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য, 'জুনের ১৮ তারিখ থেকে ইচ্ছে মতো জল ছাড়ছে ডিভিসি। রাজ্যের কথায় গুরুত্ব দিচ্ছে না। ইতিমধ্যেই ২৭ হাজার লক্ষ কিউসেক মিটার জল ছাড়া হয়েছে। অতি বৃষ্টির ফলে মানুষের দুর্ভোগ বাড়ছে। প্রধানমন্ত্রীকে চিঠি লেখার পরেও কাজ হয়নি। ডিভিসি জল ছাড়ছে, পরিস্থিতির দিকে নজর রাখুন জেলাশাসকরা। নিচু এলাকার মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরান। জেলাশাসকদের পর্যাপ্ত ত্রাণ মজুত রাখার নির্দেশ দিচ্ছি। প্লাবিত এলাকার নজরদারিতে তিনজন করে সচিব থাকবেন। ত্রাণ শিবিরে যেন খাবারের অভাব না থাকে। নজরদারির জন্য বিশেষ টিম তৈরি করতে হবে।দুর্গত এলাকাগুলিতে ওষুধ পাঠাবে স্বাস্থ্যদপ্তর।' 

আরও পড়ুন: 'আর পারছি না', ঋণের পাহাড় নিয়ে মানসিক চাপ, মা, পোষ্যদের মেরে যুবক যা করলেন

মুখ্যমন্ত্রী আরও বলেন, 'দ্রুত ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণের চেষ্টা করা হচ্ছে। ঘাটাল মাস্টারপ্ল্যান হলে মানুষ উপকৃত হবেন। ডিএম, এসপি-দের সতর্ক থাকতে হবে এখন। ২৮ লক্ষ পাকা বাড়ি করে দিচ্ছে রাজ্য সরকার। সবটার খরচ দেবে রাজ্য সরকার। বিদ্যুৎ দপ্তরকে সতর্ক থাকতে হবে। গ্রামের রাস্তা দিয়ে ভারী গাড়ির যাতায়াত বন্ধ করতে হবে। পুলিশ ও প্রশাসন নজর রাখুন। বর্ষার জলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা রুখতে যথাযথ সতর্কতামূলক প্রচার করতে হবে‌। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে কাজে লাগাতে হবে।' 

এর পাশাপাশি বিরোধী দলের রাজনীতিকদের উদ্দেশেও বার্তা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর আবেদন, 'সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের অনুরোধ করছি, এই সময় রাজ্য সরকারকে কাজে সাহায্য করুন। দয়া করে, কাজে বাধা দেবেন না। আশা করছি, আপনারা সহযোগিতা করবেন‌।' 

এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার থেকে ১৭ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ১৫ জেলায় প্রবল বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তালিকায় রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। আজ ও আগামিকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা বর্ষণে শাক-সবজির ক্ষতির সম্ভাবনা রয়েছে। বেশকিছু জায়গা জলমগ্ন হওয়ার প্রবল সম্ভাবনা। অন্যদিকে উপকূলের দুর্যোগের কারণে আগামী পাঁচদিন মৎসজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া