বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | দুর্যোগ পিছু ছাড়ছে না, দফায় দফায় বৃষ্টিতে টালমাটাল বাংলা, ১০ জেলায় প্রবল বৃষ্টির চরম সতর্কতা

Pallabi Ghosh | ১৪ জুলাই ২০২৫ ১২ : ২৩Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: দুর্যোগের হাত থেকে নেই রেহাই। আবারও কালো মেঘে ঢাকল বাংলার আকাশ। একটানা বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। টানা বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক নিম্নচাপ সরতে না সরতেই, বঙ্গোপসাগরে আরও এক নিম্নচাপের চোখ রাঙানি। তার জেরেই বিশেষত দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ। 

 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর আকাশ মেঘলা থাকবে। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে। 

 

হাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে গাঙ্গেয় বৃষ্টির দাপট বাড়বে। উত্তর ছত্তিসগড়ে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি পাঞ্জাব এবং উত্তর পূর্ব অসমে আরও দু’টি ঘূর্ণাবর্তের অবস্থান বর্তমানে। যার কারণে ফের দুর্যোগের ঘনঘটা বাংলায়। 

আরও পড়ুন: সোনার দামে ফের চমক! আজ খাঁটি সোনার দর কলকাতায় সবচেয়ে কম?

এর পাশাপাশি সোমবার বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে আবারও দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে। একটানা বৃষ্টিতে ভোগান্তির সম্ভাবনাও রয়েছে। বাড়তে পারে নদীর জলস্তর। নীচু এলাকাগুলি আবারও জলমগ্ন হতে পারে। উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য বড়সড় সতর্কতা জারি রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। 

আজ থেকে আগামী সাতদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারার সম্ভাবনা রয়েছে। আজ, সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের সব জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। 

 

আগামিকাল, মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। বুধবার শুধুমাত্র উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। 

 

অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী সাতদিন উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহান্তে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 

জুনের শেষ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত একটানা বৃষ্টির কবলে ছিল গোটা বাংলা। একাধিক জেলায় চরম ভোগান্তির চিত্র প্রকাশ্যে এসেছে। গত সপ্তাহান্তে রোদের দেখা পাওয়া গিয়েছিল। দু'দিন যেতে না যেতেই আবারও দুর্যোগের শুরু। রবিবার থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে জেলায় জেলায়। কর্মব্যস্ত দিনে সকাল থেকে বৃষ্টির জেরে ভোগান্তি অফিস যাত্রীদের। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া