শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সমাজমাধ্যমে 'স্ট্যাটাস' দিয়ে গ্রেপ্তার মুর্শিদাবাদের যুবক, কারণ জানলে চমকে যাবেন

Riya Patra | ১৩ জুলাই ২০২৫ ১৩ : ৫৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: জনপ্রিয় দু'টি সমাজমাধ্যমে 'স্ট্যাটাস' দিয়ে গ্রেপ্তার হলেন মুর্শিদাবাদের এক যুবক। 'আজব' এই  ঘটনাটি ঘটেছে ডোমকল থানার অন্তর্গত মুরারিপুর তালতলাপাড়া গ্রামে। 

তবে ধৃত ওই যুবক নিজের সমাজমাধ্যমের পাতায় যে স্ট্যাটাস দিয়েছিলেন তা দেখে চমকে গিয়েছেন পুলিশের তাবড় কর্তাও। নিজের 'বাহাদুরি' দেখানোর জন্য সমাজমাধ্যমের পাতায়  'স্ট্যাটাস' হিসেবে দেশি বন্দুক হাতে ধরে ছবি দিয়েছিলেন ওই যুবক। এরপরই তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করেছে ওই আগ্নেয়াস্ত্রটি , গ্রেপ্তার হয়েছেন ওই যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম রাজিবুল শেখ (৩২) তার বাড়ি তালতলাপাড়া  গ্রামে। 

আরও পড়ুন: ফের বর্ষার দাপুটে ইনিংস, ভারী বৃষ্টিতে কাঁপবে একাধিক জেলা, ৫ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ...

ধৃত যুবকের ১০ দিনের পুলিশে হেফাজতের আবেদন করে রবিবার তাকে আদালতে পেশ করা হচ্ছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত সুপার (লালবাগ) রাসপ্রীত সিং জানান ,'ধৃত যুবকের হেফাজত থেকে একটি দেশি  লম্বা বন্দুক এবং দুটি পয়েন্ট থ্রি নট থ্রি কার্তুজ উদ্ধার হয়েছে। ওই যুবকের বিরুদ্ধে  নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজই তাকে আদালতে পেশ করা হচ্ছে।'
 
জেলা পুলিশের  এক আধিকারিক জানান, বিভিন্ন রকম অপরাধের ঘটনার নজর রাখতে গিয়ে সম্প্রতি সাইবার সেল এবং ডোমকল থানার কয়েকজন আধিকারিকের নজরে আসে রাজিবুল শেখ নামে ওই যুবক নিয়মিত তার সমাজমাধ্যমের পাতায় 'স্ট্যাটাস' হিসেবে দেশি বন্দুক হাতে  বিভিন্ন রকমের ছবি পোস্ট করছেন। এই ঘটনা নজরে আসার পরেই  শনিবার রাতে  ডোমকল থানার পুলিশের একটি দল এসআই সুরজ  সরকারের নেতৃত্বে রাজিবুলের বাড়িতে হানা দেয়। এরপর ওই বাড়িতে লুকিয়ে রাখা ওই আগ্নেয়াস্ত্রটি এবং দু'রাউন্ড গুলি পুলিশ উদ্ধার করে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত রাজিবুলের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মাস কয়েক আগে তাকে একটি ধর্ষণের মামলাতেও পুলিশ গ্রেপ্তার করেছিল। ডোমকল থানার এক আধিকারিক জানান, কেবলমাত্র রাজিবুল নয়, তার স্ত্রীও  নিজের 'বাহাদুরি' দেখানোর জন্য জনপ্রিয় সমাজমাধ্যমের পাতায় দিন দুই আগে আসল দেশি বন্দুক হাতে নিয়ে ছবি তুলে সেই 'স্ট্যাটাস' দিয়েছিলেন। তবে সেই সময় ঘটনাটি নিয়ে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে কথাবার্তা শুরু হওয়ায় ওই মহিলা দ্রুত নিজের স্ট্যাটাসটি মুছে দিয়েছিলেন। 

ডোমকল থানার আধিকারিক বলেন, স্ত্রী ভয় পেয়ে একটি সমাজমাধ্যমের পাতা থেকে নিজের 'স্ট্যাটাস' মুছলেও রাজিবুল  তা করেনি। নিজের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে তৈরি  বেশ কয়েকটি গ্রুপে ওই যুবক দেশি বন্ধু হাতে নিজের ছবি স্ট্যাটাস হিসেবে দিয়ে রেখেছিল। 
ওই ছবিটি দেখে অনেকেই নিশ্চিত হয়ে যান রাজিবুলের বাড়িতে দেশি বন্দুক রয়েছে এবং গোপনে সেই খবর পৌঁছে যায় ডোমকল থানার পুলিশের কাছে। এর পর  শনিবার রাতে রাজিবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

ডোমকল থানার এক তদন্তকারী আধিকারিক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ওই যুবক জানিয়েছেন  বন্দুক হাতে 'স্ট্যাটাস' দেওয়ার তার আসল উদ্দেশ্য ছিল ওই বন্দুক অন্য অস্ত্র কারবারিদের কাছে দেখানো। ধৃত যুবক আসলে ওই আগ্নেয়াস্ত্রটি বিক্রি করার চেষ্টা করছিল। তবে সমাজমাধ্যমের পাতায় 'স্ট্যাটাস' দিয়ে বন্দুক বিক্রি করার অভিনব এই  বিজ্ঞাপনী কৌশলের কথা শুনে মাথা ঘুরে গিয়েছে পুলিশের তাবড়  কর্তাদের। জেলা পুলিশের এক আধিকারিক বলেন , প্রায় ২০ বছর পুলিশে চাকরি করছি। কিন্তু কোনওদিন কাউকে দেখিনি  সমাজমাধ্যমের পাতায়  'স্ট্যাটাস' দিয়ে  বেআইনি আগ্নেয়াস্ত্র বিক্রি করার চেষ্টা করতে। 

মুর্শিদাবাদ পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করার জন্য সমস্ত থানার পক্ষ থেকে 'স্পেশাল রেইড' চালানো হচ্ছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসবে পুলিশের এই অভিযান বৃদ্ধি পাবে বলে   জানানো হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া