বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৪ জুলাই ২০২৫ ১৭ : ১১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর'চলাকালীন পাকিস্তানকে 'দুরমুশ' করে দেওয়ার জন্য মাত্র একদিন সুযোগ পাওয়ার দুঃখ আজও যায়নি সীমন্ত সুরক্ষা বাহিনী বা বিএসএফের ১২৫ ব্যাটেলিয়ানের কনস্টেবল তথা বহরমপুর শহরের কাশিমবাজার এলাকার বাসিন্দা শুভজিৎ রায়ের।
জম্মু-কাশ্মীরে পহেলগাঁওয়ে বৈসারন উপত্যকায় নিরীহ পর্যটকদের উপর পাকিস্তানের সন্ত্রাসবাদী হামলার জবাব দেওয়ার জন্য এবছরের মে মাসে ভারতীয় সেনাবাহিনী 'অপারেশন সিঁদুর' নামে পাকিস্তানের সন্ত্রাসবাদী কাঠামো ধ্বংস করে দেওয়ার জন্য অভিযান শুরু করে।
৭ মে নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়ে ভারতীয় বিমান বাহিনীর সদস্যরা নিরাপদে ফিরে আসেন। এর পরের দিন থেকেই ভারত-পাকিস্তানের সেনাবাহিনীর গোলাগুলির লড়াই শুরু হয়। ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমশালী সেই হামলায় পাকিস্তানের একাধিক কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
অপারেশন সিঁদুরে দেশের হয়ে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করার জন্য সোমবার মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে বিএসএফ জওয়ান শুভজিৎ রায়কে বিশেষ সম্বর্ধনা জানানো হয়। এদিনের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলা শাসক রাজর্ষি মিত্র-সহ প্রশাসনের অন্য সমস্ত শীর্ষ আধিকারিকরা।
আরও পড়ুন: ‘বাবা-মা ঘুমোচ্ছে, এই সুযোগ’, একরত্তি মুহূর্তে ফোন নিয়েই যা করে বসল, ঘুম ভেঙে হার্ট অ্যাটাকের যোগাড়
জম্মুর সাম্বা এলাকায় পাকিস্তানের সেনাবাহিনী এবং সেদেশের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বহরমপুরের শুভজিৎ রায় বলেন,' পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পরেই আমরা আন্দাজ করেছিলাম বড় কিছু ঘটনা ঘটতে চলেছে। আমাদের কমান্ডিং অফিসাররা যেকোনও পরিস্থিতির জন্য আমাদের তৈরি থাকতে বলেছিলেন। অফিসারদের নির্দেশ মতো আমরা ৮-১০ জন পহেলগাঁওতে হামলার পর থেকেই সমস্ত অস্ত্র-বারুদ গাড়িতে রেখে তৈরি হয়েছিলাম।'
ভারতীয় সেনাবাহিনীর তরকে অপারেশন সিঁদুরে অংশগ্রহণ করার অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে শুভজিৎ বলেন,'৮-৯ তারিখের মধ্যবর্তী রাতে আমাদের কমান্ডিং অফিসার দ্রুত তৈরি হয়ে সাম্বা ফ্রন্টে চলে যাওয়ার নির্দেশ দেন। যুদ্ধক্ষেত্রে আমরা বারবার নিজেদের অবস্থান বদলে পাকিস্তানি সেনাবাহিনীর উপর মর্টার দিয়ে হামলা করছিলাম। তবে তার আগে থেকেই পাকিস্তানি সেনাবাহিনী বিনা প্ররোচনায় আমাদের দিকে ক্রমাগত গুলি বর্ষন করে চলেছিল।'
