বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১০ জুলাই ২০২৫ ২৩ : ৫৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ‘সেভ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচির মধ্যেই মর্মান্তিক পরিণতি। পথ নিরাপত্তা সচেতনতায় নেতৃত্ব দেওয়া এক পুলিশ আধিকারিকই প্রাণ হারালেন সড়ক দুর্ঘটনায়। বুধবার রাতে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার সাব-ট্রাফিক গার্ডের ওসি রাজকুমার কর্মকার (৪৮) এক বেপরোয়া ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সূত্রের খবর, বুধবার সকালে সাগরদিঘির মোড়গ্রাম সংলগ্ন এলাকায় একটি ছোট দুর্ঘটনা ঘটে। এরপর একটি লরি রাস্তায় খারাপ হয়ে পড়ায় ১২ নম্বর জাতীয় সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত প্রায় ন'টা নাগাদ রাজকুমার কর্মকার আরও কয়েকজন পুলিশ আধিকারিককে নিয়ে একটি রিকভারি ভ্যান সহ ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা খারাপ হয়ে পড়ে থাকা লরিটিকে রাস্তার ধারে সরানোর কাজ তদারকি করছিলেন।ঠিক সেই সময়, প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, একটি বড়সড় ডাম্পার অত্যন্ত দ্রুত গতিতে এসে খারাপ লরিটিকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কার জেরে গুরুতর জখম হন রাজকুমারবাবু। সঙ্গে সঙ্গে তাঁকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বহরমপুর শহরের বাসিন্দা রাজকুমার কর্মকারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জঙ্গিপুর পুলিশ জেলা জুড়ে। কর্তব্যরত অবস্থায় এক আধিকারিকের এমন মর্মান্তিক মৃত্যুতে সহকর্মীরা হতবাক ও মর্মাহত। ইতিমধ্যেই জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। সাগরদিঘি থানার পুলিশ দুর্ঘটনায় জড়িত সমস্ত গাড়িকে আটক করেছে এবং ঘাতক ডাম্পারের চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার