বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৩ জুলাই ২০২৫ ১১ : ৪৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: আলু নিয়ে অদ্ভুত কাণ্ড উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের তপসিখাতাতে। স্থানীয় এক তৃণমূল নেতা আলু চাষ করলে নাকি অন্যান্য চাষীদের ফলন কম হয়। আলুর যথাযথ দাম পান না তাঁরা। আলু চাষে ওই তৃণমূল নেতা অপয়া বলেই দাবি করেছেন তাঁরা।
আলিপুরদুয়ারের তপসিখাতার সেই 'অপয়া' তৃণমূল নেতার নাম, প্রকাশ রায়। আলু চাষীদের সেই অভিযোগ শুনে এবছর প্রকাশ আলু চাষ না করার সিদ্ধান্ত নিয়েছেন। চাষীদের দাবি, সেই কারণেই তপসিখাতার বিস্তীর্ণ এলাকার চাষীদের আলুর ফলন ভাল হয়েছে। কিন্তু আলুর যথাযথ দাম না পেয়ে হতাশ হয়েছেন আলু চাষীরা।
জানা গেছে, প্রকাশ প্রতি বছর ২০/২২ বিঘে জমিতে আলু চাষ করতেন। তিনি আলু চাষ করায় অন্য চাষীদের আলুর ফলন কম হত। যথাযথ দাম পেতেন না চাষীরা। সেই থেকে বন্ধুবান্ধব ও আলুচাষীদের কাছে 'অপয়া' নামে খ্যাত হয়ে যান তৃণমূল নেতা প্রকাশ।
আরও পড়ুন: ভয়ঙ্কর! দাউদাউ করে জ্বলছে চলন্ত ট্রেন, মুহূর্তের মধ্যে লাইনচ্যুত, একাধিক ট্রেন চলাচল বাতিল এই রুটে
গ্রামের আলুচাষীরা সাফ জানিয়েছেন, প্রকাশ রায় আলু চাষ করলেই আলুর ফলন হয় না। দাম পান না কৃষকেরা। দিকে দিকে প্রকাশই দোষী সাব্যস্ত হন। রটে যায়, তাঁর জন্যই আলুর ফলন ও দাম পান না কৃষকরা। এভাবে কয়েকবছর চলায় অপবাদ নিয়েই চলতে হচ্ছিল প্রকাশকে।

জানা গেছে, আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের তপসিখাতা এলাকার ৯০ শতাংশ কৃষকই আলু চাষ করেন। এই আলু আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের কয়েকটি হিমঘরে রাখা হয়। বর্তমানে এক গাড়ি ২০০ প্যাকেট আলুর দাম ৫০ হাজার টাকা, প্রতি কেজি ৬ টাকা। আলুর ফলন বেড়ে যাওয়ায় দাম পাচ্ছেন না কৃষকরা। যা খরচ তাই উঠছে। সেই ঘটনায় হতাশ কৃষকরা। তার উপর 'অপয়া' প্রকাশের জন্য আলুর ভবিষ্যৎ নষ্ট হয়েছে বলে আলু চাষীদের অভিমত।
আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের আলু চাষীদের বক্তব্য, 'আলু চাষী প্রকাশ আলু চাষ করলে আমরা আলুর দাম পাই না। এক্ষেত্রে প্রকাশের দোষ আছে। আলু চাষী প্রকাশ রায় গ্রামের আলু চাষীদের বক্তব্য শুনে খানিকটা তিতিবিরক্ত হয়ে এবছর আর আলু চাষই করেননি। আর তাতেই নাকি এবার আলু চাষীদের ফলন ভাল হয়েছে। কিন্তু দাম পাচ্ছেন না আলু চাষীরা।'
বাধ্য হয়ে দোষ কাটাতে শনিবার রাতে তপসিখাতা গ্রামে মা কালীর পুজো দেন প্রকাশ রায়। এমনকী আলুচাষী ও গ্রামের মানুষজনদের নিয়ে কীর্তনের আসরও বসে। সবাইকে পাতপেড়ে খাওয়ানো হয় খিচুড়ি প্রসাদ। আর গ্রামের সব আলু চাষীদের কথা ভেবে সিদ্ধান্ত নেন, তিনি আর আলু চাষ করবেন না।
এই বিষয়ে আলু চাষী তথা স্থানীয় সমাজসেবক প্রকাশ রায় বলেন, 'আমি চাই গ্রামের আলু চাষীদের আলুর উৎপাদন বাড়ুক। তাঁরা আলুর যথাযথ দাম পান। আমি গ্রামবাসীদের কথা ভেবে আর আলু চাষ করব না।আমার দোষ কাটাতে আজ পুজা করলাম। গ্রামবাসীদের ডেকে কীর্তন করা হল। গ্রামের মানুষের কাছে কড়োজোরে প্রার্থনা করলাম। আমি আর আলু চাষ করব না। আমাকে যে অপবাদ দেওয়া হয়েছিল, তা ঘোচানোর জন্য আমি পুজা ও কীর্তনের আয়োজন করেছি।' যা শুনে চমকে যান সকলে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার