মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | আর হয়রানি নেই, এবার এক ক্লিকেই সব পরিষেবা! শ্রাবণী মেলা নিয়ে প্রশাসনের অভিনব উদ্যোগ

AG | ১০ জুলাই ২০২৫ ১৯ : ৩৪Arya Ghatak

মিল্টন সেন, হুগলি,১০ জুলাই: পূর্ণার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারে পূর্ণার্থীদের হয়রানি কমাতে উদ্যোগী প্রশাসন। আসন্ন তারকেশ্বরে শ্রাবণী মেলা। রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পূর্ণার্থী ভিড় করবেন।প্রশাসনের প্রথম লক্ষ্য ছিল পূর্নার্থীদের নিরাপত্তা। সেই প্রসঙ্গে জেলা প্রশাসনের উচ্চপর্যায় একাধিক বৈঠক ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বৈঠকে অংশ নিয়েছেন রাজ্যের একাধিক মন্ত্রী। বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত নানান ব্যবস্থা বলবৎ করার সিদ্ধান্ত হয়েছে। 

শ্রাবণী মেলা চলাকালীন নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া থাকছে বৈদ্যবাটি গঙ্গার ঘাট থেকে তারকেশ্বর মন্দির পর্যন্ত বিস্তীর্ণ এলাকা। থাকছে খারাপ রাস্তা মেরামত করা থেকে আসা যাওয়ার উন্নত ব্যবস্থা। পুলিশ সহায়তা থেকে চিকিৎসা, খাওয়া দাওয়া ঘুমানো সব কিছুর ব্যবস্থা। তবে যেই প্রশ্নটি থেকেই যাচ্ছে, তা হল এই যাবতীয় পরিষেবা মিলবে কীভাবে। আর কোথায় গেলেই বা মিলবে এই সুবিধে। 

সরকারি পরিষেবা মানে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। এমনটা ভাবেন অনেকেই। কিন্তু এক্ষেত্রে ঠিক উল্টোটাই করা হয়েছে। অনেক সহজেই পরিষেবা গ্রহণ করা যাবে। সরকারি উদ্যোগে খোলা হয়েছে 'তারকেশ্বর শ্রাবণী মেলা' নামে একটি ওয়েবসাইট। হাতে থাকা মোবাইল ফোনে এক ক্লিকে খুব সহজেই মিলবে পরিষেবা। সঙ্গে থাকবে যাবতীয় তথ্য। পরিষ্কার করে দেওয়া রয়েছে কি করা যাবে, আর কি করা যাবেনা। যেমন রেল স্টেশনে নামলে কোন দিকে, কোন রাস্তায় গেলে ঘাটে পৌঁছবেন। জল নিয়ে কোন রাস্তা ধরে তারকেশ্বর মন্দিরে পৌঁছবেন। রয়েছে লাইভ ম্যাপের ব্যবস্থা। দেওয়া থাকবে দিনের কোন সময় গঙ্গা থেকে জল তোলা যাবে। কোন ঘাট থেকে জল তোলা যাবে। অনেক দূর থেকে যারা আসছেন, কোথায় একটু বিশ্রাম নেবেন। কোথায় গেলে খাবার মিলবে। ভাণ্ডারার ব্যবস্থা রয়েছে কোথায় কোথায়। শারীরিক অসুস্থতার জন্য কোথায় গেলে চিকিৎসকের পরামর্শ পাওয়া যেতে পারে। অ্যাম্বুলেন্স কোথায় রয়েছে। খাবার জল, বাথরুম কোথায় রয়েছে। আবর্জনা ফেলার জায়গা কোথায়। অগ্নিনির্বাপণ দপ্তরের ক্যাম্প বা পুলিশ সহায়তা কেন্দ্র ইত্যাদি ম্যাপে স্পষ্ট করে দেওয়া থাকবে। সঙ্গে থাকবে গঙ্গা আরতির সময়। আবহাওয়ার পূর্বাভাস। জরুরী যোগাযোগের নম্বর এবং ইনফর্মেশন সেন্টার। যেখান থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারবেন পূর্নার্থীরা। থাকবে ট্রেন এবং বাসের সময় সূচি। কথা থেকে বাস ছাড়বে সেই তথ্য।

যারা আসতে পারবেননা বা বয়স্ক মানুষের জন্য ওয়েবসাইটেই রয়েছে ই-দর্শনের ব্যবস্থা। সাধারণত সকলের জন্য সমস্ত ব্যবস্থাই রাখা থাকে। কিন্তু ভিড়ের চাপে দিশেহারা মানুষ সেই পরিষেবা গ্রহণ করতে পারেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় শারীরিক অসুস্থতার জন্য মানুষ ছুটে বেড়াচ্ছেন, অথচ তাঁর পাশেই সরকারি স্বাস্থ্য শিবির রয়েছে, তিনি জানেন না। তাই আর হয়রানি নয়। অধিকাংশ মানুষ বর্তমানে স্মার্ট ফোন ব্যবহার করেন। তাছাড়াও বহু স্বেচ্ছাসেবী থাকবে। থাকবে জেলা প্রশাসন এবং পুলিশ কর্মীরা। 'তারকেশ্বর শ্রাবণী মেলা' ওয়েবসাইটে অনাহাসেই সমস্ত পরিষেবা, মানুষ চাইলেই পেতে পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া