বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৪ জুলাই ২০২৫ ১৮ : ৪৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ঠিক যেন সিরিয়াল বা সিনেমার দৃশ্য। রাস্তায় ভর্তি লোক। তার মাঝেই একদল ছাত্রী স্কুলের পোশাকে পরস্পর পরস্পরের সঙ্গে হাতাহাতিতে ব্যস্ত। একজন আরেকজনের চুল ধরে টানছে, আবার কেউ বা প্রতিদ্বন্দ্বীর দিকে সপাটে লাথি ছুঁড়ছে। মাঝে মাঝে তাদের মুখ থেকে যে ধরনের কথা উচ্চারিত হচ্ছে তাতে কিছুতেই মনে হবে না এরা কিছুক্ষণ আগে একসঙ্গে এক ক্লাসে বসে লেখাপড়া করছিল। বরং ভুল হতে পারে এইভেবে যে এরা বোধহয় পরস্পর পরস্পরের সঙ্গে দীর্ঘদিন ধরে শত্রুতা করে আসছে। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাউকিমারিতে।
জানা গিয়েছে, স্কুলে বেঞ্চে বসা নিয়ে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রীদের মধ্যে যে বচসা হয়েছিল তারই করুণ পরিণতি এই হাতাহাতি। ঘটনাটি ঘটেছে গত সপ্তাহের শনিবার বিকেলে। ওইদিন অন্যান্য দিনের মতো ছাত্রীরা স্কুলে আসে এবং ক্লাসরুমের বেঞ্চিতে বসে। এরপরেই লেগে যায় গোলমাল। স্থানীয় সূত্রে জানা যায়, বেঞ্চির জায়গা নিয়ে গোলমাল বাঁধে। ওইদিন যে আগে আসে সে তার পছন্দের জায়গা দখল করে। আবার সেই জায়গায় যে আগেরদিন বসেছিল সে পরেরদিন এসে যখন বসতে যায় তখন আগে থেকে বসে থাকা ছাত্রী তাকে বাঁধা দিতে যায়। এরপর ক্লাস শুরু হয়ে গেলে সাময়িক থামলেও ভিতরে ভিতরে একজন অপরজনের প্রতি গর্জাতে থাকে। কিন্তু সমাধানের জন্য স্কুল কর্তৃপক্ষকে কেউ কিছু জানায়নি।
বিস্ফোরণটা হয় বাইরে এসে। বিবাদমান জনা দশেক ছাত্রী এরপর স্কুলের বাইরে বেরিয়ে প্রকাশ্য রাস্তায় প্রথমে অল্প এবং এরপর তুমুল বচসায় জড়িয়ে পড়ে। বচসা গড়ায় হাতাহাতিতে। এরপর রাস্তার মাঝেই একজন আরেকজনের উপর চড়াও হয়। কিল, চড় ও লাথি চালাচালির সঙ্গে একজন আরেকজনের চুল ধরে টানতে থাকে। টানের চোটে কেউ কেউ রাস্তাতেই শুয়ে পড়ে। সঙ্গে অবশ্যই ছিল নানারকম ভাষার ব্যবহার। পিচের রাস্তায় শুইয়ে এক ছাত্রী আরেক ছাত্রীকে বলছে ভুল স্বীকার করতে। নিচে পড়ে থাকা সেই ছাত্রী আবার চেষ্টা করছে চুল ছাড়িয়ে উঠে এসে প্রতিদ্বন্দ্বী ছাত্রীকে পেড়ে ফেলার। এই দৃশ্য দেখে থমকে যান এলাকার বাসিন্দারা।

তাঁদের মধ্যে কেউ কেউ আবার এগিয়ে আসেন বিবাদ মিটিয়ে শান্ত করতে। কিন্তু কেউই বিনা যুদ্ধে প্রতিদ্বন্দ্বীকে ছাড়তে রাজি হয়নি। ফলে বাসিন্দাদের সুপরামর্শ তাদের কানে ঢোকেনি। 'মজা' দেখতে রীতিমতো ভিড় জমে যায় আশেপাশে। নিচু ক্লাসের ছাত্রীরা উঁচু ক্লাসের ছাত্রীদের এহেন আচরণে রীতিমতো অবাক হয়ে যায়। জানা গিয়েছে, বেশ কিছুক্ষণ এই 'যুদ্ধ' চলার পর অবশেষে ছাত্রীরা ক্লান্ত হয়ে থেমে যায়। ঘটনার ছবি মোবাইলে তুলে নেন কেউ কেউ।
বিষয়টি জানাজানি হলে খোঁজ নিয়ে অস্বস্তিতে পড়ে যান স্কুল কর্তৃপক্ষ। স্কুলের বাইরে হলেও ঘটনার সঙ্গে জড়িতরা তাঁদের স্কুলেরই ছাত্রী। প্রথমদিকে স্কুলের কেউ কেউ বলতে থাকেন, বিবাদমান পড়ুয়ারা তাঁদের স্কুলের নয়। কিন্তু বিষয়টি নিয়ে হৈচৈ হওয়ার পর তাঁরা স্বীকার করেন এরা তাঁদের স্কুলেরই ছাত্রী। প্রধানশিক্ষক রামকৃষ্ণ রায় জানান, জায়গায় বসা নিয়ে ঝামেলা এবং তার থেকে বাইরে গিয়ে মারামারি হয়েছে। স্কুলের ভিতরে হলে স্কুল কর্তৃপক্ষ দায়িত্ব নিতে পারতেন। কিন্তু সেটা হয়নি। সোমবার অভিযুক্ত ছাত্রীদের অভিভাবকদের ডেকে পাঠিয়ে আটজন ছাত্রীকে সাময়িক সাসপেন্ড করা হয়েছে বলে প্রধান শিক্ষক জানিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার