বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | শববাহী গাড়িতে মদ খেয়ে শবাসন চালক আর খালাসির! ছবি ভাইরাল হতেই কটাক্ষ বিরোধীদের

AD | ১০ জুলাই ২০২৫ ১৯ : ১৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: মদ্যপান করে শববাহী গাড়ির মৃতদেহ বহন করার জায়গায় শুয়ে ছবি তুলেছিলেন গাড়ির চালক এবং খালাসি। নেশার চোটে সেই ছবি পোস্ট করার পরেই দ্রুত তা ভাইরাল হয়ে যায়। চোখে পড়তেই পদক্ষেপ করে উত্তরপাড়া পুরসভা। ডিউটিরত অবস্থায় মদ খেয়ে এমন কাণ্ড করায় দু’জনকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। ছবি ভাইরাল হতেই শাসক দলকে তুমিল কটাক্ষ করেছেন বিরোধীরা।

জানা গিয়েছে, উত্তরপাড়া পুরসভা পরিচালিত মহামায়া শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্রের শববাহী গাড়িটি বুধবার রাতে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে গিয়েছিল মৃতদেহ আনতে। সময় পার হয়ে গেলেও সেই গাড়ি হাসপাতালে ফেরেনি। কিছু ক্ষণ পরেই সামাজিক মাধ্যমে সেই শববাহী গাড়ির ছবি ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যাচ্ছে, গাড়ির চালক তাঁর সিটে উপুর হয়ে পড়ে আছেন। গাড়ির চাবি, পুরসভার সচিত্র পরিচয়পত্র গাড়ির সিটে পড়ে রয়েছে। আর তাঁর খালাসি যেই ট্রে-তে করে মৃতদেহ নিয়ে যাওয়া হয় সেই ট্রের মধ্যে শুয়ে আছেন। দু’জনেই বেহুঁশ। ডাকলেও কোনও সাড়া নেই।

আরও পড়ুন: প্রেমের টানে পাসপোর্ট করিয়ে বিদেশে পাড়ি, 'মন্দ' কপালে জুটল গুপ্তচর তকমা, বেধড়ক মারধর করে তুলে দেওয়া হল সেনার হাতে

এই ভিডিও ভাইরাল হতেই সরব হয়েছে বিরোধীরা। বাম-বিজেপি এক যোগে পুরসভার এবং হাসপাতাল পরিচালকদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। চারিদিকে নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে তারপরেও হুঁশ নেই। যাঁরা অ্যাম্বুলেন্স চালান বা শববাহী গাড়ি চালান তারাই যদি এই ভাবে নেশা করে বেহুঁশ হয়ে পরে থাকেন তাহলে কী হবে?

বিজেপি নেতা পঙ্কজ রায় বলেন, “এখন তো রাজ্য সরকার মদেই চলছে। আর উত্তরপাড়ার বিধায়ক সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসককে হুমকি দিচ্ছেন। এই তো চলছে।“

আরও পড়ুন: মহিলা সেজে এক হাজার পুরুষের সঙ্গে মিলন! লুকিয়ে ভিডিও করে অনলাইনে পোস্ট, যা হাল হল ওই ব্যক্তির

মহামায়া শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্রের ম্যানেজার সুমনা মহালানবিশ বলেন, “আমরা বিষয়টা জানতে পেরেছি। আমাদের কাছে খুবই বেদনাদায়ক। কখনওই আশা করিনি। কালকে একজন মারা গিয়েছিলেন শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে গাড়িটি গিয়েছিল দেহ আনতে। তারপর সম্ভবত শ্মশানে গিয়েছিল। গাড়িটিকে ভিতরে না ঢুকিয়ে অন ডিউটি অবস্থায় ইউনিফর্ম পড়ে এ ধরণের কাণ্ড ঘটিয়েছেন। আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। দু’জনকেই বসিয়ে দেওয়া হয়েছে। ওঁরা আজ থেকেই কাজে যোগ দিচ্ছেন না। অনেকটা রাত হয়ে গিয়েছিল তখনও গাড়িটি ঢুকছে না তখনই জানতে পারলাম অন ডিউটি অবস্থায় মদ্যপান করেছেন।“


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া