বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে, জীবিত মেয়েকে শ্মশানে 'দাহ' করলেন বাবা, হল শ্রাদ্ধ শান্তি

AD | ১২ জুলাই ২০২৫ ১৬ : ১৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করেছে মেয়ে। সমস্ত সম্পর্ক ত্যাগ করে মেয়ের কুশপুতুল বানিয়ে সেই পুতুল শ্মশানে নিয়ে গিয়ে দাহ করলেন বাবা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভুটকিরহাট এলাকায়। দাহ করার পর রীতিমতো পুরোহিত ডেকে মেয়ের শ্রাদ্ধ শান্তিও করেছেন বাবা। 

জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা নারায়ণ দে তাঁর একমাত্র মেয়ের বিয়ে ঠিক করেছিলেন অসমের এক যুবকের সঙ্গে। কিন্তু এরই মধ্যে হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যান তাঁর মেয়ে। দু'দিন পর নারায়ণ দে জানতে পারেন তাঁর মেয়ে ভিন্নধর্মী এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন। খবরটা পাওয়ার পর প্রথমে একেবারেই ভেঙে পড়েন নারায়ণ। কান্নাকাটি করতে থাকেন। নিখোঁজের বিষয়টি যেহেতু পুলিশকে জানিয়েছিলেন সেজন্য মেয়ের সঙ্গে দেখা করতে চেয়ে স্থানীয় থানায় অনুরোধ জানান এবং থানায় মেয়ের সঙ্গে দেখাও করেন‌। অনুরোধ করেন ফিরে আসতে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এবার আরও বড় ধাক্কা খান নারায়ণ। মেয়ে তাঁকে স্পষ্ট জানিয়ে দেন তিনি আর ফিরে আসবেন না। যাকে পছন্দ করে বিয়ে করেছেন তাঁর সঙ্গেই সংসার করবেন। এই আচরণে গুম মেরে যান নারায়ণ ও তাঁর স্ত্রী। সেখানেই সিদ্ধান্ত নেন, মেয়ে তাঁদের কাছে 'মৃত'। 

বাড়ি ফিরতে ফিরতেই সিদ্ধান্ত নেন, মেয়ে যখন তাঁদের কাছে মৃত তখন তাঁর দাহ থেকে শুরু করে শ্রাদ্ধ, সমস্ত কিছু করেই তাঁর মায়া এই জীবনের মতো ত্যাগ করবেন। সেই মতো তৈরি হয় কুশপুতুল এবং মৃতদেহ বহনের জন্য বাঁশের মাচা। কুশপুতুলকে পড়ানো হয় নতুন শাড়ি। কাঁধে করে নারায়ণ এবং তাঁর পরিজনরা হরিদ্ধনি দিতে দিতে সেই পুতুল নিয়ে যান শ্মশানে। আত্মীয়স্বজন ও পাড়া পড়শিদের উপস্থিতিতে শ্মশানে দাহ হয় সেই পুতুল। এরপর মেয়ের শ্রাদ্ধও করেন নারায়ণ। 

আরও পড়ুন: পাকিস্তানের জঙ্গি কীভাবে হয়ে উঠল ‘ব়্যাম্বো’, ৩০০ সন্ত্রাসীকে নিকেশে ভারতকে বিশেষ সাহায্য করেছিল মুশতাক

ঘটনায় কেউ বা হতবাক, আবার কেউ সমালোচনা করেছেন। নারায়ণের কথায়, 'আজ থেকে ওই মেয়ে আর আমার মেয়ে নয়। আমি তাঁকে সামাজিক ও আইনিভাবে 'ত্যাজ্য' ঘোষণা করব। এই সিদ্ধান্তের মাধ্যমে আমি সমাজে বার্তা দিতে চাই, যেন তাঁদের সন্তানরা এই ভুল না করে।' নারায়ণকে সমর্থন করে কেউ জানিয়েছেন, একজন বাবা-মা কতটা অসহায় হলে এইরকম সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে এই সিদ্ধান্তের সমালোচনা করে কেউ কেউ বলেছেন, একজন প্রাপ্তবয়স্ক মহিলা কাকে বিয়ে করবেন বা করবেন না সেটা সম্পূর্ণ তাঁর নিজের অধিকার। জোর করে কিছু চাপিয়ে দেওয়ার থেকে যে তিনি নিজের পছন্দের পাত্রকে বিয়ে করেছেন সেটা নিয়ে কারুর কিছু বলার থাকতে পারে না। 

আরও পড়ুন: ট্রাম্পকে হাঁটু ধরাতে নয়া পরিকল্পনা পুতিনের, রাশিয়ার পদক্ষেপে লাভ হবে ভারতের!

যদিও জলপাইগুড়ির ঘটনা নতুন কিছু নয়। পরিবারের অপছন্দে বিয়ে বা ভিন্ন জাতের পাত্র বা পাত্রী পছন্দকে কেন্দ্র করে রাজ্য-সহ দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক ঘটনা ঘটেছে। কোথাও নিজের মেয়ে বা ছেলেকে খুন আবার কোথাও অপছন্দের পাত্র বা পাত্রীকেও খুনের উদাহরণ আছে। কিছুদিন আগে নদিয়ার কৃষ্ণগঞ্জে একই রকম ঘটনা ঘটেছিল। পরিবারে অমতে বাড়ি থেকে পালিয়ে এক মুসলিম যুবকের সঙ্গে বিয়ে করেছিলেন কৃষ্ণগঞ্জের এক প্রথম বর্ষের ছাত্রী। এই আচরণে ক্ষুব্ধ হয়ে জীবিত মেয়ের শ্রাদ্ধ করেছিল পরিবার। সেই ঘটনায় হতবাক হয়ে গিয়েছিলেন কৃষ্ণগঞ্জের খাটুরা উত্তরপাড়ার বাসিন্দারা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া