শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১২ জুলাই ২০২৫ ১২ : ২৫Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: কর্মব্যস্ত জীবন, অনিয়ন্ত্রিত খাওয়া-দাওয়া, মানসিক চাপ আর দৈহিক পরিশ্রমে অনীহা এই সবকিছুর যৌথ ফলাফল এক মারণব্যাধি। নাম সিএডি বা করোনারি আর্টারি ডিজিজ।
কী এই অসুখ?
হার্টের থেকে সারা দেহে রক্ত ছড়িয়ে পড়ে ধমনীর মাধ্যমে। এই ধমনীর ভিতরে যখন ধীরে ধীরে চর্বি জমে কিংবা কোলেস্টেরল এবং অন্যান্য বর্জ্যপদার্থের আস্তরণ তৈরি হয় তখন তাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলে প্লাক। হৃদযন্ত্রের নিজস্ব পুষ্টি ও অক্সিজেন সরবরাহকারী রক্তনালিগুলিকে বলে করোনারি আর্টারি। যখন এই ধমনীতে প্লাক জমে রক্তপ্রবাহ বাধাপ্রাপ্ত হয়, তখনই জন্ম নেয় এই রোগ। সময়মতো ধরা না পড়লে তা ডেকে আনতে পারে অ্যাঞ্জিনা, হার্ট অ্যাটাক, এমনকি মৃত্যু। কিন্তু এই প্লাক জমার প্রাথমিক উপসর্গগুলি এতটাই সূক্ষ্ম যে রোগী বুঝতেই পারেন না কখন বিপদ দরজায় কড়া নাড়ছে!
আরও পড়ুন: ‘ধরবে নাকি?’ পুরুষাঙ্গ দেখিয়ে কুপ্রস্তাব দেন প্রযোজক! টাকার বিনিময়ে সঙ্গমও করেন কামসূত্রের নায়িকা?
আরও পড়ুন: অতিরিক্ত বীর্যপাতে মৃত্যু! শুক্রাণু দান করার নেশায় ডাক্তারি পড়ুয়ার করুণ পরিণতি জানলে চোখে জল আসবে
কীভাবে বুঝবেন, ধমনিতে জমছে প্লাক?
এই রোগের প্রাথমিক লক্ষণগুলি এতই মৃদু যে, অনেকেই সেগুলিকে সাধারণ গ্যাস বা ক্লান্তি বলে এড়িয়ে যান। কিন্তু সতর্ক না হলে সামান্য উপসর্গই ভবিষ্যতের বড় বিপদে রূপ নিতে পারে।
১. বুক ধড়ফড় বা চাপ অনুভব করা: হাঁটাচলা, সিঁড়ি ভাঙা বা মানসিক উত্তেজনার সময় বুকের মাঝখানে ভারী লাগা বা জ্বালাভাব হতে পারে। কখনও মনে হতে পারে বুকের মধ্যে কিছু একটা চেপে বসেছে।
২. ঘন ঘন হাঁপ ধরা: আগে যেটুকু পথ হাঁটতে কোনও সমস্যাই হত না, এখন সেইটুকু পথ পেরোতেই দম বেরিয়ে যাচ্ছে? সতর্ক হন। এটি হৃদযন্ত্রে ঠিকমতো রক্ত না পৌঁছনোর ইঙ্গিত হতে পারে।
৩. ঘাড়, চোয়াল, কাঁধ বা হাতে ব্যথা ছড়ানো: একে ডাক্তারি পরিভাষায় বলে রেডিয়েটিং পেইন। অর্থাৎ ব্যথা যেন ক্রমেই ছড়িয়ে পড়ে। বিশেষত বাম হাতে ব্যথা ছড়িয়ে পড়া একটি এই রোগের একটি মূল লক্ষণ।
৪. ঘাম ও দুর্বলতা: কোনও কারণ ছাড়াই অতিরিক্ত ঘাম বা ক্লান্তিভাব আসছে বারবার? এ রকম লক্ষণকেও হালকাভাবে নিলে চলবে না। করোনারি আর্টারি ডিজিজ-এর লক্ষণ হতে পারে।
৫. বমিভাব ও পেট গুড়গুড়: অনেকেই জানেন না যে হার্টের সমস্যা থেকেও পেটে গোলমাল হতে পারে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে হৃদপিণ্ডজনিত সমস্যার উপসর্গ হিসেবে পেটখারাপ, অরুচি বা বমিভাব দেখা যায়। প্রায়ই এই সমস্যাগুলি গ্যাস্ট্রিক সমস্যা বলে ভুল করেন মানুষ।
কাদের ঝুঁকি বেশি?
বেশি বয়সের পুরুষ ও মহিলারা অর্থাৎ যাঁদের বয়স ৫০ পেরিয়ে গিয়েছে, ডায়াবেটিস রোগী, উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলে ভোগা মানুষ, ধূমপানকারী, স্থূলকায় ব্যক্তি এবং যাঁদের পরিবারে কারও হৃদরোগের ইতিহাস আছে, তাঁদের ক্ষেত্রে এই রোগের ঝুঁকি অনেক বেশি।
কী করণীয়?
১. নিয়মিত রক্তচাপ, রক্তে চিনি ও কোলেস্টেরল পরীক্ষা
২. ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, স্ট্রেস টেস্ট কিংবা অ্যাঞ্জিওগ্রাফি ইত্যাদি পরীক্ষা করানো
৩. ধূমপান ও অতিরিক্ত মদ্যপান বন্ধ করা
৪. নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা
৫. মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা
শেষ কথা
করোনারি আর্টারি ডিজিজ নিঃশব্দ ঘাতক। একবার হার্ট অ্যাটাক হয়ে গেলে বিপদ অনেকটাই বেড়ে যায়, তাই প্রতিরোধই হল আসল বাঁচার পথ। উপসর্গ বুঝে সঠিক সময়ে চিকিৎসকের দ্বারস্থ হওয়া জরুরি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