শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Frank Lentini had three legs a Rare Disease but always stood up for himself

স্বাস্থ্য | একটির জায়গায় দু’টি পুরুষাঙ্গ! সঙ্গে তিনটি পা! তবুও পুরুষত্বে খামতি নেই! কত সন্তানের বাবা এই ব্যক্তি? জানলে চোখ কপালে উঠবে

Akash Debnath | | Editor: Syamasri Saha ১৫ জুলাই ২০২৫ ১৭ : ৩৭Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: ইতিহাসের পাতা ওল্টালে এমন কিছু মানুষের সন্ধান মেলে, যাঁদের জীবন রূপকথাকেও হার মানায়। তেমনই এক বিস্ময়কর ব্যক্তি ফ্র্যাঙ্ক লেন্টিনি। জন্ম থেকেই তাঁর তিনটি পা, চারটি পায়ের পাতা এবং দুইটি যৌনাঙ্গ ছিল শরীরে।
চিকিৎসাবিজ্ঞানের কাছে তিনি ছিলেন এক জীবন্ত বিস্ময়, জেনেটিক জটিলতার এক চলমান উদাহরণ। কিন্তু ফ্র্যাঙ্ক লেন্টিনি কেবল তাঁর অস্বাভাবিক শারীরিক গঠনের জন্যই বিখ্যাত হননি। তিনি পরিচিত তাঁর ইস্পাতকঠিন মানসিকতা, অসাধারণ আত্মবিশ্বাস এবং মঞ্চ কাঁপানো বাগ্মিতার জন্যও।
লেন্টিনির জন্ম ১৮৮৯ সালের ১৮ মে। ইতালির সিসিলি দ্বীপের রোজলিনি শহরে। জন্মের পরেই তাঁর শারীরিক গঠন দেখে চিকিৎসকেরা স্তম্ভিত হয়ে যান। সদ্যোজাত ফ্র্যাঙ্কের শরীরে ছিল তিনটি পূর্ণাঙ্গ পা, চারটি পায়ের পাতা, মোট ১৬টি আঙুল এবং দুইটি সম্পূর্ণ যৌনাঙ্গ।
সেই সময় চিকিৎসকরা এহেন দেহের ব্যাখ্যা খুঁজে পাননি। কিন্তু বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে, পরবর্তীকালে বোঝা যায়, লেন্টিনির অবস্থাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘প্যারাসাইটিক টুইন’। মাতৃগর্ভে তাঁর সঙ্গেই জন্ম হয় এক যমজ ভাই-এর। কিন্তু সেই ভ্রূণের পূর্ণাঙ্গ বিকাশ হয়নি। অপূর্ণাঙ্গ ভ্রূণের দেহাংশ ফ্র্যাঙ্কের শরীরের সঙ্গে যুক্ত হয়ে যায়।
এই বিরল শারীরিক গঠনের কারণে শৈশব ছিল যন্ত্রণাময়। সেই সময় তাঁকে কখনও ‘রাক্ষস’, কখনও বা ‘ঈশ্বরের অভিশাপ’ বলে দাগিয়ে দেওয়া হত। কিন্তু তিনি দমে যাওয়ার পাত্র নন। মাত্র আট বছর বয়সে পরিবারের সঙ্গে তিনি পাড়ি দেন আমেরিকায়। আর সেখানেই যেন তাঁর জীবনের মোড় ঘুরে যায়। বাফেলো বিলস ওয়াইল্ড ওয়েস্ট শো-এর মতো বিশ্ববিখ্যাত সার্কাসে অংশ নেন তিনি। হয়ে ওঠেন ‘দ্য গ্রেট লেন্টিনি’।
তাঁর পারফরম্যান্স ছিল তাক লাগানো। অবলীলায় তিন পায়ে ভর দিয়ে ফুটবল খেলতেন, দৌড়তেন, সাইকেল চালাতেন। মঞ্চে দাঁড়িয়ে রসিকতা করতেন। তাঁর আত্মবিশ্বাস ও মনোগ্রাহী উপস্থাপনা মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখত।

আরও পড়ুন: ‘ধরবে নাকি?’ পুরুষাঙ্গ দেখিয়ে কুপ্রস্তাব দেন প্রযোজক! টাকার বিনিময়ে সঙ্গমও করেন কামসূত্রের নায়িকা?
আরও পড়ুন: অতিরিক্ত বীর্যপাতে মৃত্যু! শুক্রাণু দান করার নেশায় ডাক্তারি পড়ুয়ার করুণ পরিণতি জানলে চোখে জল আসবে

শারীরিক গঠন নিয়ে যতই অসুবিধা থাক, লেন্টিনির ব্যক্তিগত জীবন ছিল আর পাঁচটা ‘স্বাভাবিক’ মানুষের মতোই। তিনি থেরেসা মুর নামের এক মহিলাকে বিয়ে করেন। তাঁদের সংসারে আসে চারটি সুস্থ ও স্বাভাবিক সন্তান। তিনি প্রমাণ করে দেন, ভালবাসা এবং একটি পরিপূর্ণ পারিবারিক জীবন কাটাতে শারীরিক গঠন কোনও বাধাই নয়।
ফ্র্যাঙ্ক লেন্টিনি ৭৭ বছর বয়সে, ১৯৬৬ সালের ২২ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। শরীর নিয়ে যখন চারদিকে এত মানুষ হীনম্মন্যতায় ভোগেন সেখানে ফ্র্যাঙ্ক লেন্টিনি ব্যক্তিক্রমী। তিনটি পা নিয়ে জন্মেও তিনি আত্মবিশ্বাসে, মননে এবং দৃঢ়তায় ভরপুর একজন মানুষ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া