শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সন্তানের জন্য মানত করেছিলেন, পূরণের পর বুকে হেঁটে ২০০০ কিলোমিটার পথ পার হতে যাত্রা শুরু বাবার

Kaushik Roy | ১৪ জুলাই ২০২৫ ২২ : ৫৩Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: রবীন্দ্রনাথ ঠাকুরের 'দেবতার গ্রাস' কবিতায় পুণ্যের মোহে কোলের সন্তান রাখালকে নিয়ে বিধবা মোক্ষদা পাড়ি দিয়েছিলেন সাগরে। সেটা ছিল পুণ্যার্জনের জন্য এক দীর্ঘ যাত্রা।

উত্তর ২৪ পরগণার বাদুড়িয়ার শম্ভু কাহারও সন্তান পাওয়ার পর কেদারনাথের পথে এক 'কঠিন' যাত্রা শুরু করেছেন। দন্ডী কেটে তিনি পৌঁছবেন কেদারনাথে। তাঁর এই সঙ্কল্প সফল হবে কিনা তা নিয়ে সন্দিহান আছেন কেউ কেউ।‌ কিন্তু প্রতিবেশীরা প্রণাম ঠুকে তাঁর মঙ্গল কামনা করেছেন। 

শম্ভু বাদুড়িয়া এলাকার কেওট শাহ উমাপুরের বাসিন্দা। তাঁর বিয়ে হয়েছে ১০ বছর।‌ কিন্তু সন্তান আসেনি ঘরে। দু'দুবার তাঁর স্ত্রীর গর্ভস্থ সন্তান মারা গিয়েছে।

দিনমজুরের কাজ করা শম্ভু জানান, তিনি মহাদেবের ভক্ত। বাড়িতে প্রতিদিন পুজো করেন। এরপর একদিন মহাদেবের ছবির সামনে দাঁড়িয়ে মানত করেন স্ত্রীর কোলে সন্তান এলে তিনি দন্ডী কেটে কেদারনাথে মহাদেবের থানে ফুল দিয়ে আসবেন।

অবশেষে স্ত্রীর কোলে এসেছে সন্তান। তার বয়স এখন তিন বছর। শম্ভু তাঁর মানত পূর্ণ করার সিদ্ধান্ত নিলেন। গত বৃহস্পতিবার নিজের গ্রাম উমাপুর থেকে দন্ডী কাটতে কাটতে যাত্রা শুরু করেছেন। পথ নেহাত কম নয়।

প্রায় ২০০০ কিলোমিটার। দণ্ডী কেটে বেশি পথ এগোনো যায় না। গত চার দিনে তিনি মাত্র ১৬ কিলোমিটার পথ পার হতে পেরেছেন। হাবড়ার নকপুল গ্রামে পৌঁছে দেখেন, সেখানে একটি মহাদেবের মন্দির রয়েছে। পুজোর ঘণ্টা বাজছে। শম্ভু সেখানে পূজো দিলেন।

এরকম কঠিন মানত কেন করলেন? শম্ভুর কথায়, 'বিয়ে হয়েছে ১০ বছর। পরপর দুটি সন্তান স্ত্রীর গর্ভেই মারা যায়। আমি ছোটবেলা থেকেই মহাদেবের ভক্ত। তাঁর কাছে মানত করেছিলাম যদি বাবা ডাক শুনতে পাই তাহলে দন্ডী কেটে কেদারনাথ পৌঁছে মহাদেবের থানে ফুল দিয়ে আসব। আমার ছেলে হয়েছে। এখন বয়স তিন। মানত পূর্ণ করার জন্য আমি দন্ডী কেটে কেদারনাথের পথে পাড়ি দিয়েছি। মানুষের আশীর্বাদ ও ভালোবাসা থাকলে ঠিক পৌঁছে যাব।' 

শম্ভুর এই কঠিন মানতের গল্প শুনে নকপুল গ্রামের বাসিন্দা কৃষ্ণ রক্ষিত বলেন, 'কঠিন মানত করার অনেক উদাহরণ শুনেছি। কিন্তু বুকে হেঁটে দণ্ডী কেটে কেউ কেদারনাথ পৌঁছবেন, এমন প্রতিজ্ঞার কথা আগে কখনও শুনিনি। শম্ভুর পরিণতির কথা ভেবে ভয় করছে। তবু তাঁকে শুভেচ্ছা জানালাম। বিশ্বাস মানুষকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দেয়। শম্ভুর মানত যেন পূর্ণ হয়।'

কঠিন প্রতিজ্ঞা পূরণের জন্য জুলাইয়ের তুমুল বৃষ্টিতেও বুকে হেঁটে বা দন্ডী কাটতে কাটতে এগিয়ে চলেছেন শম্ভু। অনেকেই তাঁকে দেখতে এগিয়ে এসেছেন। জানতে চেয়েছেন কোথা থেকে তিনি এসেছেন। রাস্তা দিয়ে চলা অন্যান্য যাত্রীরাও কৌতুহল নিয়ে দাঁড়িয়ে পড়ছেন। উৎসাহ দিচ্ছেন সকলেই। যা সঙ্গী করে এগিয়ে যাচ্ছেন শম্ভু। পথ বন্ধুর হলেও তাঁকে পৌঁছতেই হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া