শুভজিৎ বলেন, 'ভারতীয় সেনাবাহিনীও পাকিস্তানের গোলাগুলির যোগ্য জবাব দিচ্ছিল। সেই সময় সাম্বা এলাকায় একটি পয়েন্ট থেকে পাকিস্তানিদের গোলাগুলি খুব বেশি চলছিল। সিনিয়র অফিসাররা পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ওই অংশের যথাযথ অবস্থান আমাদের বলে দেওয়ার পরই আমরা সেখানে ঘাতক একটি হামলা চালাই। পরের দিন জানতে পারি আমাদের হামলায় ৭-৮ জন পাকিস্তানি সন্ত্রাসবাদী মারা গিয়েছে। আমাদের মুখোমুখি হতে না পেরে ওই সেক্টরে পাকিস্তানি রেঞ্জার্সদের যে জওয়ানরা ছিল তারা সেখান থেকে পালিয়ে যায়। গত ২০ দিন আগে আমি ছুটিতে বাড়ি এসেছি। শুনেছি এখনও পাক রেঞ্জার্সরা ওই পোস্টে ফিরে যেতে পারেনি। সেটির এতই খারাপ অবস্থা আমরা করে দিয়েছি।'
ভারতীয় সীমান্ত বাহিনীর কনস্টেবল শুভজিত বলেন, 'পাকিস্তানিদের গোলাগুলিতে ভারতের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে ব্যক্তিগতভাবে আমি চেয়েছিলাম আরও দু-তিন দিন এই যুদ্ধ চলুক। তাহলে পাকিস্তানকে আমরা আরও 'বরবাদ' করে দিতাম। একদিনের যুদ্ধে আমরা পাকিস্তানের যা ক্ষয়ক্ষতি করেছি তা পূরণ করতে তাদের বহুবছর সময় লাগবে।'
জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে 'অপারেশন সিঁদুর' চলাকালীন সময়ে যে সমস্ত ভারতীয় জওয়ান পরাক্রমের সঙ্গে পাকিস্তানের মোকাবিলা করেছে তাদের একটি তালিকা বিভিন্ন জেলা প্রশাসনকে পাঠানো হয়েছে। সেই তালিকা থেকে এদিন বহরমপুরের বাসিন্দা শুভজিৎকে তাঁর বীরত্বের জন্য প্রশাসনের তরফ থেকে সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে শুভজিৎ নিজের স্ত্রী ও ছোট্ট মেয়েকে নিয়ে জেলা প্রশাসনিক ভবনে এসেছিলেন।
শুভজিতের স্ত্রী রিয়া রায় বলেন,' আমার স্বামীর বীরত্বে আমি অত্যন্ত গর্বিত। যুদ্ধ যখন শুরু হয়েছিল একটু ভয় পেয়েছিলাম। কিন্তু শুভজিৎ আমাকে বারবার শক্ত থাকতে বলেছিল। তবে 'অপারেশন সিঁদুর' চলাকালীন সময়ে শুভজিৎ বারবারই আমাকে বলত ভারতীয় সেনাবাহিনীর ক্ষতি করা কারও পক্ষে সম্ভব নয়।'

প্রসঙ্গত, এই সংঘর্ষে ভারতের পক্ষ থেকে পাকিস্তান বিমানবাহিনীর একাধিক ঘাঁটিতে হামলা চালানো হয়। ধংস হয়ে যায় বিমানবন্দরের রানওয়ে ও অন্যান্য কাঠামো। উপগ্রহ চিত্র মারফত যা বিশ্বের সামনে তুলে ধরে ভারতীয় সেনাবাহিনী। বিমানবাহিনীর পাশাপাশি এই সংঘর্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএসএফ। পাকিস্তানের দিক থেকে আসা গোলাগুলির জবাবে বিএসএফ পাল্টা জবাব দেয়। বিএসএফের হামলায় গুড়িয়ে যায় পাকিস্তানের সেনাছাউনি। তৈরি ছিল নৌবাহিনীও। সঙ্কেত পেলেই তারা শুরু করত হামলা। করাচি বন্দরে এমন অবস্থা হয় যে পাকিস্তানের যুদ্ধজাহাজগুলি ভারতীয় নৌবাহিনীর ভয়ে বন্দরের আরও বেশি ভিতরে ঢুকে যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার