বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১১ জুলাই ২০২৫ ১৫ : ৫৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: নিম্নচাপের কারণে গত কয়েকদিনে প্রবল দুর্যোগ জেলায় জেলায়। একটানা বৃষ্টিতে বানভাসি অবস্থা হয়েছিল রাজ্যের একাধিক জায়গায়। শহর কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে লাগাতার বৃষ্টিতে। বৃহস্পতিবার পর্যন্ত আকাশের মুখ ভার ছিল। তবে শুক্রবার পরিস্থিতি বদলেছে। নিম্নচাপ ধীরে ধীরে ঝাড়খন্ডের দিকে সরে যাওয়ায় মেঘ সরে আকাশ কিছুটা পরিষ্কার শুক্রবার। এর মাঝেই গত ১ জুল থেকে ১১ জুলাই পর্যন্ত, রাজ্যে কত বৃষ্টি হয়েছে, তার হিসেব দিয়েছে হাওয়া অফিস। আর তাতেই উঠে এসেছে এক তথ্যও, জানা গিয়েছে নিম্নচাপের কারণে ঘটে যাওয়া প্রবল দুর্যোগের সময়েও রাজ্যের আট জেলায় প্রবল বর্ষণ দূর, পর্যাপ্ত বৃষ্টি হয়নি আট জেলায়।
১ জুলাই থেকে ১০ জুলাই, রাজ্যের কোথায় কতটা বৃষ্টি হয়েছে, তার হিসেব দিয়েছে আলিপু আবহাওয়া দপ্তর। তাতে বলা হয়েছে জুন এবং জুলাইয়ের প্রথম এগারো দিনে রাজ্যের এই আট জেলায় পর্যাপ্ত বৃষ্টি হয়নি। সেই আট জেলা হল- দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপমালদহ, পূর্ব মেদিনীপুর।
অতিরিক্ত বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানে। প্রয়োজনের চেয়ে ৬০ শতাংশ বা তার বেশি বৃষ্টি হয়েছে এই জেলাগুলিতে। প্রয়োজনের চেয়ে ২০ থেকে ৫৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে চার জেলায়-ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, পশ্চিম বর্ধমান। আট জেলায় স্বাভাবিক বৃষ্টি হয়েছে গত এগারো দিনে। তালিকায় বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, বীরভূম, হুগলি।
তবে, নিম্নচাপ অঞ্চল সরে যাওয়ার কারণে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তেমনটাই জানিয়েছে মৌসম ভবন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা দক্ষিণ ঝাড়খণ্ড এবং তার সংলগ্ন অঞ্চলের দিকে সরে গিয়েছে । এর ফলে বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কমল। তবে হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
শুক্রবার ১১ জুলাই যেমন মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ১২ জুলাই শনিবার কোনও জেলায় সতর্কতা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, ১৩ জুলাই পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার আগামী সপ্তাহে ১৫ জুলাই অর্থাৎ মঙ্গলবার দুই ২৪ পরগনা এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ওই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। যদিও সমুদ্র উপকূলবর্তী জেলাগুলির জন্য মৎস্যজীবীদের সাগরে যাওয়ার বিষয়ে কোনও নিষেধাজ্ঞা নেই। উত্তরবঙ্গেও ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী সপ্তাহের শুরুতেই অর্থাৎ ১৪ জুলাই থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে আবার বাড়বে। তেমন সম্ভাবনার কথাই জানিয়েছে হাওয়া অফিস।
১৫ জুলাই জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ১৬ জুলাই জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৭ জুলাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার