শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | CV Ananda Bose: সন্দেশখালির ঘটনায় মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে তলব রাজ্যপালের

Riya Patra | ০৫ জানুয়ারী ২০২৪ ১৫ : ১৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সকাল থেকেই সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সূত্রের খবর, এবার রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে তলব করলেন রাজ্যের রাজ্যপাল। তলব করা হয়েছে রাজ্য পুলিশের ডিজিকেও। দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিন ইডি আধিকারিকরা সরবেরিয়া পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন শাহজাহানের অনুগামীরা। আহত হন ইডি আধিকারিকরা, আহত হয় সংবাদমাধ্যমের একাংশ। পালিয়ে যেতে বাধ্য হন জওয়ানরা। জানা গিয়েছে ৪ ইডি আধিকারিক সহ এক চালক জখম হয়েছেন, ইডির সদর দপ্তর থেকেও ইতিমধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী, তীব্র নিন্দা করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। ঘটনার প্রেক্ষিতে ঘন্টাখানেক আগেই বিচারপতি বলেন, "রাজ্যপাল কেন ঘোষণা করছেন না রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে?" তার কিছুক্ষণ পরেই সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে বার্তা দিয়েছেন রাজ্যের রাজ্যপাল। শুক্রবারের ঘটনায় রীতিমত উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকারের উচিত কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। তিনি বলেন, "সরকারের উচিত গণতন্ত্রে এই ধরনের বর্বরতাকে রুখে দেওয়া। কিন্তু সরকার যদি তার প্রাথমিক দায়িত্ব পালন করতে না পারে, তবে দেশের সংবিধান উপযুক্ত পদক্ষেপ করবে। সংবিধানের নিজস্ব দায়িত্ব, কর্তব্য আছে " একটি অডিও বার্তায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সরকারের উচিত চোখ মেলে বাস্তবকে দেখা এবং যথাযথ পদক্ষেপ করা। নইলে তাদের এর ফল ভোগার জন্য প্রস্তুত থাকা উচিত। শেষ পাওয়া খবর অনুযায়ী, সন্দেশখালির ঘটনায় রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে তলব করেছেন রাজ্যপাল। শুক্রবারই রাজভবনে তলব করা হয়েছে রাজ্য পুলিশের ডিজিকেও। সূত্রের খবর, রাজ্যের মুখ্যসচিব  বি পি গোপালিকা এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছে রিপোর্টও চেয়েছেন রাজ্যপাল।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া