বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AG | ১২ জুলাই ২০২৫ ২১ : ৩১Arya Ghatak
মিল্টন সেন,হুগলি,১২ জুলাই: এক অভাবনীয় ঘটনার সাক্ষী রইল পশ্চিমবঙ্গ। দুই বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া এক ৭০ বছরের বৃদ্ধ অবশেষে স্মৃতি ফিরে পেয়ে বাড়ি ফিরলেন। নেপথ্যে ছিল হ্যাম রেডিওর সদস্যদের অক্লান্ত প্রচেষ্টা। এই ঘটনা ঘিরে সম্প্রতি চাঞ্চল্য দেখা দিয়েছে৷
ঘটনাটি শুরু হয়েছিল এক শীতল ডিসেম্বরের রাতে। ঘন কুয়াশার চাদরে ঢাকা জিটি রোড ধরে একমনে হেঁটে যাচ্ছিলেন বছর সত্তরের প্রসূন ঝা। কোনও নির্দিষ্ট গন্তব্য ছিল না, স্মৃতি ছিল ঝাপসা। তিনি এলজাইমার রোগে আক্রান্ত ছিলেন। খবর অনুযায়ী একদিন হঠাৎই দিশেহারা হয়ে রাস্তায় পড়ে যান তিনি। জানা যায় একটি গাড়ির চাকা তাঁর পায়ের ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি পড়ে ছিলেন রাস্তার পাশে। ঠিক সেই সময় তাঁকে দেখতে পান চুঁচুড়া ট্রাফিক গার্ডের পুলিশ কর্মী রাজু দেবনাথ। তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে। কিন্তু তখন বৃদ্ধ নিজের নাম, ঠিকানা কিছুই বলতে পারছিলেন না বলে জানায় পুলিশ।
দীর্ঘ চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেন তিনি। হাসপাতালের অতিরিক্ত সুপার ড: বাসুদেব জোয়ারদার বৃদ্ধের পরিচয় জানার উদ্যোগ নেন। এরপর প্রয়োজন বুঝে যোগাযোগ করেন হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সঙ্গে।
এরপর হ্যাম রেডিওর সদস্যরা তৎপরতার সঙ্গে অনুসন্ধান শুরু করেন। আচমকা একদিন প্রসূনবাবুর মনে পড়ে যায় 'বেগুসরাই'-এর কথা। তিনি বলেন, তাঁর বাড়ি বিহারের বেগুসরাই জেলার চালকিচক গ্রামে। এরপর সেখানে গিয়ে খোঁজ চালান হ্যাম রেডিওর সদস্যরা। দোকানদার থেকে গ্রামপ্রধান – কেউই তাঁকে চিনতে পারেননি। এমনকি তিনি যে একজন সমাজসেবীর নাম বলেন, তিনি নিজেও বৃদ্ধকে চিনতে অস্বীকার করেন।
হ্যাম রেডিওর সদস্যরা একাধিক তল্লাশির পরও বৃদ্ধের বাড়ি খুঁজে পাননা৷ এই অবস্থায় সমস্ত পথ বন্ধ হয়ে যেতে গিয়েই, হঠাৎ উদ্ধার আসে দুর্গাপুর থেকে। স্টিল প্রজেক্ট এলাকার কাছে এক ব্যক্তি তাঁর ছবি দেখে চিনে ফেলেন। খবর মাধ্যমে জানা গিয়েছে তিনি বলরাম ঝা। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কর্মী। তিনি জানান, প্রসূন ঝা তাঁর ছোট ভাই। তাঁর ভাই এলজাইমারে আক্রান্ত এবং বছর দুয়েক আগে হঠাৎই নিখোঁজ হয়ে গিয়েছিলেন বলে তিনি জানান। প্রসূনবাবু ভাইয়ের সঙ্গেই থাকতেন।
আরও পড়ুনঃ কলকাতা মেডিক্যাল কলেজে ফের ছাত্রী যৌন নির্যাতনের অভিযোগ, বেআইনি তদন্তের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ সহ
তদন্তে জানা গিয়েছে, বাবার সঙ্গে ছোটবেলায় ট্রেনে সফরের সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। বেগুসরাই এলাকাতেই ঘটনাটি ঘটেছিল বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা গিয়েছে সেই পুরনো স্মৃতি বিভ্রান্ত করে দেয় তাঁকে। সেই কারণেই বারবার বেগুসরাইয়ের নাম করছিলেন। যাঁর নাম প্রসূন ঝা করেছিলেন, সম্ভবত সেই সময় তাঁদের কোনোভাবে সাহায্য করেছিলেন সেই ব্যক্তি।
সকল জল্পনার অবসান ঘটিয়ে শনিবার অবশেষে নিজের বাড়িতে ফেরেন প্রসূন ঝা। তাঁকে ফিরিয়ে নিয়ে যান হাসপাতাল কর্তৃপক্ষ ও হ্যাম রেডিওর সদস্যরা। সঙ্গে ছিল স্থানীয় পুলিশ। মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল এই ঘটনা। একজন নিখোঁজ বৃদ্ধ, যাঁর কাছে নিজের পরিচয়ও ছিল এক রহস্য, সেই মানুষকে পরিবারে ফিরিয়ে দিল একঝাঁক অদম্য মানুষের প্রচেষ্টা। বিশেষ করে হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব, হাসপাতালের চিকিৎসক, পুলিশ এবং দুর্গাপুরের স্থানীয় মানুষের সহানুভূতি ও উদ্যোগ।
ছবি : পার্থ রাহা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার